ভারতের কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশনের সামনে বাংলাদেশের জাতীয় পতাকা ও প্রধান উপদেষ্টার কুশপুত্তলিকা পোড়ানোর ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে জামায়াতে ইসলামী।
এ ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে শনিবার (৩০ নভেম্বর) বিবৃতি দেয় দলটি।
সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘বাংলাদেশের জাতীয় পতাকা ও প্রধান উপদেষ্টার কুশপুত্তলিকা পোড়ানোর ঘটনা আন্তর্জাতিক আইন ও কূটনৈতিক শিষ্টাচারের পরিপন্থী।’
এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে ভারতে অবস্থানরত বাংলাদেশের সব কূটনৈতিক মিশন, কূটনীতিক ও কর্মীদের নিরাপত্তা বিধান করার জন্য ভারত সরকারের প্রতি আহ্বান জানানো হয় বিবৃতিতে।

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সহযোগিতার জন্য ভারতীয় হাইকমিশনকে তলব করে সরকারের কঠোর প্রতিবাদ জানানো উচিত ছিল বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। আজ শুক্রবার রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সরকারি বাসভবনে ‘জুলাই
৭ ঘণ্টা আগে
বিবৃতিতে গোলাম পরওয়ার বলেন, দিল্লিতে বসে শেখ হাসিনার মতো একজন দণ্ডপ্রাপ্ত পলাতক আসামির বাংলাদেশের জনগণের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত থাকা এবং সেই ষড়যন্ত্র বন্ধে বাংলাদেশের কূটনৈতিক আহ্বানকে ভারত সরকার আমলে না নিয়ে তাঁকে আশ্রয় দেওয়া অব্যাহত রাখা আন্তর্জাতিক নিয়মনীতি ও কূটনৈতিক শিষ্টাচারের চরম লঙ্ঘন।
১০ ঘণ্টা আগে
ঝালকাঠিতে নিজ দলের নেতা-কর্মীদের অনৈতিক সুবিধা গ্রহণ ও অপকর্মের তীব্র সমালোচনা করেছেন স্থানীয় সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় ধর্মবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় দলীয় নেতা-কর্মীদের ‘খাই খাই’ বন্ধ করার আহ্বান জানিয়ে তিনি সতর্ক করেছেন।
১৩ ঘণ্টা আগে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য বিথীকা বিনতে হোসাইনকে একটি আইনি নোটিশ পাঠিয়েছেন। নোটিশে তাঁর বিরুদ্ধে করা ৩ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগের পক্ষে সাত দিনের...
১ দিন আগে