
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক বলেছেন, মানুষ বিএনপিকে লাল কার্ড দেখিয়েছে। তাই তাদের নির্বাচন ভালো লাগে না। নির্বাচন কমিশন ভালো লাগে না। পরিষ্কার করে বলতে চাই, সংবিধানের বাইরে যাওয়ার ক্ষমতা বা এখতিয়ার আমাদের নেই। সংবিধান অনুযায়ী দেশে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং বিএনপিও নাকে খত দিয়ে নির্বাচনে আসবে।
আজ বুধবার দুপুরে জামালপুর আশেক মাহমুদ কলেজ মাঠে জেলা ছাত্রলীগের বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আওয়ামী লীগ সরকার দেশকে ধ্বংস করেছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের জবাবে নানক বলেন, মানুষ আওয়ামী লীগের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেনি। আওয়ামী লীগও মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেনি। শুধু মানুষ বিএনপিকে লাল কার্ড দেখিয়েছে। এটি বিএনপিকে বুঝতে হবে।
জামালপুর জেলা ছাত্রলীগের সভাপতি নিহাদুল আলম নিহাদের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ. ফ. ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি, শফিউল আলম চৌধুরী নাদেল, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল এমপি, জামালপুর পৌরসভার মেয়র ছানোয়ার হোসেন ছানু প্রমুখ। এর আগে সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল-নাহিয়ান খান জয়।
সাত বছর পর অনুষ্ঠিত জামালপুর জেলা ছাত্রলীগের এ সম্মেলনে খাবীরুল ইসলাম খান বাবুকে সভাপতি ও নাফিউল করিম রাব্বীকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

চব্বিশের জুলাই আন্দোলনে শহীদ রাকিব হোসেনের পরিবারের সঙ্গে প্রথম রমজানের ইফতার করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর আফতাবনগরে রাকিবের বাসায় যান তিনি।
১০ ঘণ্টা আগে
নবনির্বাচিত সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী ইশরাক হোসেন তাঁর নির্বাচনী এলাকা ঢাকা-৬-এ তাৎক্ষণিক ও মধ্যমেয়াদি কর্মপরিকল্পনা ঘোষণা করেছেন। রমজান উপলক্ষে প্রথম ১০ দিনের অগ্রাধিকারভিত্তিক কর্মসূচি এবং ঈদের আগে-পরে ধারাবাহিক কার্যক্রমের রূপরেখা তুলে ধরেন তিনি।
১১ ঘণ্টা আগে
শুধু দলীয় পরিচয়ের কারণে কেউ যেন জুলুমের শিকার না হয়—এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। আজ বৃহস্পতিবার রাজধানীর মিরপুরে নিজের সংসদীয় আসনে এতিম শিশুদের নিয়ে আয়োজিত ইফতার মাহফিলে এ কথা বলেন তিনি।
১৩ ঘণ্টা আগে
এতিমখানা ও হেফজ মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য এক মাসের ইফতার, রাতের খাবার ও সেহরির ব্যবস্থা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। রাজধানীর কড়াইল বস্তি ও ভাষানটেক এলাকার ১৪টি এতিমখানা ও বিভিন্ন প্রতিষ্ঠানে এসব বিতরণ করা হয়।
১৪ ঘণ্টা আগে