
রাজনৈতিক প্রতিহিংসার কারণে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে কারাবন্দী করে রাখা হয়েছে বলে অভিযোগ করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, ‘জাতির স্বার্থে গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে। আর গণতন্ত্রের মুক্তির জন্য খালেদা জিয়ার মুক্তি অপরিহার্য।’
আজ শনিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তৃতায় খন্দকার মোশাররফ এসব কথা বলেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল এই মানববন্ধনের আয়োজন করে।
মানববন্ধনে খন্দকার মোশাররফ বলেন, ‘আমরা আজকে যুগ সন্ধিক্ষণে আছি। যদি বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার না হয়, তাহলে বাংলাদেশের ভবিষ্যৎ কি হবে, তা কেউ বলতে পারে না। অতিসত্বর জাতির স্বার্থে আমাদের গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে। দেশের মানুষ আজ খালেদা জিয়ার মুক্তি চায়। কারণ মানুষ গণতন্ত্রের পুনরুদ্ধার চায়। দেশ, দেশের মানুষ এবং গণতন্ত্রের মুক্তির জন্য খালেদা জিয়ার মুক্তি অপরিহার্য।’
আওয়ামী লীগের সমালোচনা করে মোশাররফ বলেন, দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান এবং তাঁর পরিবার এই আওয়ামী লীগের শত্রু। কারণ স্বাধীনতার ঘোষণা থেকে শুরু করে আওয়ামী লীগ যে যে জায়গায় ব্যর্থ হয়েছে, সেসব জায়গায় বিএনপি সফল হয়েছে। এ জন্যই আওয়ামী লীগ বিএনপিকে ভয় পায়। দেশের জনগণকে ভয় পায়।
সরকার পতনের আহ্বান জানিয়ে বিএনপির এই নেতা বলেন, ‘অতীতের নির্বাচনগুলোতে প্রমাণ হয়েছে শেখ হাসিনার অধীনে কোনো নির্দলীয়, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক নির্বাচন হয়নি, ভবিষ্যতেও হবে না। তাই শেখ হাসিনাকে সরকার থেকে হটিয়ে এ দেশে গণতন্ত্র পুনরুদ্ধার এবং খালেদা জিয়ার মুক্তির একমাত্র পথ গণ-আন্দোলন গড়ে তুলতে হবে। গণ-আন্দোলন ছাড়া বিকল্প নেই। সময় অতি সন্নিকটে।’

চব্বিশের জুলাই আন্দোলনে শহীদ রাকিব হোসেনের পরিবারের সঙ্গে প্রথম রমজানের ইফতার করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর আফতাবনগরে রাকিবের বাসায় যান তিনি।
১০ ঘণ্টা আগে
নবনির্বাচিত সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী ইশরাক হোসেন তাঁর নির্বাচনী এলাকা ঢাকা-৬-এ তাৎক্ষণিক ও মধ্যমেয়াদি কর্মপরিকল্পনা ঘোষণা করেছেন। রমজান উপলক্ষে প্রথম ১০ দিনের অগ্রাধিকারভিত্তিক কর্মসূচি এবং ঈদের আগে-পরে ধারাবাহিক কার্যক্রমের রূপরেখা তুলে ধরেন তিনি।
১১ ঘণ্টা আগে
শুধু দলীয় পরিচয়ের কারণে কেউ যেন জুলুমের শিকার না হয়—এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। আজ বৃহস্পতিবার রাজধানীর মিরপুরে নিজের সংসদীয় আসনে এতিম শিশুদের নিয়ে আয়োজিত ইফতার মাহফিলে এ কথা বলেন তিনি।
১৩ ঘণ্টা আগে
এতিমখানা ও হেফজ মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য এক মাসের ইফতার, রাতের খাবার ও সেহরির ব্যবস্থা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। রাজধানীর কড়াইল বস্তি ও ভাষানটেক এলাকার ১৪টি এতিমখানা ও বিভিন্ন প্রতিষ্ঠানে এসব বিতরণ করা হয়।
১৪ ঘণ্টা আগে