
বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য সেলিমা রহমান বলেছেন, ‘মব জাস্টিস কেন ঘটছে, কিসের জন্য হচ্ছে? এগুলো সবই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের একটা নাটকীয় খেলা—সরকার এই নাটকগুলো দিয়ে জনগণকে অন্যদিকে বিভ্রান্ত করছে।’
বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আজ রোববার নরসিংদী জেলা মহিলা দল আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে সেলিমা এসব কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে বিএনপির এই শীর্ষস্থানীয় নেত্রী বর্তমান সরকারের সমালোচনা করে বলেন, ‘আইনশৃঙ্খলা তারা দেখছেই না। আইনশৃঙ্খলা শেষ হয়ে গেছে। গুম, খুন, অত্যাচার বেড়ে গেছে, ডাকাতি হচ্ছে, ছিনতাই হচ্ছে। নারীরা রাস্তায় বের হলেই ইভ টিজিং হচ্ছে। মব জাস্টিসের নামে বিভিন্ন জায়গায় দাবিদাওয়া চলছে। এটাই হলো তাদের কাজ।’
সরকারের উদ্দেশে সেলিমা আরও বলেন, ‘সংস্কারের কথা বলছেন, সংস্কার করছেন না কেন? আইনশৃঙ্খলা ঠিক করেন। শুধু পুলিশের পোশাক পরিবর্তন করলেই সংস্কার হবে না। সংস্কার করতে হবে মানুষের মনের ভেতর দিয়ে। ১০ মাসে কী সংস্কার করেছেন? আপনারা আছেন বিদেশি চমক আর কথা নিয়ে। এভাবে দিন চলবে না। ডিসেম্বরেই নির্বাচন শেষ করতে হবে।’
জেলা শিশু একাডেমি মিলনায়তনে আলোচনা সভা শেষে খাবার ও ঈদের উপহারসামগ্রী বিতরণ করেন সেলিমা। জেলা মহিলা দলের সভাপতি উম্মে কুলসুম মায়ার সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন, বিএনপির স্বনির্ভরবিষয়ক সম্পাদক বেগম শিরিন সুলতানা, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক সালমা আক্তার স্বপ্না আহমেদ প্রমুখ।

চব্বিশের জুলাই আন্দোলনে শহীদ রাকিব হোসেনের পরিবারের সঙ্গে প্রথম রমজানের ইফতার করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর আফতাবনগরে রাকিবের বাসায় যান তিনি।
৭ ঘণ্টা আগে
নবনির্বাচিত সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী ইশরাক হোসেন তাঁর নির্বাচনী এলাকা ঢাকা-৬-এ তাৎক্ষণিক ও মধ্যমেয়াদি কর্মপরিকল্পনা ঘোষণা করেছেন। রমজান উপলক্ষে প্রথম ১০ দিনের অগ্রাধিকারভিত্তিক কর্মসূচি এবং ঈদের আগে-পরে ধারাবাহিক কার্যক্রমের রূপরেখা তুলে ধরেন তিনি।
৯ ঘণ্টা আগে
শুধু দলীয় পরিচয়ের কারণে কেউ যেন জুলুমের শিকার না হয়—এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। আজ বৃহস্পতিবার রাজধানীর মিরপুরে নিজের সংসদীয় আসনে এতিম শিশুদের নিয়ে আয়োজিত ইফতার মাহফিলে এ কথা বলেন তিনি।
১০ ঘণ্টা আগে
এতিমখানা ও হেফজ মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য এক মাসের ইফতার, রাতের খাবার ও সেহরির ব্যবস্থা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। রাজধানীর কড়াইল বস্তি ও ভাষানটেক এলাকার ১৪টি এতিমখানা ও বিভিন্ন প্রতিষ্ঠানে এসব বিতরণ করা হয়।
১১ ঘণ্টা আগে