
দেশের সাম্প্রতিক রাজনৈতিক পটপরিবর্তনের পর মানুষের মনোজগতে যে পরিবর্তন এসেছে, তা অনুধাবনের আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, রাজনৈতিক দলগুলোকে বুঝতে হবে যে দেশের মানুষের ভাবনা ও প্রত্যাশা পাল্টে গেছে। যারা এ পরিবর্তন উপলব্ধি করতে পারবে না, তাদের ভবিষ্যৎ নেই।
আজ বৃহস্পতিবার রাজধানীর গুলশানে হোটেল লেকশোরে ওয়ার্ল্ড ভিশন আয়োজিত চতুর্থ জাতীয় শিশু ও যুব সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
আমীর খসরু বলেন, রাজনীতি ও অর্থনীতিতে সবাইকে অংশগ্রহণের সুযোগ করে দিতে হবে। এ জন্য ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত করা জরুরি।
তরুণ প্রজন্মের ভূমিকার ওপর জোর দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন, শুধু পুঁথিগত বিদ্যায় সীমাবদ্ধ না থেকে যুগোপযোগী দক্ষতা অর্জন করতে হবে। দেশের বিশাল তরুণ জনগোষ্ঠীকে সম্পদে রূপান্তর করার জন্য একটি সমন্বিত পরিকল্পনার প্রয়োজন।
আমীর খসরু বলেন, ‘আমাদের সবাইকে ডাক্তার বা ইঞ্জিনিয়ার হতে হবে—এ ধারণা থেকে বের হয়ে আসতে হবে। শ্রমের মর্যাদা প্রতিষ্ঠা করতে হবে। একজন দক্ষ প্লাম্বার বা ইলেকট্রিশিয়ান অনেক সময় ডাক্তার বা ইঞ্জিনিয়ারের চেয়েও বেশি আয় করতে পারেন।’
প্রচলিত শিক্ষাব্যবস্থার সীমাবদ্ধতার কথা উল্লেখ করে আমীর খসরু বলেন, শিক্ষাকে শুধু বইয়ের পাতায় সীমাবদ্ধ রাখা যাবে না। খেলাধুলা ও সংস্কৃতিচর্চাও সমান গুরুত্বপূর্ণ। গান, বাজনা, নাটক, ছবি আঁকার মতো কর্মকাণ্ড মনোজগৎকে সমৃদ্ধ করে এবং একজন মানুষকে পূর্ণাঙ্গ করে তোলে।
তরুণদের সম্ভাবনা নিয়ে আশাবাদ ব্যক্ত করে বিএনপির এ নেতা বলেন, দেশের ছেলেমেয়েরা বিশ্বের অন্যতম মেধাবী। তাঁদের শুধু আত্মবিশ্বাস জাগিয়ে তুলতে হবে এবং সঠিক সুযোগ দিতে হবে। তিনি বিশ্বাস প্রকাশ করেন, তরুণ প্রজন্মই মেধা, দক্ষতা ও দেশপ্রেম দিয়ে একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলবে।
দেশের বিশাল তরুণ জনগোষ্ঠীকে ‘ডেমোগ্রাফিক ডিভিডেন্ড’ আখ্যা দিয়ে আমীর খসরু বলেন, ‘এ সম্ভাবনাকে কাজে লাগাতে হলে দক্ষতা উন্নয়নের বিকল্প নেই। তরুণেরাই আমাদের সবচেয়ে বড় সম্পদ—যদি আমরা তাদের প্রকৃত সম্পদে রূপান্তর করতে পারি।’

আমরা যখন ঐকমত্য কমিশনে ছিলাম, বিএনপির পক্ষ থেকে যারা সেখানে প্রতিনিধিত্ব করেছিল, তারা যে বক্তব্য দিয়েছে—তারা কিন্তু গণভোটের রায় মানার কথা বলেছিল। আশা করি, জনগণের রায় মেনে নিয়ে, দরকার হলে সরকারি দল—বিরোধী দল আলাপ-আলোচনা করে জনগণের রায়কে সমুন্নত রাখবে...
৩৮ মিনিট আগে
সিটি করপোরেশন, জেলা পরিষদ ও দেশের সাতটি বিশ্ববিদ্যালয়ে সরকারদলীয় লোকদের পদায়ন করা হয়েছে বলে অভিযোগ তুলেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, যোগ্য ব্যক্তিদের সরিয়ে দলীয় লোকদের বসানো হচ্ছে, যা জনগণের মতামত ও জুলাইয়ের স্পিরিটের প্রতি অবজ্ঞার শামিল।
৩ ঘণ্টা আগে
ঢাকা থেকে নিজ এলাকায় ফেরার পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে নির্বাচিত কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ড. আতিকুর রহমান মোজাহিদ। তিনি গুরুতর আহত না হলেও, তাঁর গাড়িচালক ও ব্যক্তিগত সহকারী গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে....
৩ ঘণ্টা আগে
আজ পর্যন্ত স্বাধীন বাংলাদেশের অভ্যন্তরীণ কোনো বিষয়ে চীন কোনো হস্তক্ষেপ করেনি মন্তব্য করে ডা. শফিকুর রহমান বলেন, অনেকে বাংলাদেশকে কিছু না দিয়েই বাংলাদেশ থেকে সবকিছু নিয়েই তারা যখন-তখন হস্তক্ষেপ করেন। কিন্তু চীন করে না।
৪ ঘণ্টা আগে