দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির আগের তুলনায় উল্লেখযোগ্য উন্নতি হয়েছে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ২০২৫ ও ২০২৬ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত সংঘটিত অপরাধের তুলনামূলক পরিসংখ্যান পর্যালোচনা করে এ চিত্র পাওয়া গেছে বলে জানানো হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির এ উন্নতিতে সন্তোষ প্রকাশ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।
আজ বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির পঞ্চম বৈঠকে এ তথ্য উপস্থাপন করা হয়।
বৈঠক শেষে সংসদ সচিবালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে ২০২৫ ও ২০২৬ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত সংঘটিত অপরাধের তুলনামূলক পরিসংখ্যান এবং উভয় বছরের তৃতীয় প্রান্তিকের (জুলাই–সেপ্টেম্বর) অপরাধসংক্রান্ত তথ্য উপস্থাপন করা হয়।
এসব তথ্যের মধ্যে ডাকাতি, দস্যুতা, খুন, দ্রুত বিচার, দাঙ্গা, ধর্ষণ, অ্যাসিড নিক্ষেপ, নারী ও শিশু নির্যাতন, অপহরণ, চুরি, সিঁধেল চুরি, পুলিশের ওপর হামলা, অস্ত্র আইন, বিস্ফোরক দ্রব্য, মাদকদ্রব্য ও চোরাচালানসংক্রান্ত অপরাধ অন্তর্ভুক্ত ছিল। উপস্থাপিত তথ্য-উপাত্তে আইনশৃঙ্খলা পরিস্থিতির আগের তুলনায় উল্লেখযোগ্য উন্নতির চিত্র উঠে আসে। এ উন্নতিতে বৈঠকে উপস্থিত কমিটির সদস্যরা সন্তোষ প্রকাশ করেন।
সূত্র জানায়, বৈঠকে ২০২৫ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর এবং চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর সময়ের তুলনামূলক আইন-শৃঙ্খলা পরিস্থিতির চিত্র বা মামলা সংক্রান্ত তথ্য তুলে ধরা হয়। তাতে দেখা গেছে চলতি বছরের প্রথম নয় মাসে দেশে মাদকদ্রব্য-সংক্রান্ত মামলা ও ধর্ষণের অভিযোগে মামলা বেড়েছে। ২০২৬ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত মাদকদ্রব্য-সংক্রান্ত মামলা বেড়েছে ১৪ হাজার ৩২২টি। একই সময়ে ধর্ষণের ঘটনা বেড়েছে ১ হাজার ২৭১টি।
অন্যদিকে কমেছে খুন, ডাকাতি, দস্যুতা ও নারী নির্যাতনের মামলা।
পরিসংখ্যান অনুযায়ী, ২০২৬ সালের প্রথম ৯ মাসে ধর্ষণের ঘটনায় মামলা ছিল ৫ হাজার ৩৮১টি। গত বছরের একই সময়ে এ সংখ্যা ছিল ৪ হাজার ১১০টি। অর্থাৎ এক বছরের ব্যবধানে ধর্ষণের ঘটনা বেড়েছে ১ হাজার ২৭১টি। চলতি বছরের জানুয়ারি-সেপ্টেম্বর সময়ে খুনের ঘটনায় মামলা ছিল ২ হাজার ৬৫৯টি। গত বছরের একই সময়ে এ সংখ্যা ছিল ২ হাজার ৯১৩টি। অর্থাৎ খুনের ঘটনা কমেছে ২৫৪টি।
ডাকাতি ও দস্যুতার ঘটনাও কমেছে। গত বছরের প্রথম ৯ মাসে ডাকাতির ঘটনা ছিল ৫৩৮টি, যা চলতি বছরের একই সময়ে কমে ৩৮৭টিতে দাঁড়িয়েছে। এ সময়ে ডাকাতি কমেছে ১৫১টি। দস্যুতার ঘটনা ১ হাজার ৪৮৩টি থেকে কমে ১ হাজার ৩৭৪ টিতে নেমেছে। অর্থাৎ দস্যুতা কমেছে ১০৯টি। নারী নির্যাতন ও শিশু নির্যাতনের ঘটনাতেও হ্রাস দেখা গেছে। তবে সিঁধেল চুরি, সাধারণ চুরির ঘটনায় মামলা বেড়েছে।
বৈঠকে সারা দেশে মাদকদ্রব্যের অপব্যবহার, চাঁদাবাজি, ছিনতাই, কিশোর গ্যাং ও সংঘবদ্ধ অপরাধ প্রতিরোধ এবং দমনে নেওয়া কার্যক্রম নিয়ে আলোচনা হয়। এ সময় মাদকদ্রব্যের অপব্যবহার নিয়ন্ত্রণ ও সাইবার অপরাধ দমনে পৃথক সাইবার পুলিশ ইউনিট গঠনসহ সরকারের নেওয়া প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে আলোচনা করা হয়। অপরাধ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে যুগোপযোগী প্রযুক্তি ব্যবহারের সুপারিশ করা হয়।
বৈঠকে কমিটির সদস্য নূরুল ইসলাম রাজধানী ঢাকায় সাম্প্রতিক সময়ে সংঘটিত অপরাধ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে নেওয়া পদক্ষেপ সম্পর্কে জানতে চান। এর পরিপ্রেক্ষিতে কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ অপরাধ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নেওয়া কার্যক্রম এবং এ-সংক্রান্ত অগ্রগতি তুলে ধরেন।
কমিটির সভাপতি জয়নুল আবেদীনের সভাপতিত্বে বৈঠকে আরও অংশগ্রহণ করেন কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, মনোয়ার হোসেন, শিরীন সুলতানা, নূরুল ইসলাম ও আব্দুল বাতেন।

প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব নাজমুল হক এ কথা জানান। তিনি জানান, পরিদর্শনকালে প্রধানমন্ত্রী সংসদ ভবন প্রাঙ্গণের মাঠ, বাগান ও বিভিন্ন অংশ ঘুরে দেখেন। এ সময় তিনি সংসদ ভবনসংলগ্ন এলাকার সার্বিক পরিবেশ, অবকাঠামোগত অবস্থা ও পরিচ্ছন্নতা কার্যক্রম পর্যবেক্ষণ করেন।
৯ মিনিট আগে
দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) প্রশাসক হিসেবে বিকেএমইএর সাবেক সভাপতি মো. ফজলুল হকের নিয়োগ নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত করেছেন চেম্বার আদালত। বাণিজ্য মন্ত্রণালয়ের আবেদনের শুনানি শেষে আজ বৃহস্পতিবার চেম্বার বিচারপতি মো. রেজাউল হক এ আদেশ দেন।
১ ঘণ্টা আগে
আগের ট্রাস্টি বোর্ডের ভাইস চেয়ারম্যান ও সদস্যদের অব্যাহতি দিয়ে ধর্ম মন্ত্রণালয় গত ২ সেপ্টেম্বর নতুন বোর্ড গঠন করে। প্রজ্ঞাপন অনুযায়ী, পদাধিকারবলে ট্রাস্টের চেয়ারম্যান করা হয় ধর্মবিষয়ক মন্ত্রীকে। ট্রাস্টে সংসদ সদস্য নিপুণ রায় চৌধুরী ও সংসদ সদস্য সুবর্ণা সিকদারকে সিনিয়র ভাইস চেয়ারম্যান...
১ ঘণ্টা আগে
জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) প্রণীত ‘ই-জাতীয় সংসদ প্রকল্প’ বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি গঠন করেছে জাতীয় সংসদ। ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালকে কমিটির সভাপতি করা হয়েছে।
১ ঘণ্টা আগে