
সড়কে পরিবহন থেকে অর্থ আদায় প্রসঙ্গে সড়ক, রেল ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, পারস্পরিক সমঝোতার ভিত্তিতে কোনো অর্থ নেওয়া হলে সেটিকে চাঁদা বলা যায় না। তবে কাউকে বাধ্য করে অর্থ আদায় করলে সেটিই চাঁদাবাজি।
সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সম্মেলনকক্ষে আজ বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ মন্তব্য করেন।
মন্ত্রী বলেন, পরিবহন খাতে মালিক ও শ্রমিক সমিতি রয়েছে। তারা নিজেদের কল্যাণ তহবিলের জন্য নির্দিষ্ট হারে অর্থ সংগ্রহ করে থাকে। এটি অনেকটা অলিখিত প্রথার মতো। তিনি বলেন, ‘চাঁদা বলতে আমি সেটাকে বুঝি, যেটা কেউ দিতে চায় না বা দিতে বাধ্য করা হয়।’
মন্ত্রী আরও বলেন, মালিক সমিতিগুলো যে অর্থ তোলে, তা সদস্যদের কল্যাণে ব্যয়ের কথা বলা হয়। তবে সেই অর্থের ব্যবহার নিয়ে বিতর্ক থাকতে পারে। বিভিন্ন সময়ে ক্ষমতাসীন দলের শ্রমিক সংগঠনের প্রভাব বেশি থাকে বলেও মন্তব্য করেন তিনি।
যোগাযোগ মন্ত্রণালয়ের অধীন কোনো স্থানে বাইরে থেকে চাপ প্রয়োগ করে অর্থ আদায়ের সুযোগ নেই উল্লেখ করে মন্ত্রী বলেন, তবে মালিকেরা নিজেদের মধ্যে সমঝোতার ভিত্তিতে অর্থ সংগ্রহ করলে সেখানে কেউ বঞ্চিত হচ্ছে কি না বা অর্থের অপব্যবহার হচ্ছে কি না—তা খতিয়ে দেখা হবে।

ই-পাসপোর্টের জলছাপে বেশ কয়েকটি নতুন ছবি সংযোজন করা হয়েছে। এর মধ্যে রয়েছে ‘জুলাই গণ-অভ্যুত্থান ২০২৪’ শিরোনামে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শহীদ আবু সাঈদ, শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধ ও শহীদ ওয়াসিম আকরামের ছবি। এ ছাড়া সব ধর্মের প্রতীকও যুক্ত করা হয়েছে।
৬ মিনিট আগে
আমাদের মধ্যে যারা বিভক্তির সুর রচনা করতে চায়, সেই বন্ধুদের বলব- জুলাই কারও একার না, জুলাই চেতনা দিয়ে ব্যবসা করবেন না। যারা জুলাই চেতনা দুর্বৃত্তি করে রাজনৈতিক সংগঠন করেছে, তাদের প্রতি আমার নসিহত হলো শুধু জুলাইয়ের চেতনা বিক্রি করে বেশি দিন রাজনীতি করা যাবে না...
১১ মিনিট আগে
বৈঠকে বাংলাদেশের পরিবহন ও যোগাযোগ অবকাঠামো খাতে টেকসই বিনিয়োগ ও কারিগরি সহযোগিতা বাড়ানোর বিষয়েও আলোচনা হয়। বিশেষ করে, যানজট নিরসন, আধুনিক টোল ব্যবস্থাপনা এবং পরিবেশবান্ধব ও প্রযুক্তিনির্ভর অবকাঠামো উন্নয়নে এআইআইবির সম্ভাব্য অর্থায়ন নিয়ে উভয় পক্ষ আগ্রহ প্রকাশ করে।
১ ঘণ্টা আগে
উত্তীর্ণ প্রার্থীরা রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ে যোগ দিতে আসেন। এদের মধ্যে চারজনের চেহারার সঙ্গে মৌখিক পরীক্ষায় উপস্থিত ব্যক্তিদের চেহারা ভিন্ন হওয়ায় তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। মৌখিক পরীক্ষা নেওয়ার সময় অংশগ্রহণকারী সকল প্রার্থীর প্রবেশপত্রসহ ছবি তুলে রাখা হয়েছিল...
১ ঘণ্টা আগে