
স্বাধীনতার পতাকা উত্তোলক এবং জেএসডির সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, উন্নয়নসহ কৌশলগত অংশীদারত্ব এবং বহুমুখী কূটনৈতিক সম্পর্ক বিরাজমান থাকা অবস্থায় মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে শত্রুভাবাপন্ন বক্তব্য উপস্থাপনা দেশকে কূটনৈতিক বিপর্যয়ের দিকে ঠেলে দেবে।
অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন প্রশ্নে মার্কিন যুক্তরাষ্ট্রের আহ্বানের পরিপ্রেক্ষিতে ‘আমেরিকার লজ্জা নাই, কখন কাকে ক্ষমতায় নিয়ে আসে ঠিক নেই’—সরকারপ্রধানের এই বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়ে দেয়া বিবৃতিতে তিনি এসব কথা বলেন।
আবদুর রব বলেন, একতরফা ও ডামি নির্বাচন জাতিসংঘসহ গণতান্ত্রিক বিশ্বের কাছে গ্রহণযোগ্য না হওয়ায় সরকার আজ কূটনৈতিক ভারসাম্য হারিয়ে ফেলেছে।
‘এসব অকূটনীতিসূলভ ও অগ্রহণযোগ্য বক্তব্য সবার সাথে বন্ধুত্ব কারও সাথে শত্রুতা নয়’—বিঘোষিত এই পররাষ্ট্রনীতির সঙ্গে চরমভাবে সাংঘর্ষিক। তিনি বলেন, আমেরিকার সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন হয়নি বা দুই দেশের মাঝে যুদ্ধ সংঘটিত হওয়ার মতো কোনো পরিস্থিতিরও সৃষ্টি হয়নি, অথচ সরকার কূটনৈতিক রীতিনীতির ভব্যতা অস্বীকার করে যুদ্ধংদেহী মনোভাবের প্রকাশ করছে, যা সরকারের কূটনৈতিক দেউলিয়াত্বকেই প্রকাশ করছে। এতে বৈশ্বিক রাজনৈতিক ও অর্থনৈতিক বলয় থেকে বাংলাদেশের বিচ্ছিন্ন হওয়ার ঝুঁকি সৃষ্টি হবে। কূটনৈতিক ক্ষেত্রে ব্যক্তিগত ক্ষোভ বা ইচ্ছানির্ভর বক্তব্য প্রদান করা যায় না।’
‘এই ধরনের অকূটনৈতিক ও অপরিণামদর্শী বক্তব্য প্রদান থেকে সরকারকে অবশ্যই বিরত থাকতে হবে।’

চব্বিশের জুলাই আন্দোলনে শহীদ রাকিব হোসেনের পরিবারের সঙ্গে প্রথম রমজানের ইফতার করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর আফতাবনগরে রাকিবের বাসায় যান তিনি।
৭ ঘণ্টা আগে
নবনির্বাচিত সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী ইশরাক হোসেন তাঁর নির্বাচনী এলাকা ঢাকা-৬-এ তাৎক্ষণিক ও মধ্যমেয়াদি কর্মপরিকল্পনা ঘোষণা করেছেন। রমজান উপলক্ষে প্রথম ১০ দিনের অগ্রাধিকারভিত্তিক কর্মসূচি এবং ঈদের আগে-পরে ধারাবাহিক কার্যক্রমের রূপরেখা তুলে ধরেন তিনি।
৮ ঘণ্টা আগে
শুধু দলীয় পরিচয়ের কারণে কেউ যেন জুলুমের শিকার না হয়—এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। আজ বৃহস্পতিবার রাজধানীর মিরপুরে নিজের সংসদীয় আসনে এতিম শিশুদের নিয়ে আয়োজিত ইফতার মাহফিলে এ কথা বলেন তিনি।
১০ ঘণ্টা আগে
এতিমখানা ও হেফজ মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য এক মাসের ইফতার, রাতের খাবার ও সেহরির ব্যবস্থা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। রাজধানীর কড়াইল বস্তি ও ভাষানটেক এলাকার ১৪টি এতিমখানা ও বিভিন্ন প্রতিষ্ঠানে এসব বিতরণ করা হয়।
১১ ঘণ্টা আগে