
জাতীয় ছাত্রশক্তি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গুলশান থানা শাখার আহ্বায়ক, সদস্যসচিব ও মুখ্য সংগঠকের নেতৃত্বে ৬০-এর অধিক নেতা-কর্মী জাতীয়তাবাদী ছাত্রদলে যোগ দিয়েছেন।
আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর গুলশানের একটি রেস্তোরাঁয় তাঁরা আনুষ্ঠানিকভাবে ছাত্রদলে যোগ দেন। কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির আজকের পত্রিকাকে এ তথ্য জানান।
কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নবাগত নেতা-কর্মীদের বরণ করে নেন। ছাত্রদলে যোগ দেওয়া নেতা-কর্মীরা হলেন মোহাম্মদ জিয়াদ, আহ্বায়ক সজীব সরদার নিহাল, মেহেদী হাসান আরাফাত, মো. সাব্বির আহমেদ, সায়েম দেওয়ান, মো. জহিরুল ইসলাম, মোহাম্মদ তামিম ইসলাম, তামিম মাহমুদ মাশরুর, রিদওয়ান হোসেন আফনান, বিক্রম কুমার অলক প্রমুখ।

নাহিদ বলেন, সীমান্ত হত্যা বন্ধ, দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং পানির ন্যায্য হিস্যা আদায়ে কার্যকর ভূমিকা নিতে হবে। একই সঙ্গে দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, বাংলাদেশের মুসলমান, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান—সবার নাগরিক অধিকার রক্ষায় কাজ করতে হবে।
১৬ মিনিট আগে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, ২০১৩ সালে শাপলা চত্বরের ঘটনায় বিএনপির ভূমিকা কেমন ছিল, তা বিশ্লেষণের দাবি রাখে। সে সময় দেশের জনগণের একটি বড় অংশ বিপদগ্রস্ত থাকলেও বিরোধী দল হিসেবে বিএনপির আরও সাহসী ও সক্রিয় ভূমিকা নেওয়া উচিত ছিল বলে উল্লেখ করেন তিনি।
২ ঘণ্টা আগে
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান বলেছেন, ‘এখানে তো আফ্রিকার জঙ্গল থেকে এসে কেউ চাঁদাবাজি করে না। আমাদের সঙ্গে চলাফেরা করা, উঠবস করা লোকেরাই চাঁদাবাজি করে। তাদের পরিচয় আমরা সবাই জানি...
৪ ঘণ্টা আগে
জামায়াতে ইসলামীর নির্বাচনী ইশতেহার ডিজাইন ও ছাপা, সংবাদ সম্মেলন আয়োজন, আপ্যায়ন, নির্বাচনী সামগ্রী পরিবহন, কেন্দ্রীয় নেতৃবৃন্দের সফর এবং আইসিসিতে বিজ্ঞাপন প্রদানের খরচ হিসেবে এই ব্যয় দেখানো হয়েছে।
৭ ঘণ্টা আগে