
সরকারি চাকরিতে প্রবেশের ক্ষেত্রে ২০১৮ সালের পরিপত্র বহাল রাখার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা রাজধানীর সায়েন্স ল্যাব মোড় ও নীলক্ষেত মোড় অবরোধ করে রেখেছেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ঢাকা কলেজ ও ইডেন সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীরা এ কর্মসূচি শুরু করেছে।
ফলে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় অনেক যাত্রী বাস থেকে নেমে হেঁটে গন্তব্যস্থল যেতে দেখা যায়।
আজ রোববার বেলা ২টার সময়ে রাজধানীর নীলক্ষেত মোড় থেকে মিছিল নিয়ে সায়েন্স ল্যাব মোড়ে অবস্থান নেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা। বেলা ৩টার দিকে ইডেন কলেজের সামনে থেকে মিছিল নিয়ে নীলক্ষেত মোড়ে অবস্থান নেন ইডেন কলেজের শিক্ষার্থীরা।
এ সময় আন্দোলনরত শিক্ষার্থীদের ‘সারা বাংলায় খবর দে, কোটা প্রথার কবর দে’, ‘কোটা নয়, মেধা চাই’, ‘চাকরি পেতে, স্বচ্ছ নিয়োগ চাই’, ‘কোটা প্রথা নিপাত যাক, মেধাবীরা মুক্তি পাক’সহ বিভিন্ন ধরনের স্লোগান দিতে দেখা যায়।
আন্দোলনে অংশ নেওয়া ঢাকা কলেজের শিক্ষার্থী মাহমুদ হাসান বলেন, ‘বাংলা ব্লকেড কর্মসূচির অংশ হিসেবে আমরা এখানে অবস্থান নিয়েছি। বিশেষ একটি শ্রেণি কোটার মাধ্যমে সুযোগ নিয়ে মেধার সঙ্গে বৈষম্য করবে, তা চলবে না। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।’
আন্দোলনরত ইডেন কলেজের শিক্ষার্থী নাসরিন সুলতানা বলেন, ‘আমরা সব ধরনের অন্যায্য ও অযৌক্তিক কোটার বিরুদ্ধে আন্দোলনে নেমেছি। নারীরা যেখানে অগ্রসর, কোটা সেখানে হাস্যকর। কোটা যদি রাখা হয়, কেবল প্রতিবন্ধী ও সুবিধা বঞ্চিতদের জন্যই রাখা হোক। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলমান থাকবে। শুধু আমরা না, সারা দেশে এ কর্মসূচি চলছে।’

দক্ষিণ চট্টগ্রামে আকস্মিক বন্যার পর পরিস্থিতি জটিল হতে শুরু করেছে। এবারের বন্যায় জেলার অন্তত ২০ হাজার নলকূপ ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে সুপেয় পানির সংকট দেখা দিয়েছে। এ ছাড়া বন্যার দূষিত পানিতে দীর্ঘ সময় অবস্থানের কারণে অনেকের শরীরে ছত্রাক সংক্রমণ, শিশুদের জ্বর, সর্দি-কাশি, ডায়রিয়া ও চর্মরোগ দেখা দিয়েছে।
৫ ঘণ্টা আগে
এক বছর ধরে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) আর্থিক সহযোগিতায় নগর শাসন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় এই সড়ক সংস্কার ও নালা নির্মাণের কাজ চলছে। দুটি প্যাকেজে ৩৬ কোটি ৮৬ লাখ ৩৩ হাজার ২৫৭ টাকার চুক্তিমূল্যে ১২ স্থানে সাড়ে ৭ কিলোমিটার রাস্তা ও ১৫ স্থানে সাড়ে ১০ কিলোমিটার নালা নির্মাণের কাজ চলছে।
৫ ঘণ্টা আগে
সন্ধ্যা গড়াতেই শ্রাবণের বৃষ্টি আরও ঘন হয়ে নামে। শিল্পকলা একাডেমি মিলনায়তনের কার্নিশ ছুঁয়ে মাধবীলতার পাতায় জমতে থাকে বৃষ্টির ফোঁটা। এমন বৃষ্টিস্নাত সন্ধ্যায় মিলনায়তনে ভেসে আসে সুরের মূর্ছনা—‘আকাশে আজ ছড়িয়ে দিলাম প্রিয়, আমার কথার ফুল গো–কুড়িয়ে তুমি নিও’।
৫ ঘণ্টা আগেনাটোরের গুরুদাসপুর পৌরসভায় ছাড় (রিবেট) সুবিধা দিয়েও হোল্ডিং ট্যাক্সের (পৌর কর) প্রায় ২ কোটি টাকা আদায় হচ্ছে না। এ কারণে কর্মকর্তা-কর্মচারীরা ২৫ মাসের বকেয়া বেতন । অপর দিকে ব্যাহত হচ্ছে পৌরসভার উন্নয়ন কার্যক্রম। পৌরসভার কর বিভাগের দাবি, নাগরিক পর্যায়ে কর আদায় হলেও বেসরকারি প্রতিষ্ঠান...
৫ ঘণ্টা আগে