ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তরের বিভিন্ন জায়গায় লাগানো বিএনপি নেতা-কর্মীদের ব্যানার, ফেস্টুন ও পোস্টারসহ সকল ধরনের বিলবোর্ড অপসারণের নির্দেশনা দেওয়া হয়েছে।
আজ শনিবার পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নির্দেশনার কথা জানান ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু ও সদস্যসচিব তানভীর আহমেদ রবিন এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক মো. আমিনুল হক ও সদস্যসচিব মো. মোস্তফা জামান।
সংবাদ বিজ্ঞপ্তিতে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সকল ব্যানার, ফেস্টুন ও পোস্টারসহ সকল ধরনের বিলবোর্ড অপসারণের জন্য জরুরি নির্দেশনা দেওয়া হয়েছে। নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
ঢাকা মহানগর উত্তর বিএনপির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৫ আগস্ট স্বৈরাচার শেখ হাসিনা পলায়নের পর থেকে অদ্যাবধি ঢাকা মহানগর উত্তরের আওতাধীন সব থানা, ওয়ার্ড ও ইউনিটসমূহে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের অফিস, ফেস্টুন, ব্যানার, পোস্টারসহ সব ধরনের বিলবোর্ড আগামী ৩ দিনের মধ্যে অপসারণ করার জন্য ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক মো. আমিনুল হক এবং সদস্যসচিব মো. মোস্তফা জামান নির্দেশনা প্রদান করেছেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের বিরোধিতা করার জন্য বিগত অন্তর্বর্তী সরকারের সময় কোণঠাসা হতে হয়েছে বলে অভিযোগ করেছেন ওই সরকারের উপদেষ্টা মাহফুজ আলম। বুধবার দিবাগত রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এই অভিযোগ করেন তিনি।
৩ ঘণ্টা আগে
ইসলামী ব্যাংকের রুরাল ডেভেলপমেন্ট স্কিম (আরডিএস) প্রকল্পের টাকা জামায়াতে ইসলামীকে দেওয়া হয়েছে বলে সংসদে দেওয়া স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের একটি বক্তব্যকে ‘অসত্য’ দাবি করে তা সংসদের কার্যবিবরণীতে থেকে বাদ দেওয়ার দাবি জানিয়েছেন দলটির সংসদ সদস্য নজিবুর রহমান...
১৩ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত বাণিজ্য চুক্তির কঠোর সমালোচনা করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ও অর্থনীতিবিদ আনু মুহাম্মদ বলেছেন, এটিকে বাণিজ্য চুক্তি বলা যায় না। এটি মূলত মার্কিন প্রশাসনের একটি হুকুমনামা...
১৬ ঘণ্টা আগে
‘তারা বলে, ভারতের ডিকশনারিতে পুশ ইন বলে কিছু নেই। তবে তারা সীমান্তের বিভিন্ন পয়েন্টে জোরপূর্বক অনেক লোক ঠেলে দেওয়ার চেষ্টা করেছে। বিজিবির সঙ্গে ঐক্যবদ্ধভাবে জনগণ প্রতিরোধব্যবস্থা গড়ে না তুললে ভারত এত দিনে তাদের দেশের অনেক নাগরিককে এ দেশে পুশ ইন করত। ইতিমধ্যে কিছু জায়গায় পুশ ইন হয়েছে...
১৮ ঘণ্টা আগে