
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার ঘটনাকে ‘জনগণ মেনে নেবে না’ বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান। শনিবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন নুরকে দেখতে গিয়ে সাংবাদিকদের কাছে তিনি এ মন্তব্য করেন।
আবদুল মঈন খান বলেন, ‘রাজপথে নুরুল হক নুরের অবস্থান স্পষ্ট। তার ওপর এ ধরনের হামলার ঘটনা দেশের মানুষ মেনে নিতে পারে না। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং এর সুষ্ঠু তদন্তের দাবি করছি।’
তিনি আরও বলেন, ‘এ ধরনের হামলা রাজনৈতিক সংস্কৃতির জন্য একটি খারাপ উদাহরণ তৈরি করে। ভবিষ্যতে যাতে এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটে, সে জন্য দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া জরুরি।’
মঈন খান হাসপাতালে ভর্তি নুরকে আইসিইউতে দেখতে যান এবং কর্তব্যরত চিকিৎসকদের সঙ্গে কথা বলে তাঁর শারীরিক অবস্থার সর্বশেষ খবর নেন। তিনি জানান, চিকিৎসকেরা নুরকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন। তিনি নুরের দ্রুত আরোগ্য কামনা করেন।
এর আগে আজ সকালে বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলামও নুরকে দেখতে যান। তিনি সাংবাদিকদের জানান, নুরের চিকিৎসার জন্য একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। বর্তমানে নুর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো সার্জারি বিভাগের ডা. জাহিদ রায়হানের অধীনে চিকিৎসাধীন। ডা. রফিকুল ইসলামও হামলার ঘটনার নিন্দা জানান।

সরকারি চাকরির ১১তম থেকে ২০তম গ্রেডের মৌখিক পরীক্ষার নম্বর বৃদ্ধির উদ্যোগের প্রতিবাদ জানিয়েছে জামায়াতে ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এটিকে ‘নির্লজ্জ দলীয়করণের অশুভ ইঙ্গিত’ বলে মন্তব্য করেছেন।
৩ ঘণ্টা আগে
সরকারি চাকরির ১১তম থেকে ২০তম গ্রেডের নিয়োগে লিখিত পরীক্ষার নম্বর কমিয়ে মৌখিক পরীক্ষার নম্বর বাড়ানোর উদ্যোগের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। সংগঠনটি বলেছে, প্রস্তাবিত নতুন নীতিমালা বাস্তবায়িত হলে নিয়োগ প্রক্রিয়ায় ব্যক্তিগত পছন্দ, পক্ষপাত ও স্বজনপ্রীতির সুযোগ বাড়বে
৩ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৬ সেপ্টেম্বর প্রবাসীদের এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। বিশেষ অতিথি বিএনপি কেন্দ্রীয় আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক মোহাম্মদ রাশেদুল হক।
৬ ঘণ্টা আগে
সরকারি চাকরিতে মৌখিক পরীক্ষার নম্বর ৪০০ শতাংশ বাড়ানোর প্রস্তাব নিয়ে অংশীজনদের সঙ্গে আলোচনার দাবি জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। আলোচনা ছাড়া সিদ্ধান্ত নেওয়া হলে সরকারের বিরুদ্ধে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তিনি।
১ দিন আগে