
ব্যাংকে টাকা না রেখে বাসায় টাকা রাখলে চুরি হয়ে যেতে পারে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ রোববার চট্টগ্রাম নগরের পলোগ্রাউন্ড মাঠে আওয়ামী লীগের জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শেখ হাসিনা বলেন, ‘আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে বলে, ব্যাংকে নাকি টাকা নাই। অথচ এই কয়েক দিনে যারা ব্যাংকে টাকা তুলতে গেছে তারা সবাই টাকা তুলতে পেরেছে। এখানে আমার একটা কথা আছে, আপনি ব্যাংকে টাকা রাখবেন না। তুলে এনে বাসায় রাখবেন, বালিশের নিচে গুঁজে রাখবেন, তোষকের নিচে আর না হয় আলমারিতে রাখবেন—সেই টাকা কিন্তু চোরে নিয়ে যেতে পারে।’
শেখ হাসিনা আরও বলেন, গুজব রটালে মানুষ বিভ্রান্ত হয়। টাকা তুলে ঘরে আনে, যখন টাকা চুরি হয়ে গেছে আবার টাকা ব্যাংকে জমা রাখছে। মানুষের সর্বনাশ করা বিএনপি-জামায়াতের কাজ। চোরের সঙ্গে তাদের সখ্য।
বিশ্বের কোনো দেশ ফ্রিতে করোনার টিকা দেয়নি উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘দেশের মানুষকে করোনার টিকা ফ্রিতে দিয়েছি। আমেরিকা ইংল্যান্ড কেউ ফ্রিতে দেয়নি। একমাত্র বাংলাদেশ বিনা পয়সায় ফ্রি টেস্ট ও টিকা দিচ্ছে। কাদের জন্য, জনগণের জন্য। কারণ আমরা জনগণের জন্য কাজ করি।’
বর্তমানে ৩৪ বিলিয়ন ডলার রিজার্ভ আছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘রিজার্ভের টাকা জনগণের কল্যাণে খরচ করছি। খাদ্য কিনছি, ওষুধ কিনছি। এগুলোতো জনগণের জন্য।’
সকলের হাতে মোবাইল ফোন আওয়ামী লীগ সরকার পৌঁছে দিয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘আপনাদের হাতে মোবাইল ফোন আছে না? এগুলো আমরা দিয়েছি। বিএনপির আমলে দিতে পারেনি। আওয়ামী লীগ সরকার থাকলে দেশের মানুষ শান্তিতে থাকে। বিএনপি নির্বাচনে অংশ নেয় না। নির্বাচনের আগে ও পরে ভোটে অংশ না নিয়ে তারা দুটিই জিনিস পারে। এক. ভোট চুরি এবং দুই. মানুষ খুন।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেলা ৩টার দিকে পলোগ্রাউন্ডের জনসভাস্থলে এসে পৌঁছান। সাড়ে ৩টায় বক্তব্য শুরু করেন।
শেখ হাসিনা বলেন, ‘খালেদা জিয়া জনগণের ভোট চুরি করে ক্ষমতায় এসেছিল। সে জন্য জনগণ মেনে নেয়নি। তাই তিনি পদত্যাগ করতে বাধ্য হন। বিএনপির সে কথা মনে রাখা উচিত। ওরা ভোটে যেতে চায় অবৈধ উপায়ে। চট্টগ্রামের মানুষের জন্য ২৯টি প্রকল্প উদ্বোধন করেছি। এগুলো আপনাদের জন্য উপহার।’
বিএনপি জনগণের অর্থ পাচার করেছে দাবি করে শেখ হাসিনা বলেন, ‘আমরা উন্নয়ন করি। বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করি। কিন্তু বিএনপি শুধু এগুলোর বিরোধিতা করে। তারেক রহমান নামে কুলাঙ্গার বিদেশে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। বোমাবাজি করছে। সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে।’

বৈষম্যবিরোধী আন্দোলনের সময় কুষ্টিয়া এলাকায় সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফসহ চার আসামির রায় যে কোনো দিন ঘোষণা করা হবে। উভয় পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ আজ বুধবার বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর...
৩ মিনিট আগে
হত্যার প্রকৃত কারণ উদ্ঘাটনের জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে প্রখ্যাত চিত্রনায়ক সালমান শাহর (চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন) লাশ কবর থেকে তোলার নির্দেশ দিয়েছেন আদালত। মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা গত ২৪ মে এ আদেশ দেন।
২৫ মিনিট আগে
সাংবাদিকদের জন্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগের দ্বার বন্ধ পাঁচ মাসেরও বেশি সময় ধরে। সুপ্রিম কোর্টে প্রশাসনের সঙ্গে দফায় দফায় আলোচনা, প্রধান বিচারপতি বরাবর চিঠি দেওয়া এবং মানববন্ধন করেও মেলেনি প্রবেশাধিকার।
৩২ মিনিট আগে
ঐতিহ্যবাহী ‘গম্ভীরা’ পরিবেশনা নিয়ে ভবিষ্যতে ইউনেসকোর বিমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে নমিনেশন ফাইল তৈরির বিষয়ে সরকারের পরিকল্পনা রয়েছে। বিষয়টিকে কেন্দ্র করে ইতিমধ্যে জাতীয় বিমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্যের ইনভেন্টরিতে তালিকাভুক্ত করা হয়েছে...
৩৭ মিনিট আগে