
রাজধানী ঢাকার পল্টন থানায় করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক আ ক ম জামাল উদ্দীনের জামিন আবেদন নামঞ্জুর করা হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম শুনানি শেষে এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন জামাল উদ্দীনের আইনজীবী গোলাম রাব্বানী।
এর আগে বুধবার সকালে গুলিস্তান জিরো পয়েন্টে ‘বঙ্গবন্ধু শান্তি পদযাত্রা-২০২৬’ নামে একটি কর্মসূচি পালনের সময় তাকে আটক করে পল্টন থানার পুলিশ। পরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে বিকেলে আদালতে পাঠালে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আজ বৃহস্পতিবার জামাল উদ্দীনের পক্ষে জামিন চেয়ে শুনানি করেন অ্যাডভোকেট খায়ের উদ্দিন শিকদার, গোলাম রাব্বানীসহ কয়েকজন আইনজীবী। রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পিপি মুহাম্মদ শামছুদ্দোহা সুমন জামিনের বিরোধিতা করেন। শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করেন।
এ সময় আসামিপক্ষের আইনজীবীরা কারাগারে তার প্রথম শ্রেণির মর্যাদা চেয়ে আবেদন করেন। আদালত কারাবিধি অনুযায়ী বিষয়টি বিবেচনার জন্য কারা কর্তৃপক্ষকে নির্দেশ দেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থী নীল দলের শিক্ষক হিসেবে পরিচিত জামাল উদ্দীন গত ডিসেম্বরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হেনস্তার শিকার হন।
জাতীয় নির্বাচনের পর গত ১৫ ফেব্রুয়ারি ধানমন্ডি ৩২ নম্বরে ‘গণকান্না’ কর্মসূচি পালন করতে গিয়ে বাধার মুখে পড়েন তিনি। সর্বশেষ ‘বঙ্গবন্ধু শান্তি পদযাত্রা’ কর্মসূচি ঘোষণা করে বুধবার ভোরে জিরো পয়েন্ট এলাকায় গেলে সেখান থেকে তাকে পুলিশ আটক করে।
পরে তার বিরুদ্ধে পল্টন মডেল থানার এসআই রাফি আহমেদ সরকার ও রাষ্ট্রবিরোধী মিছিলে অংশগ্রহণ, রাষ্ট্রের নিরাপত্তা বিঘ্নিত করা এবং রাষ্ট্রের সম্পত্তি বিনষ্টের অভিযোগে মামলাটি দায়ের করেন।

তিনি বলেন, জ্বালানিমন্ত্রী তাঁকে এ বিষয়ে আশ্বস্ত করেছেন। ফলে জ্বালানির কারণে গণপরিবহনের ভাড়া বাড়ার কোনো আশঙ্কা নেই। একই সঙ্গে জ্বালানি সংকটের কারণে পরিবহনের সংকট হওয়ার কোনো সুযোগ নেই।
৬ মিনিট আগে
পবিত্র ঈদুল ফিতর শেষে মানুষের ফিরতি যাত্রার জন্য ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে। আজ শুক্রবার সকাল ৮টা থেকে অনলাইনে ২৩ মার্চের যাত্রার টিকিট বিক্রি শুরু হয়। রেলওয়ের তথ্য অনুযায়ী, সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলের সব আন্তনগর ট্রেনের টিকিট বিক্রি করা হচ্ছে। আর বেলা ২টা থেকে পূর্বাঞ্চলের...
২ ঘণ্টা আগে
প্রথম দিনের ঈদযাত্রা শুরু হলেও যাত্রীদের সেই অর্থে তেমন চাপ নেই। তবে রেলওয়ে কর্তৃপক্ষ শুরুর দিনে টিকিট ছাড়া কাউকে ঢুকতে দিচ্ছে না স্টেশনে। স্টেশনে ঢোকার আগমুহূর্তে এবং প্ল্যাটফর্মে ঢোকার আগমুহূর্তে দুই স্তরে টিকিট চেকিং করা হচ্ছে। একই সঙ্গে স্টেশনের যাত্রীদের ঢোকার মুখে আইনশৃঙ্খলা...
২ ঘণ্টা আগে
রমজানের শেষ সপ্তাহ চলছে। বেশির ভাগ মানুষই সপরিবারে ঝুঁকেছে ঈদের কেনাকাটায়। বইমেলায় তাই তেমন ভিড় নেই। এই শেষ কদিনে যাঁরা আসছেন, তাঁদের মূল উদ্দেশ্য বই কেনা। স্টলগুলোর বিক্রয়কর্মীরা জানিয়েছেন, বিক্রি যতটা খারাপ হবে ভাবা হয়েছিল, ততটা নয়।
৮ ঘণ্টা আগে