রংপুর সিটি করপোরেশনের (রসিক) মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফাকে জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির কো-চেয়ারম্যান করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে পার্টির চেয়ারম্যান জি এম কাদের ও মহাসচিব মুজিবুল হক চুন্নু রসিক মেয়রকে কো-চেয়ারম্যান পদের নিয়োগপত্র আনুষ্ঠানিকভাবে হাতে তুলে দেন।
আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব ও রংপুর মহানগরের সাধারণ সম্পাদক এস এম ইয়াসির মোবাইল ফোনে এ তথ্য নিশ্চিত করেছেন।
এস এম ইয়াসির বলেন, ‘পার্টির চেয়ারম্যান জি এম কাদের ও মহাসচিব মুজিবুল হক চুন্নু রসিক মেয়রকে কো-চেয়ারম্যান পদে নিয়োগ দিয়েছেন। দলের চেয়ারম্যান স্বাক্ষরিত পত্রে বলা হয়েছে, জাতীয় পার্টির গঠনতন্ত্রের প্রদত্ত ক্ষমতাবলে আপনাকে (মোস্তাফিজার রহমান মোস্তফা) কো-চেয়ারম্যান পদে নিয়োগ দেওয় হলো। আমরা বিশ্বাস করি ওই পদে থেকে আপনি জাতীয় পার্টির সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করবেন। সেই সঙ্গে আপনি পার্টির সব কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করবেন।’
মোস্তাফিজার রহমান মোস্তফা রংপুর সিটি করপোরেশনের বর্তমান মেয়র। ২০১৭ ও ২০২২ সালের নির্বাচনে তিনি জাতীয় পার্টির হয়ে রংপুর সিটি করপোরেশনের মেয়র হিসেবে নির্বাচিত হন। তিনি জাতীয় পার্টি রংপুর জেলার আহ্বায়ক ও মহানগরের সভাপতির দায়িত্বে রয়েছেন। এর আগে তিনি জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ছিলেন।

চব্বিশের জুলাই আন্দোলনে শহীদ রাকিব হোসেনের পরিবারের সঙ্গে প্রথম রমজানের ইফতার করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর আফতাবনগরে রাকিবের বাসায় যান তিনি।
৭ ঘণ্টা আগে
নবনির্বাচিত সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী ইশরাক হোসেন তাঁর নির্বাচনী এলাকা ঢাকা-৬-এ তাৎক্ষণিক ও মধ্যমেয়াদি কর্মপরিকল্পনা ঘোষণা করেছেন। রমজান উপলক্ষে প্রথম ১০ দিনের অগ্রাধিকারভিত্তিক কর্মসূচি এবং ঈদের আগে-পরে ধারাবাহিক কার্যক্রমের রূপরেখা তুলে ধরেন তিনি।
৮ ঘণ্টা আগে
শুধু দলীয় পরিচয়ের কারণে কেউ যেন জুলুমের শিকার না হয়—এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। আজ বৃহস্পতিবার রাজধানীর মিরপুরে নিজের সংসদীয় আসনে এতিম শিশুদের নিয়ে আয়োজিত ইফতার মাহফিলে এ কথা বলেন তিনি।
১০ ঘণ্টা আগে
এতিমখানা ও হেফজ মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য এক মাসের ইফতার, রাতের খাবার ও সেহরির ব্যবস্থা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। রাজধানীর কড়াইল বস্তি ও ভাষানটেক এলাকার ১৪টি এতিমখানা ও বিভিন্ন প্রতিষ্ঠানে এসব বিতরণ করা হয়।
১১ ঘণ্টা আগে