
রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো জুলাই জাতীয় সনদে বাস্তবায়নের সুপারিশ না থাকা এবং আপত্তির (নোট অব ডিসেন্ট) বিষয়ে সিদ্ধান্ত না থাকায় স্বাক্ষর নিয়ে ভাবছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটি বলছে, স্বাক্ষরের বিষয়ে দলীয় ফোরামে আলোচনা করে সিদ্ধান্ত নেবেন তাঁরা।
মঙ্গলবার (১৪ অক্টোবর) রাতে আজকের পত্রিকা'কে এসব কথা জানান দলটির যুগ্ম আহ্বায়ক জাবেদ রাসিন। তিনি দলটির হয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সংলাপে দায়িত্ব পালন করেছিলেন।
জাবেদ রাসিন আজকের পত্রিকাকে বলেন, ‘আপত্তির ব্যাপার এবং বাস্তবায়নপ্রক্রিয়া নিয়ে কোনো কিছু সনদে উল্লেখ করা হয়নি। এ কারণে আমরা আমাদের উচ্চতর ফোরামে আলোচনা করে সিদ্ধান্ত জানাব, সনদে স্বাক্ষর করব কি করব না। কমিশনের কাছে আমাদের দাবি থাকবে, যে সুপারিশটা সরকারের কাছে করবে, সে সুপারিশটা এবং জুলাই সনদের যে আদেশ বাস্তবায়ন হবে, সে আদেশের টেক্সট রাজনৈতিক দলগুলোর সঙ্গে শেয়ার করতে হবে।’
মঙ্গলবার জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে জুলাই জাতীয় সনদের চূড়ান্ত কপি পাঠানো হয়। সেখানে ছিল না বাস্তবায়নের উপায় নিয়ে কোনো সুপারিশ।
আরও খবর পড়ুন:

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। আজ শনিবার আবার তাঁর সিটিস্ক্যান করা হবে বলে জানিয়েছেন হাসপাতালের অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদার। তাঁর সর্বশেষ শারীরিক অবস্থার বিষয়েও জানিয়েছেন তিনি।
৩৮ মিনিট আগে
হামিদুর রহমান আযাদ আরও বলেন, ‘একই দিনে দুটো নির্বাচন হয়েছে। “হ্যাঁ” ভোট জয়যুক্ত হয়েছে। সরকারের দায়িত্ব এটা বাস্তবায়ন করা। ভোট দুটো অনুযায়ী দুটি সাধারণ অধিবেশন ডাকার নিয়ম, কিন্তু ডেকেছে একটি। বিএনপির সদস্যরা সংবিধান সংস্কারের শপথ নেয়নি। অথচ তারা জুলাই সনদে স্বাক্ষর...
২ ঘণ্টা আগে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের মস্তিষ্কে দুই দফায় অস্ত্রোপচার করা হয়েছে। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন তাঁর চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্যরা।
১৬ ঘণ্টা আগে
মির্জা ফখরুল বলেন, ‘আমাদের ছেলেরা খালি ঘুরঘুর করে চাকরির খোঁজে। এভাবে চাকরি তো পাওয়া যাবে না। আমাদের নিজেদের আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে, বিনিয়োগ করতে হবে, ছোট ছোট উদ্যোগ নিয়ে কাজ করতে হবে। মেধাকে প্রাধান্য দিতে হবে। সরকার মেধাকেই প্রাধান্য দেবে...
১৮ ঘণ্টা আগে