ঢাকার কেরানীগঞ্জে এক স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে দোকানের চাবি ও ব্যাগ ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
বুধবার (১১ মার্চ) রাত ৯টা ৪৫ মিনিটের দিকে উপজেলার তারানগর ইউনিয়নের বড় মনোহরিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
আহত স্বর্ণ ব্যবসায়ী ছানা (৫২) বড় মনোহরিয়া গ্রামের বাসিন্দা। তিনি নবদ্বীপের ছেলে এবং মনোহরিয়া এলাকার একজন স্বর্ণ ব্যবসায়ী বলে জানায় পরিবার। তাদের দাবি ছিনতাইয়ের উদ্দেশ্যে এই হামলা।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৯টা ৪৫ মিনিটের দিকে ছানা আটিবাজারের স্বর্ণের দোকান থেকে বাড়ি ফিরছিলেন। পথে বড় মনোহরিয়া বুড়ির দোকানের সামনে পৌঁছালে দুটি মোটরসাইকেলে করে চার দুর্বৃত্ত এসে তাকে লক্ষ্য করে গুলি করে এবং ধারালো অস্ত্র দিয়ে কোপায়। পরে তার কাছে থাকা স্বর্ণের দোকানের চাবি ও একটি ব্যাগ ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায় তারা। পরে স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে ঢাকা পঙ্গু হাসপাতালে প্রেরণ করে।
প্রত্যক্ষদর্শী রাকিব হোসেন জানান, ছিনতাইকারীরা যে ব্যাগটি নিয়ে গেছে তাতে দোকানের চাবি ছিলো। কোনো টাকা-পয়সা ছিল না। তারা মূলত কেনো তাকে কুপিয়েছে এটা বুঝা যাচ্ছে না। আমাদের ধারণা স্বর্ণ ও টাকা পয়সা নেওয়ার জন্যই তার ওপর আক্রমণ হয়েছে। ঘটনাস্থলে গুলির খোসা পড়ে থাকতে দেখা গেছে।
বিষয়টি নিশ্চিত করে কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম সাইফুল আলম জানান, রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করেন। আমাদের ধারণা পূর্ব শত্রুতার জেরে হত্যার উদ্দেশ্যে তার উপর আক্রমণ হয়েছে।

পবিত্র ঈদুল ফিতর শেষে মানুষের ফিরতি যাত্রার জন্য ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে। আজ শুক্রবার সকাল ৮টা থেকে অনলাইনে ২৩ মার্চের যাত্রার টিকিট বিক্রি শুরু হয়। রেলওয়ের তথ্য অনুযায়ী, সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলের সব আন্তনগর ট্রেনের টিকিট বিক্রি করা হচ্ছে। আর বেলা ২টা থেকে পূর্বাঞ্চলের...
২ ঘণ্টা আগে
প্রথম দিনের ঈদযাত্রা শুরু হলেও যাত্রীদের সেই অর্থে তেমন চাপ নেই। তবে রেলওয়ে কর্তৃপক্ষ শুরুর দিনে টিকিট ছাড়া কাউকে ঢুকতে দিচ্ছে না স্টেশনে। স্টেশনে ঢোকার আগমুহূর্তে এবং প্ল্যাটফর্মে ঢোকার আগমুহূর্তে দুই স্তরে টিকিট চেকিং করা হচ্ছে। একই সঙ্গে স্টেশনের যাত্রীদের ঢোকার মুখে আইনশৃঙ্খলা...
২ ঘণ্টা আগে
রমজানের শেষ সপ্তাহ চলছে। বেশির ভাগ মানুষই সপরিবারে ঝুঁকেছে ঈদের কেনাকাটায়। বইমেলায় তাই তেমন ভিড় নেই। এই শেষ কদিনে যাঁরা আসছেন, তাঁদের মূল উদ্দেশ্য বই কেনা। স্টলগুলোর বিক্রয়কর্মীরা জানিয়েছেন, বিক্রি যতটা খারাপ হবে ভাবা হয়েছিল, ততটা নয়।
৮ ঘণ্টা আগে
পদ্মা সেতু উদ্বোধন হয় ২০২২ সালের মাঝামাঝি। এর মধ্য দিয়ে সারা দেশের সঙ্গে দক্ষিণাঞ্চলের যোগাযোগে বৈপ্লবিক পরিবর্তন ঘটে। নৌপথের পরিবর্তে সড়কপথই হয়ে ওঠে মুখ্য। তাই ঢাকার সঙ্গে দক্ষিণাঞ্চলের নৌপথে যাত্রী চলাচল উল্লেখযোগ্যভাবে কমে গেছে। তবে পবিত্র ঈদুল ফিতর সামনে রেখে বেড়েছে লঞ্চের কেবিনের চাহিদা।
১০ ঘণ্টা আগে