ঢাকা: হেফাজতে ইসলামের কেন্দ্রীয় ও মহানগর কমিটি বিলুপ্ত ঘোষণার ৪ ঘণ্টার মাথায় পাঁচ সদস্যবিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এ কমিটির আহ্বায়ক হেফাজতের সদ্য সাবেক আমির জুনায়েদ বাবুনগরী। বাকি ৪ জন হলেন—মহিববুল্লাহ বাবুনগরী, নুরুল ইসলাম জিহাদী, সালাউদ্দিন নানুপুরী ও মিজানুর রহমান চৌধুরী।
গতকাল রোববার রাত ১১টার দিকে মাত্র ১ মিনিট ২৩ সেকেন্ডের এক ভিডিও বার্তায় হেফাজতে ইসলামের কমিটি বিলুপ্ত ঘোষণা করেন জুনায়েদ বাবুনগরী। বর্তমান পরিস্থিতি ও কেন্দ্রীয় কমিটির কিছু গুরুত্বপূর্ণ সদস্যের পরামর্শে এ সিদ্ধান্ত হয়েছে বলেও তিনি উল্লেখ করেন। আগামীতে আহ্বায়ক কমিটি দিয়ে সংগঠন পরিচালনা করা হবে বলেও তিনি ঘোষণা দেন।
এরপর রাত ৩টার দিকে হেফাজতে ইসলামের ফেসবুক পেজের এক পোস্টে বলা হয়, চলমান অস্থির ও নাজুক পরিস্থিতি বিবেচনায় হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় ও মহানগর কমিটি বিলুপ্ত ঘোষণা পরবর্তী উপদেষ্টা কমিটির পরামর্শক্রমে ৩ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হল। এ কমিটিতে জুনায়েদ বাবুনগরী, মহিববুল্লাহ বাবুনগরী ও নুরুল ইসলাম জিহাদীর নাম ছিল। এর দেড় ঘণ্টা পরে সদস্যের তালিকায় মাওলানা সালাহ উদ্দিন নানুপুরী ও অধ্যক্ষ মিজানুর রহমানের নাম যুক্ত করা হয়।
হেফাজতের মহাসচিব আল্লামা নুরুল ইসলাম এক ভিডিও বার্তায় বলেন, এই ৫ সদস্যের আহ্বায়ক কমিটির মাধ্যমে হেফাজতের কার্যক্রম ও কর্মসূচি চলবে। দ্রুত পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি ঘোষণা করা হবে বলেও তিনি উল্লেখ করেন।
প্রসঙ্গত, গণজাগরণ মঞ্চের বিরোধিতায় ২০১৩ সালের ৫ মে ঢাকার মতিঝিলের শাপলা চত্বরে সমাবেশ করে হেফাজতে ইসলাম আলোচনায় আসে। ২০২০ সালের ১৮ সেপ্টেম্বর সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি আল্লামা আহমদ শফী ইন্তেকাল করেন। একই বছরের ১৫ নভেম্বর জুনায়েদ বাবুনগরীকে আমির ও নূর হোসাইন কাসেমীকে মহাসচিব করে ১৫১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কমিটি গঠন করে হেফাজতে ইসলাম।
সম্প্রতি ভাস্কর্য বিরোধিতা, মোদির সফরের বিরোধিতা ও সহিংসতাসহ সংগঠনটির যুগ্ম মহাসচিব মামুনুল হক দ্বিতীয় স্ত্রীসহ নারায়ণগঞ্জের একটি রিসোর্টে ঘেরাওয়ের পর আলোচনায় আসে হেফাজত। সহিংসতায় পুলিশের গুলিতে ২৬ থেকে ২৮ মার্চ সংগঠনটির ১৭ জন নেতাকর্মী নিহত হয়। গতকাল পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে সংগঠনটির কেন্দ্রীয় ও গুরুত্বপূর্ণ ১৯ জন নেতাকে।

চব্বিশের জুলাই আন্দোলনে শহীদ রাকিব হোসেনের পরিবারের সঙ্গে প্রথম রমজানের ইফতার করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর আফতাবনগরে রাকিবের বাসায় যান তিনি।
১১ ঘণ্টা আগে
নবনির্বাচিত সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী ইশরাক হোসেন তাঁর নির্বাচনী এলাকা ঢাকা-৬-এ তাৎক্ষণিক ও মধ্যমেয়াদি কর্মপরিকল্পনা ঘোষণা করেছেন। রমজান উপলক্ষে প্রথম ১০ দিনের অগ্রাধিকারভিত্তিক কর্মসূচি এবং ঈদের আগে-পরে ধারাবাহিক কার্যক্রমের রূপরেখা তুলে ধরেন তিনি।
১২ ঘণ্টা আগে
শুধু দলীয় পরিচয়ের কারণে কেউ যেন জুলুমের শিকার না হয়—এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। আজ বৃহস্পতিবার রাজধানীর মিরপুরে নিজের সংসদীয় আসনে এতিম শিশুদের নিয়ে আয়োজিত ইফতার মাহফিলে এ কথা বলেন তিনি।
১৪ ঘণ্টা আগে
এতিমখানা ও হেফজ মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য এক মাসের ইফতার, রাতের খাবার ও সেহরির ব্যবস্থা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। রাজধানীর কড়াইল বস্তি ও ভাষানটেক এলাকার ১৪টি এতিমখানা ও বিভিন্ন প্রতিষ্ঠানে এসব বিতরণ করা হয়।
১৫ ঘণ্টা আগে