
সরকারি চাকরিতে প্রবেশের ক্ষেত্রে ২০১৮ সালের পরিপত্র বহাল রাখার দাবিতে আন্দোলনরত ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা রাজধানীর শাহবাগ মোড় ও হোটেল ইন্টারকন্টিনেন্টালের পার্শ্ববর্তী এলাকা অবরোধ করেছেন।
ফলে ওই অঞ্চলের সঙ্গে আশপাশের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে এবং যান চলাচল বন্ধ রয়েছে।
আজ রোববার বেলা ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে একত্রিত হয়ে বিক্ষোভ মিছিল নিয়ে হল চত্বর হয়ে ভিসি চত্বর ও টিএসসি হয়ে শাহবাগ আসলে পুলিশের মুখোমুখি হন ঢাবি শিক্ষার্থীরা। এ সময় আন্দোলনকারীরা পুলিশের বাধা অতিক্রম করে শাহবাগ মোড় ও হোটেল ইন্টারকন্টিনেন্টালের পার্শ্ববর্তী পরীবাগ মোড়ে অবস্থান নেন।
সরেজমিনে দেখা যায়, নারী শিক্ষার্থীরা ছাতা নিয়ে শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছেন। সঙ্গে শুকনো জাতীয় খাবার ও পানিও রেখেছেন তারা।
এ সময় শিক্ষার্থীরা—‘সারা বাংলায় খবর দে, কোটা প্রথার কবর দে’, ‘শাহবাগ না হাইকোর্ট, শাহবাগ শাহবাগ’, ‘ব্লকেড ব্লকেড, সারা বাংলা ব্লকেড’ ইত্যাদি স্লোগান দেন।
অবরোধকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘সারা দেশে ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি চলছে। বিপুল সংখ্যক নারী শিক্ষার্থীরাও আমাদের সঙ্গে অংশগ্রহণ করেছে। শিক্ষার্থীদের দাবি গণদাবিতে পরিণত হয়েছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলমান থাকবে।’
আরও পড়ুন–

প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার, মর্যাদা ও অন্তর্ভুক্তি নিশ্চিত করতে সংসদে প্রতিবন্ধিতা অধিকারবিষয়ক একটি ককাস গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রস্তাবিত এই ককাসের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালনে সম্মতি দিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী এম এ মুহিত। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান ও জামায়াত..
৩০ মিনিট আগে
স্বৈরাচারের সময়ে যারা ‘গুপ্ত’ অবস্থায় লুকিয়ে ছিল, এখন তাদের মধ্যে স্বৈরাচার লুকিয়ে আছে কি না—এমন প্রশ্ন তুলেছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে কে কাকে গুপ্ত করার দায়িত্ব নিয়েছে, তা জনগণের সামনে উন্মুক্ত করার আহ্বান জানিয়েছেন তিনি।
৫ ঘণ্টা আগে
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, প্রধানমন্ত্রীর ভারত সফরের দিন তারিখ এখনো চূড়ান্ত হয়নি। এ নিয়ে কথাবার্তা চলছে। তবে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের কোনো সম্ভাবনা নেই। নতুন বাংলাদেশের অগ্রযাত্রার বার্তা নিয়ে জাতিসংঘে যাবেন প্রধানমন্ত্রী। সেখানে মার্কিন
৫ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী বলেন, ‘কেউ যদি অরাজকতা সৃষ্টি করতে চায়, অবশ্যই দেশের আইনে বলে দেওয়া আছে কীভাবে অরাজকতাকে নিয়ন্ত্রণ করতে হয়। কাজেই সরকার হিসেবে এবং শুধু সরকার হিসেবে নয়, জনগণের দ্বারা একটি নির্বাচিত সরকার হিসেবে পরিষ্কারভাবে বলতে চাই, প্রত্যেকে প্রত্যেকের সীমার মধ্যে থাকা দরকার।’
৬ ঘণ্টা আগে