
ভারত ভ্রমণে গিয়ে ভারতের বিরুদ্ধেই ফেসবুকে একাধিক পোস্ট করেছিলেন আলমগীর ইসলাম নামে ৩৫ বছর বয়সী এক বাংলাদেশি। এই অভিযোগে পরে তাঁর ভিসা বাতিল করেছে ভারতীয় কর্তৃপক্ষ। গতকাল রোববার দীর্ঘ সময় ধরে জিজ্ঞাসাবাদ শেষে ভারতের চ্যাংড়াবান্দা ইমিগ্রেশন দিয়ে বাংলাদেশে ফেরত পাঠানো হয় আলমগীরকে। লালমনিরহাটের পাটগ্রামের পৌর শহরের জুম্মাপাড়া এলাকার নূর মোহাম্মদের ছেলে তিনি।
ভারতের চ্যাংড়াবান্দা ইমিগ্রেশনে আলমগীরকে যখন জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল, তখন তাঁর ভ্রমণ সঙ্গীরা কোনো বাধা ছাড়াই বুড়িমারী স্থলবন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন। পরে আলমগীরকে জিজ্ঞাসাবাদের বিষয়টি তাঁরা বুড়িমারী স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশকে জানান। এ অবস্থায় বাংলাদেশি কর্তৃপক্ষ চ্যাংড়াবান্দা ইমিগ্রেশন পুলিশের সঙ্গে যোগাযোগ করলে আলমগীরকে আটকের বিষয়টি নিশ্চিত করা হয়। পাঁচ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ শেষে ভারতীয় ভিসা বাতিল করে আলমগীরকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়।
বুড়িমারী ইমিগ্রেশন পুলিশ সূত্র জানিয়েছে, ৩ সেপ্টেম্বর আলমগীর ইসলাম ভারতে বেড়াতে যান। মূলত চিকিৎসা ভিসা ব্যবহার করে ভারতে প্রবেশ করেছিলেন তিনি। কিন্তু ভারতে অবস্থান করেই দেশটির বিরুদ্ধে লাইভসহ একাধিক পোস্ট করেন আলমগীর। বিষয়টি ভারতীয় নিরাপত্তা কর্মকর্তাদের নজরে এলে তাঁকে আটক করা হয়।
ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এই বিষয়ে আজ ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, ভারত নিয়ে আলমগীর ইসলামের বেশির ভাগ পোস্ট ছিল বিদ্বেষ ও উসকানিমূলক। পোস্টগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে গেলে আলমগীরকে চিহ্নিত করে মুর্শিদাবাদ থেকে আটক করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও তদন্তের পর তাঁকে কালো তালিকাভুক্ত করেছে ভারত সরকার। পরে তাঁর ভিসা বাতিল করে গতকাল রাতে চ্যাংড়াবান্দা চেকপোস্ট দিয়ে তাঁকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে। ভবিষ্যতে আর কোনো দিন আলমগীর ভারতে যেতে পারবেন না বলেও জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।
এ ব্যাপারে আলমগীর ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে ফেসবুক পোস্ট ও লাইভের বিষয়টি স্বীকার করেন তিনি। আলমগীর বলেন, তাঁকে ভারতীয় পুলিশ আটক করে পাসপোর্ট নিয়ে পাঁচ-ছয় ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেছে।
এ বিষয়ে বুড়িমারী স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসান হাবীব সরকার আজকের পত্রিকাকে বলেন, ‘গতকাল রোববার রাত ১০টার দিকে চ্যাংড়াবান্দা ইমিগ্রেশন পুলিশ আলমগীরকে আটক করে জিজ্ঞাসাবাদের পর তাঁর ভিসা বাতিল করে। পরে তাঁকে আমাদের কাছে হস্তান্তর করে। তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে।’

সার নিয়ে চারদিকে সমস্যা হচ্ছে। চাহিদামতো সার পাচ্ছেন না কৃষকেরা। এই দুশ্চিন্তার মধ্যে তাঁদের জন্য ‘মড়ার উপর খাঁড়ার ঘা’ হয়ে এল ডিজেলের মূল্যবৃদ্ধি। একলাফে ডিজেলের দাম বেড়েছে লিটারে ২০ টাকা। আজকের দিনে যন্ত্রনিভর কৃষিতে জমি প্রস্তুত, সেচ দেওয়া, ফসল কাটা, মাড়াইসহ প্রায় সব কাজে জ্বালানি হিসেবে ডিজেল...
২ ঘণ্টা আগে
বাংলাদেশের ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থান ও শেখ হাসিনার সরকারের শেষ কয়েক সপ্তাহের ঘটনা নিয়ে নির্মিত আল-জাজিরা ইংলিশের অনুসন্ধানী প্রামাণ্যচিত্র ‘হাসিনা: ৩৬ ডেইজ ইন জুলাই’। প্রামাণ্যচিত্রটি ২০২৬ সালের মর্যাদাপূর্ণ ‘ইন্টারন্যাশনাল এমি অ্যাওয়ার্ডস’-এ মনোনয়ন পেয়েছে।
১১ ঘণ্টা আগে
গত বুধবার (২৩ সেপ্টেম্বর) ইন্দোনেশিয়া থেকে আসা টোটাল এনার্জির একটি এলএনজি কার্গো বৈরী আবহাওয়ার কারণে সামিটের টার্মিনালে নোঙর করতে পারছিল না। প্রায় ২৪ ঘণ্টায় তিনবার চেষ্টা করে ব্যর্থ হওয়ার পর এলএনজি সরবরাহ ঘণ্টায় ৬০০ মিলিয়ন ঘনফুটের নিচে নেমে যায়।
১২ ঘণ্টা আগে
নিউইয়র্কে চলমান জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। উভয় দেশের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পৃথক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
১৩ ঘণ্টা আগে