
চার দিনব্যাপী সাংগঠনিক মূল্যায়ন এবং জাতীয় ও আন্তর্জাতিক প্রেক্ষাপটে বাম রাজনীতির করণীয় নির্ধারণের মধ্য দিয়ে শেষ হয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) ত্রয়োদশ জাতীয় কংগ্রেস। গতকাল সোমবার রাতে দলটির ৪৩ সদস্যের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়।
দলের ভবিষ্যৎ রাজনীতির দিকনির্দেশনা, কাঠামোগত পুনর্গঠন এবং আন্দোলন সংগ্রামের রূপরেখা নিয়ে আলোচনা শেষে এই কমিটি নির্বাচিত হয়।
গত শুক্রবার সকালে জাতীয় সংগীত ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় কংগ্রেসের কার্যক্রম। এরপর টানা চার দিন ধরে চলা এ সম্মেলনে দেশের রাজনৈতিক সংকট, অর্থনৈতিক বৈষম্য, রাষ্ট্রের দমনমূলক নীতির বিরুদ্ধে সংগ্রাম এবং বামপন্থী শক্তিকে সংগঠিত করার ওপর গুরুত্বারোপ করা হয়। বিভিন্ন অধিবেশনে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা কাউন্সিলর ও প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
এ ছাড়া কংগ্রেসে উপস্থিত ছিলেন দেশের প্রগতিশীল রাজনৈতিক দলগুলোর নেতা ও বুদ্ধিজীবীরা।
কেন্দ্রীয় কমিটিতে নির্বাচিত হয়েছেন মুজাহিদুল ইসলাম সেলিম, কাজী সাজ্জাদ জহির চন্দন, এস এম শুভ, এমদাদুল হক মিল্লাত, মন্টু ঘোষ, রফিকুজ্জামান লায়েক, মনোজ দাশ, রেবেকা সরেন, মৃণাল চৌধুরী, অনিরুদ্ধ দাশ অঞ্জন, নিমাই গাঙ্গুলী, আবদুল্লাহ ক্বাফী রতন, রাগিব আহসান মুন্না, মনিরা বেগম অনু, জলি তালুকদার, আবিদ হোসেন, এম এম আকাশ, মিহির ঘোষ, দিবালোক সিংহ, সাদেকুর রহমান শামীম, রুহিন হোসেন প্রিন্স, লাকী আক্তার, লক্ষ্মী চক্রবর্তী, মো. কিবরিয়া (অভিনু কিবরিয়া ইসলাম), মোহাম্মদ শাহ আলম, সুব্রতা রায়, এস এ রশীদ, শাহীন রহমান, লুনা নূর, আনোয়ার হোসেন রেজা, মানবেন্দ্র দেব, মঞ্জুর মঈন, মহসিন রেজা, আহসান হাবিব লাবলু, পরেশ কর, আসলাম খান, আমিনুল ইসলাম ফরিদ, ফজলুর রহমান, এস এম শহীদুল্লাহ সবুজ, সুকান্ত শফি চৌধুরী, সাজেদুল হক রুবেল, কাজী রুহুল আমীন ও সাজেদুল ইসলাম।
ত্রয়োদশ কংগ্রেসের প্রস্তুতি পরিষদের মিডিয়া উপপরিষদের আহ্বায়ক লাকী আক্তার সাংবাদিকদের জানান, নবনির্বাচিত কেন্দ্রীয় কমিটির প্রথম সভা আগামীকাল বুধবার অনুষ্ঠিত হবে। সেখানে পদ বণ্টন ও দায়িত্ব ভাগাভাগি করা হবে। এরপর আনুষ্ঠানিকভাবে পূর্ণাঙ্গ কমিটি, দলের প্রেসিডিয়াম সদস্য এবং অন্য দায়িত্বপ্রাপ্ত নেতাদের নাম বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করা হবে।
তিনি বলেন, এই কংগ্রেস ছিল এক ঐতিহাসিক উপলক্ষ—তরুণ, নারী ও শ্রমজীবী প্রতিনিধি; যাঁরা ভবিষ্যতের সংগ্রামে নেতৃত্ব দিতে প্রস্তুত। নতুন নেতৃত্বের অধীনে কমিউনিস্ট পার্টি গণতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ এবং বৈষম্যহীন সমাজ গঠনের সংগ্রামকে নতুনভাবে শক্তিশালী করবে।
ত্রয়োদশ কংগ্রেসে জাতীয় ও আন্তর্জাতিক প্রেক্ষাপটে বাম রাজনীতির করণীয়, বাম গণতান্ত্রিক শক্তির ঐক্য গঠন, দুর্নীতি ও দমনমূলক শাসনের বিরুদ্ধে প্রতিবাদ, শ্রমিক-কৃষক ও সাধারণ মানুষের অধিকার রক্ষার লক্ষ্যে আন্দোলন জোরদারের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
সিপিবির নেতারা জানান, নতুন কমিটির অধীনে ত্রয়োদশ কংগ্রেসে প্রতিনিধিদের সম্মতিতে নেওয়া রাজনৈতিক লাইন ও রাজনৈতিক কর্মকৌশল এবং ভবিষ্যতের আন্দোলনকে আরও সংগঠিত ও গণভিত্তিক করবে।

সার্বিয়ার সাবেক প্রেসিডেন্ট বরিস তাদিচ এবং চীন-বাংলাদেশ পার্টনারশিপ প্ল্যাটফর্মের মহাসচিব অ্যালেক্স ওয়াং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কার্যালয়ে গিয়ে দলটির আহ্বায়ক ও বিরোধীদলীয় প্রধান হুইপ নাহিদ ইসলাম এবং এনসিপির মুখপাত্র ও প্রবাসী ও আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির প্রধান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সঙ্গে
২ ঘণ্টা আগে
নারীদের নিরাপত্তা ও অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়ে জাতীয় পার্টির মহাসচিব বলেন, নারীদের বাদ দিয়ে দেশের টেকসই উন্নয়ন সম্ভব নয়। নারী অধিকার ও নিরাপত্তার পাশাপাশি সাধারণ মানুষের সমস্যা ও প্রত্যাশা তুলে ধরে তাদের পাশে দাঁড়াতে হবে।
৩ ঘণ্টা আগে
জামায়াত সেক্রেটারি বলেন, খালেদা জিয়ার ঘোষিত কর্মসূচিতে বিএনপির নেতারা লুকিয়ে থাকলেও জামায়াত-শিবির রাজপথে জীবন দিয়েছিল। রাজপথের কর্মসূচিতে বিএনপি নেতাদের পাওয়া যেত না। অনেকে মোবাইল পর্যন্ত বন্ধ রাখত।
৪ ঘণ্টা আগে
শফিকুর রহমান উল্লেখ করেন, সাদা কাপড়ে দাগ বেশি লাগে। যাদের চরিত্র কালো, ওখান থেকে কিছুই খুঁজে পাবেন না। কিন্তু যার চরিত্র ভালো, ওখানে একটু হালকা দাগ লাগলে দেখা যাবে।
৬ ঘণ্টা আগে