ঢাকায় সফররত কমনওয়েলথ প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেছে বিএনপি। আজ রোববার দুপুরে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে এ বৈঠক হয় বলে জানিয়েছেন দলের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
বিএনপির পক্ষ থেকে বৈঠকের নেতৃত্ব দেন দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। সঙ্গে ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।
কমনওয়েলথ প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে আমীর খসরু সাংবাদিকদের বলেন, আগামী জাতীয় নির্বাচন ঘিরে ভোটাধিকার নিশ্চিতকরণ, রাজনৈতিক দলগুলোর ভূমিকা, আইনশৃঙ্খলা বাহিনীর অবস্থানসহ নানা বিষয় নিয়ে আলোচনা হয়েছে। নির্বাচন যাতে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়, সেই প্রত্যাশা করেছে তারা।
জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোট নিয়েও বৈঠকে কথা হয়েছে বলে জানান আমীর খসরু।
বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, ‘জনগণের স্বার্থে অনেক কিছু উপেক্ষা করে আমরা এগিয়ে যাচ্ছি এবং নির্বাচনের মাধ্যমে গঠিত সংসদই জনগণের প্রত্যাশা পূরণ করতে সক্ষম হবে। নির্বাচিত সরকার জনগণের কাছে দায়বদ্ধ থাকবে। দেশের মানুষ সহনশীল রাজনৈতিক পরিবেশ চায়। নির্বাচন নিয়ে আমরা কোনো উদ্বেগ দেখছি না।’

জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট সংসদে গঠনমূলক ও কার্যকর বিরোধী দল হিসেবে ভূমিকা পালন করবে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১ দলের লিয়াজোঁ কমিটির সমন্বয়কারী হামিদুর রহমান আযাদ। আজ শনিবার রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা
১১ ঘণ্টা আগে
আওয়ামী লীগকে পুনর্বাসনের শর্তে তাদের সঙ্গে আঁতাতের মাধ্যমে বিএনপি নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বিএনপির নেতৃত্বে আওয়ামী লীগ জুলাই গণ-অভ্যুত্থানের প্রতিশোধ নিচ্ছে বলেও দাবি করেছেন তিনি।
১২ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অন্তত ৩০টি আসনের ফলাফল জালিয়াতির অভিযোগ তুলেছে জামায়াতে ইসলামী। একই সঙ্গে এসব আসনের ফল স্থগিত রেখে পুনর্গণনা ও নির্বাচিত সংসদ সদস্যদের শপথ স্থগিত রাখার দাবি জানিয়েছে দলটি।
১৩ ঘণ্টা আগে
গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষা ও শক্তিশালী বিরোধী দলের ভূমিকা পালনের অঙ্গীকার ব্যক্ত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, সংসদে গঠনমূলক ও দায়িত্বশীল অবস্থান নিয়ে সরকারকে জবাবদিহির মুখে রাখা এবং একই সঙ্গে দেশের সামগ্রিক উন্নয়নে ইতিবাচক অবদান রাখাই হবে তাদের আগামী দিনের
১৪ ঘণ্টা আগে