দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল প্রত্যাখ্যান করে টানা ৪৮ ঘণ্টার (আগামী রোববার ও সোমবার) সর্বাত্মক হরতাল ডেকেছে গণ অধিকার পরিষদ (নুর-রাশেদ) ও গণতন্ত্র মঞ্চ। আজ বৃহস্পতিবার অবরোধের সমর্থনে বিজয়নগরে বিক্ষোভ মিছিল শেষে গণ অধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক নুর এবং এক সংবাদ বিজ্ঞপ্তিতে গণতন্ত্র মঞ্চ এ কর্মসূচি ঘোষণা করে।
নুরুল হক নুর বলেন, ‘জনগণ এই অবৈধ তফসিল প্রত্যাখ্যান করেছে। অবিলম্বে রাজনৈতিক সমঝোতার মধ্য দিয়ে তফসিল ঘোষণা করতে হবে। রাজনৈতিক সমঝোতা না করলে সরকারের করুন পরিণতি হবে।’
হরতাল ঘোষণা করে গণ অধিকার পরিষদের একাংশের সভাপতি বলেন, ‘তফসিল প্রত্যাহার, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আগামী রোববার ও সোমবার টানা ৪৮ ঘণ্টার হরতাল পালিত হবে।’
দুপুরে পল্টন-বিজয়নগর এলাকায় বিক্ষোভ মিছিল করে জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ করে গণতন্ত্র মঞ্চ। সমাবেশে মঞ্চের অন্যতম নেতা ও গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেন, ‘আমরা একতরফা নির্বাচন মানি না। নির্বাচনের জন্য যে তফসিল ঘোষণা করা হয়েছে, আমরা সেটাও মানি না। নির্বাচন যেমন একটি সাংবিধানিক বাধ্যবাধকতা, তেমনি সংবিধানেই বলা আছে, নির্বাচনের যদি পরিবেশ না থাকে, তাহলে নির্বাচন কমিশন তফসিল স্থগিত করতে পারে, নির্বাচন পিছিয়ে দিতে পারে। সেই কাজ আপনারা (ইসি) করেননি।’
এছাড়াও পল্টন-বিজয়নগর এলাকায় তফসিল প্রত্যাখ্যান করে বিক্ষোভ করেছে গণ অধিকার পরিষদ (রেজা কিবরিয়া), লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), জাতীয়তাবাদী সমমনা জোট, ১২ দলীয় জোট, ও এবি পার্টি।

একজন বেগম খালেদা জিয়াকে তাঁর স্মৃতিবিজড়িত বাড়ি থেকে বের করে দিয়েছেন আর আল্লাহ তাঁকে দেশ থেকে বের করে দিয়েছেন। যে স্বৈরাচার দেশ থেকে পালিয়ে গেছে, সে আর দেশে ফিরতে পারবে না...
১৬ মিনিট আগে
‘বর্তমানে রাষ্ট্রপতি পদটি কেবল আলংকারিক বা “ঠুঁটো জগন্নাথ” হিসেবে রয়েছে। জুলাই বিপ্লবের স্পিরিট অনুযায়ী রাষ্ট্রপতির হাতে বাস্তবসম্মত কিছু প্রশাসনিক ক্ষমতা ফিরিয়ে দিতে হবে। প্রধানমন্ত্রীর একক কর্তৃত্ব থেকে বিচার বিভাগকে বের করে আনতে প্রধান বিচারপতির নেতৃত্বে স্বাধীন বিচার বিভাগীয় কমিশন গঠন করতে হবে।’
১ ঘণ্টা আগে
নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, অনেক বড় লড়াইয়ের পর একটা নির্বাচিত সরকার ক্ষমতায় এসেছে। এই নির্বাচিত সরকারের কাছে কী চান? দেশকে আমরা সেই জায়গায় নিয়ে যেতে চাই, যেখানে এমন বাংলাদেশ গড়ে উঠবে, যা আমাদের সবার জন্য শুভকর একটা দেশ হবে।
৩ ঘণ্টা আগে
গ্যাস ও বিদ্যুৎ-সংকট নিরসনে সরকারকে বিকল্প পরিকল্পনা দিতে বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। বিরোধী দলকে রাজপথে আন্দোলনের হুমকি না দিয়ে গ্যাস ও বিদ্যুতের সমস্যা সমাধানে জাতীয় সংসদে পরামর্শ দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
৪ ঘণ্টা আগে