বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘিরে গ্রেপ্তার হওয়া শিক্ষার্থীসহ বিএনপি ও জামায়াত-শিবিরের ৬৭২ জন নেতা-কর্মী জামিনে মুক্তি পেয়েছেন। গত মঙ্গল ও গতকাল বুধবার তাঁরা মুক্তি পান।
প্রতিনিধিদের পাঠানো খবর:
রাজশাহী: রাজশাহী কেন্দ্রীয় কারাগার সূত্রে জানা গেছে, আদালত থেকে জামিননামা আসার পর যাচাই-বাছাই করে গতকাল বুধবার ৮০ জনকে জামিনে মুক্তি দেওয়া হয়েছে। এর আগে মঙ্গলবার সকাল থেকে রাত ৯টা পর্যন্ত ৩৪০ জনকে জামিনে মুক্তি দেওয়া হয়। কোটা সংস্কার আন্দোলনের মামলায় শিক্ষার্থীসহ পাঁচ শতাধিক বিএনপি-জামায়াতের নেতা-কর্মী গ্রেপ্তার হয়ে কারাবন্দী হন। ৩ আগস্ট রাজশাহীর পাঁচ এইচএসসি পরীক্ষার্থীকে মুক্তি দেওয়া হয়েছিল।
কারাগারের জেলার মো. আমান উল্লাহ বলেন, ‘আদালত থেকে জামিন পাওয়া দুই দিনে রাজশাহীর ৪২০ জন কারাবন্দী মুক্তি পেয়েছেন।’
ময়মনসিংহ: মঙ্গল ও বুধবার দুই দিনে ময়মনসিংহে কারামুক্ত হয়েছেন জাতীয়তাবাদী দল বিএনপির ১৮০ জন নেতা-কর্মী। তাঁরা ময়মনসিংহ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে জামিন পেলে তাঁদের কারাগার থেকে মুক্ত করা হয়।
পিরোজপুর: জেলা জামায়াতের আমিরসহ বিএনপি এবং এর সহযোগী সংগঠনের ৪০ নেতা-কর্মী জামিনে মুক্তি পেয়েছেন। বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীরা গতকাল জেলা কারাগার থেকে মুক্তি পান। মুক্তিপ্রাপ্ত নেতা-কর্মীরা সাম্প্রতিক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গ্রেপ্তার হয়েছিলেন। মুক্তিপ্রাপ্তরা জানিয়েছেন, পুলিশ তাঁদের বিনা ওয়ারেন্টে বাসা থেকে তুলে নিয়েছিল।

চব্বিশের জুলাই আন্দোলনে শহীদ রাকিব হোসেনের পরিবারের সঙ্গে প্রথম রমজানের ইফতার করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর আফতাবনগরে রাকিবের বাসায় যান তিনি।
৯ ঘণ্টা আগে
নবনির্বাচিত সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী ইশরাক হোসেন তাঁর নির্বাচনী এলাকা ঢাকা-৬-এ তাৎক্ষণিক ও মধ্যমেয়াদি কর্মপরিকল্পনা ঘোষণা করেছেন। রমজান উপলক্ষে প্রথম ১০ দিনের অগ্রাধিকারভিত্তিক কর্মসূচি এবং ঈদের আগে-পরে ধারাবাহিক কার্যক্রমের রূপরেখা তুলে ধরেন তিনি।
১০ ঘণ্টা আগে
শুধু দলীয় পরিচয়ের কারণে কেউ যেন জুলুমের শিকার না হয়—এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। আজ বৃহস্পতিবার রাজধানীর মিরপুরে নিজের সংসদীয় আসনে এতিম শিশুদের নিয়ে আয়োজিত ইফতার মাহফিলে এ কথা বলেন তিনি।
১২ ঘণ্টা আগে
এতিমখানা ও হেফজ মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য এক মাসের ইফতার, রাতের খাবার ও সেহরির ব্যবস্থা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। রাজধানীর কড়াইল বস্তি ও ভাষানটেক এলাকার ১৪টি এতিমখানা ও বিভিন্ন প্রতিষ্ঠানে এসব বিতরণ করা হয়।
১৩ ঘণ্টা আগে