
কালোটাকা সাদা করার সুযোগকে টোপ দিয়ে মাছ ধরার সঙ্গে তুলনা করেছেন আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর এই বক্তব্যকে ‘হাস্যকর’ বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ শনিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। জাসদের তাত্ত্বিক নেতা সিরাজুল আলম খানের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) এই সভার আয়োজন করে।
সরকারকে উদ্দেশ্য করে মির্জা ফখরুল বলেন, ‘আমরা তো দেখলাম যে, মাছের টোপ দিয়ে আপনারা কাদের ধরেন। রাঘববোয়ালদের আরও লুটে খাওয়ার ব্যবস্থা করেছেন। আজকে এই সমস্ত কথা বলে একটা ধূম্রজাল সৃষ্টি করে মানুষকে আর কত দিন প্রতারিত করবেন?’
দেশের দুর্দশার চিত্র তুলে ধরে বিএনপির মহাসচিব বলেন, ‘আমরা মনে করি বাংলাদেশ ভয়ংকর একটা সংকটের মধ্যে পড়েছে। যেখানে বাংলাদেশের অস্তিত্ব আজকে প্রশ্নের সম্মুখীন হয়েছে। আজকে আমরা এমন একটা শাসকগোষ্ঠীর জাঁতাকলে পড়েছি, যারা এখানকার মানুষের জন্য উন্নয়ন করা দূরে থাক, মানুষকে তারা শোষণ করছে, নিপীড়ন করছে। প্রতি মুহূর্তে বাংলাদেশের ভবিষ্যৎকে তারা ধ্বংস করে দিচ্ছে।’
চলমান আন্দোলন প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ‘আমরা সবাই একসঙ্গে যুগপৎ আন্দোলন করছি। কারণ আমরা মনে করি গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাওয়াই এখন একমাত্র উপায়। আমাদের অধিকার ফিরিয়ে আনা, ভোটের অধিকার ফিরিয়ে আনা, বেঁচে থাকার অধিকার ও কথা বলার অধিকার নিশ্চিত করা।’
ঐক্যবদ্ধভাবে লড়াইয়ের আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘আমাদের একটাই আবেদন, আজকে দল-মতনির্বিশেষে ছোটখাটো ভুল-ত্রুটি ভুলে গিয়ে আসুন আমরা সবাই একসঙ্গে হই। একাত্তরের চেতনা ধারণ করে একজোট হয়ে আবার লড়াই শুরু করি, যে লড়াইয়ে আমরা অবশ্যই তাদের পরাজিত করতে সক্ষম হব।’

আসিফ মাহমুদের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেওয়া পোস্টে বলা হয়েছে, সাক্ষাৎকালে বাংলাদেশ-চীন দ্বিপক্ষীয় সম্পর্ক, আঞ্চলিক বিভিন্ন বিষয় এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়। উভয় পক্ষ সৌহার্দ্যপূর্ণ ও গঠনমূলক পরিবেশে নিজেদের মতামত তুলে ধরে।
২ ঘণ্টা আগে
বিএনপির সংসদীয় দলের সভায় বিদায়ী বক্তব্য দিতে গিয়ে আবেগাপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়েন দলের সদ্য সাবেক মহাসচিব ও রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দায়িত্ব পালনের সময় কোনো ভুল বা অজান্তে কারও মনে আঘাত দিয়ে থাকলে বিনম্র স্বরে সহযোদ্ধাদের কাছে ক্ষমা প্রার্থনা করেন তিনি।
১৯ ঘণ্টা আগে
‘গতকাল দিবাগত রাতে কলকাতায় নিউমার্কেটের কাছে মির্জা গালিব স্ট্রিটের একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে শিশুসহ ৯ জন বাংলাদেশি নিহত হয়েছেন। এনসিপি তাঁদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে।’
২০ ঘণ্টা আগে
ভারত স্বার্থ ছাড়া বন্ধুত্বের আমন্ত্রণ জানালে বাংলাদেশ সাধুবাদ জানাবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, ‘বাংলাদেশ সমতার ভিত্তিতে সকলের সঙ্গে বন্ধুত্ব করতে চায়। কিন্তু কোনো শর্ত দিয়ে বন্ধুত্ব হয় না।’
১ দিন আগে