
নির্বাচনের পরিবেশ সন্তোষজনক জানিয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছে জাতীয় পার্টি (জাপা)। আজ রোববার বিকেলে রাজধানীর বনানীতে জাপা চেয়ারম্যানের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু।
চুন্নু বলেন, ‘আমরা নির্বাচন করছি ২৮৩টি আসনে। সেখানে অন্য কোনো দলের প্রার্থী আছে নাকি স্বতন্ত্র প্রার্থী আছে, না বিদ্রোহী প্রার্থী আছে—সে নিয়ে আমরা চিন্তা করছি না। আমরা যুদ্ধ করে যাব।’
জাপা মহাসচিব বলেন, ‘নির্বাচনের পরিবেশ নিয়ে নির্বাচন কমিশন ও সরকার আমাদের আশ্বাস দিয়েছিল। আমাদের আস্থা এসেছে যে তারা নির্বাচনটা ভালোভাবে করবে। সে লক্ষ্যে সরকার নির্বাচন কমিশনকে সহযোগিতা করে যাচ্ছে। তারা আমাদের প্রতিশ্রুতি দিয়েছে যে নির্বাচন হওয়ার আগপর্যন্ত ভালো নির্বাচনের জন্য যা যা সহযোগিতা করার তা করবে। আমি জাপা চেয়ারম্যানের পক্ষ থেকে সব প্রার্থীকে নির্বাচনে অংশ নেওয়ার জন্য অনুরোধ করব। নির্বাচন যাতে প্রতিদ্বন্দ্বিতামূলক হয়, সেই লক্ষ্যে কাজ করে যাব। আমরা আশাবাদী গণতন্ত্রকে রক্ষার জন্য দেশের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবে।’
জাতীয় পার্টির ওপর কোনো চাপ নেই জানিয়ে চুন্নু বলেন, দেশের জনগণের জন্যই নির্বাচনে অংশ নিচ্ছে জাতীয় পার্টি।
এদিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসন থেকে মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের। আজ রোববার দুপুরে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে জি এম কাদের পক্ষে প্রত্যাহারপত্র জমা দেন দলটির দপ্তর সম্পাদক এম এ রাজ্জাক খান। এই আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন মোহাম্মদ আলী আরাফাত। গত ১৭ জুলাই এ আসনে উপনির্বাচনে বিজয়ী হন তিনি।

চব্বিশের জুলাই আন্দোলনে শহীদ রাকিব হোসেনের পরিবারের সঙ্গে প্রথম রমজানের ইফতার করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর আফতাবনগরে রাকিবের বাসায় যান তিনি।
৭ ঘণ্টা আগে
নবনির্বাচিত সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী ইশরাক হোসেন তাঁর নির্বাচনী এলাকা ঢাকা-৬-এ তাৎক্ষণিক ও মধ্যমেয়াদি কর্মপরিকল্পনা ঘোষণা করেছেন। রমজান উপলক্ষে প্রথম ১০ দিনের অগ্রাধিকারভিত্তিক কর্মসূচি এবং ঈদের আগে-পরে ধারাবাহিক কার্যক্রমের রূপরেখা তুলে ধরেন তিনি।
৯ ঘণ্টা আগে
শুধু দলীয় পরিচয়ের কারণে কেউ যেন জুলুমের শিকার না হয়—এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। আজ বৃহস্পতিবার রাজধানীর মিরপুরে নিজের সংসদীয় আসনে এতিম শিশুদের নিয়ে আয়োজিত ইফতার মাহফিলে এ কথা বলেন তিনি।
১০ ঘণ্টা আগে
এতিমখানা ও হেফজ মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য এক মাসের ইফতার, রাতের খাবার ও সেহরির ব্যবস্থা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। রাজধানীর কড়াইল বস্তি ও ভাষানটেক এলাকার ১৪টি এতিমখানা ও বিভিন্ন প্রতিষ্ঠানে এসব বিতরণ করা হয়।
১১ ঘণ্টা আগে