
জ্বালানি তেলের দাম বৃদ্ধি প্রসঙ্গে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, ‘বিশ্ববাজারে তেলের দাম অস্থিতিশীল। প্রতিবেশী অনেকেই দেশেই জ্বালানি তেলের দাম আমাদের চেয়ে বেশি। যে কারণে আমাদের দেশ থেকে জ্বালানি তেল পাচারের একটা ঝুঁকি তৈরি হয়েছে। সেই বিবেচনায় আমরা তেলের দাম বাড়িয়েছি।’
আজ বুধবার বিকেলে ঝিনাইদহ জেলা প্রশাসক কার্যালয়ে সরকারি কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ‘মধ্যপ্রাচ্য পরিস্থিতির কারণে বিশ্বের সব দেশেই জ্বালানি তেলের দামে নেতিবাচক প্রভাব পড়েছে। আমরা বিশ্বের অন্যান্য দেশের চেয়ে আলাদা নই, আমরা কোনো দ্বীপ নই। মধ্যপ্রাচ্য পরিস্থিতির প্রভাব আমাদের জ্বালানি তেলের বাজারে পড়েছে। এ ছাড়া সীমান্তবর্তী দেশে যেন জ্বালানি তেল পাচার না হয়, সে জন্য দেশের বাজারে তেলের দাম সমন্বয় করা হয়েছে।’
প্রতিমন্ত্রী বলেন, ‘আমাদের প্রবাসী ভাইয়েরা কষ্ট করে বৈদেশিক মুদ্রা উপার্জন করেন। সেই মুদ্রা দিয়ে আমরা জ্বালানি তেল ক্রয় করে থাকি। কাজেই, প্রবাসী ভাই-বোনদের কষ্টার্জিত অর্থে কেনা তেল যেন পাচার না হয়, সেটা আমাদের বিবেচনায় রয়েছে।’
জ্বালানি তেলের দাম পুনর্মূল্যায়নের সম্ভাবনা আছে কি না এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ‘জ্বালানিসংকটের ভুক্তভোগী এখন পুরো বিশ্ব। মধ্যপ্রাচ্যের সংকট কেটে গেলে আন্তর্জাতিক বাজার পরিস্থিতির উন্নতি হবে বলে আশা করছি। তখন দেশের বাজারেও জ্বালানি তেলের দাম সমন্বয় করা যাবে। এমনকি তেলের দাম যা ছিল, তার চেয়েও কম নির্ধারণ করার সুযোগ থাকলে সেটা করা হবে।’
বোরো মৌসুমে বিদ্যুতের লোডশেডিং কমবে কি না এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ‘কৃষকের কথা চিন্তা করে সরকার বোরো মৌসুমে প্রান্তিক এলাকায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার চেষ্টা করে যাচ্ছে। আগামী দিনে কৃষকদের পর্যাপ্ত বিদ্যুৎ নিশ্চিত করতে সৌরবিদ্যুৎভিত্তিক সেচব্যবস্থা বাড়ানোর পরিকল্পনা নিয়েছি।’
মতবিনিময় সভায় ঝিনাইদহ-২ আসনের এমপি আলী আজম মুহাম্মদ আবু বকর, ঝিনাইদহ-৩ আসনের এমপি অধ্যাপক মতিয়ার রহমান, প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন, জেলা প্রশাসক নোমান হোসেন, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা প্রমুখ উপস্থিত ছিলেন।

বাসস্থল পরিবর্তনের কারণে ভোটার স্থানান্তরের আবেদন গ্রহণ ও নিষ্পত্তির কার্যক্রম মাঠ পর্যায়ের কার্যালয়ে পুনরায় চালুর সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ বিষয়ে সংশ্লিষ্ট কার্যালয়গুলোকে আগের মতো আবেদন গ্রহণ, যাচাই-বাছাই ও নিষ্পত্তির নির্দেশ দেওয়া হয়েছে। বাসস্থল পরিবর্তনের কারণে ভোটার স্থানান্তরের..
৬ মিনিট আগে
সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের আত্মহত্যায় প্ররোচনার মামলায় মরিয়মের মামা মো. ওবায়দুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মো. শফিকুল ইসলাম।
১ ঘণ্টা আগে
স্বাস্থ্য খাতে বিগত আওয়ামী লীগ সরকারের তিন মেয়াদে ব্যাপক ‘দুর্নীতি’ হয়েছে দাবি করে তা তদন্ত করতে মন্ত্রণালয়কে সুপারিশ করেছে কমিটি। এ ছাড়া আউটসোর্সিং বাদ দিয়ে দ্রুত শূন্যপদে জনবল নিয়োগের সুপারিশ করা হয়েছে।
২ ঘণ্টা আগে
দুদকের অনুসন্ধানে রুহুল হকের নামে ৩৯ কোটি ৩০ লাখ ৫৩ হাজার ৬৪৫ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদের তথ্য পাওয়া গেছে। এর মধ্যে স্থাবর সম্পদের মূল্য ৮ কোটি ৪৭ লাখ ২৯ হাজার ৮৬২ টাকা এবং অস্থাবর সম্পদের মূল্য ৩০ কোটি ৮৩ লাখ ২৩ হাজার ৭৮৩ টাকা। এ ছাড়া তাঁর পারিবারিক ও অন্যান্য ব্যয় পাওয়া গেছে ৫ কোটি ৭২ লাখ...
৩ ঘণ্টা আগে