
রাজধানীর মোহাম্মদপুরে জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধানের বাসার সামনে ‘মব সৃষ্টি’ ও পঞ্চগড়ে জাগপার জেলা কার্যালয়ে হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
আজ শুক্রবার (১৭ এপ্রিল) দলের প্রচার বিভাগ থেকে পাঠানো এক বিবৃতিতে জামায়াত সেক্রেটারি এই নিন্দা ও প্রতিবাদ জানান।
বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘চব্বিশের ছাত্র-জনতার অভ্যুত্থানের পর ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের অগ্রভাবে থাকা একটি রাজনৈতিক দলের শীর্ষ পর্যায়ের নেতার জেলা পর্যায়ের অফিসে হামলা ও বাসার সামনে আজ শুক্রবার সকালে একদল সন্ত্রাসীর “মব সৃষ্টি” ও হামলার ঘটনায় বিএনপি সরকারের ভূমিকা প্রশ্নবিদ্ধ হয়েছে। আমি রাশেদ প্রধানের দলীয় কার্যালয় ও বাসায় হামলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’
গোলাম পরওয়ার আরও বলেন, ‘একই সঙ্গে তদন্তপূর্বক ঘটনা দুটির সঙ্গে জড়িত সন্ত্রাসীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে শাস্তি দাবি করছি এবং রাশেদ প্রধানের বাসা, রাজনৈতিক কার্যালয় ও তাঁর ব্যক্তিগত নিরাপত্তা দাবি করছি। আমি দেশের বিরোধী রাজনৈতিক দলের নেতা-কর্মী ও সাধারণ নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতসহ সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাচ্ছি।’

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে নিজেদের প্রার্থী দেওয়ার এবং মাঠের রাজনীতিতে সাংগঠনিক সক্ষমতা প্রমাণের লক্ষ্য নিয়ে এগোচ্ছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নেতৃত্ব দেওয়া তরুণদের গড়া রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এ জন্য তৃণমূলে সংগঠন শক্তিশালী করতে তৎপর হয়েছে দলটি।
১২ ঘণ্টা আগে
দুই দিনের সফরে সিলেটে যাচ্ছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। জামায়াতের প্রচার বিভাগ জানিয়েছে, আগামীকাল বৃহস্পতিবার সকাল ৭টায় আকাশপথে সিলেটের...
১৪ ঘণ্টা আগে
হাম ও ডেঙ্গুতে মৃত্যু এবং আক্রান্তের সংখ্যা বাড়ছে বলে দাবি করে জাতীয় পরিকল্পনা ও হাসপাতালগুলোতে প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিতের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার...
১৫ ঘণ্টা আগে
হাম ও ডেঙ্গুতে মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে জাতীয় পার্টির (একাংশ) মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার বলেছেন, সরকারকে যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে। একই সঙ্গে হাম নিয়ন্ত্রণেও দ্রুত ও কার্যকর পদক্ষেপ নিতে হবে। জনস্বাস্থ্য সুরক্ষায় এ ক্ষেত্রে ব্যর্থতার কোনো অবকাশ নেই।
১৮ ঘণ্টা আগে