
দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ বিমান এয়ারলাইনসের একটি বোয়িং ৭৮৭ উড়োজাহাজের চাকা বিস্ফোরণের ঘটনায় প্রায় ৩২ ঘণ্টা ধরে যাত্রা বিঘ্নিত হয়।
গত বুধবার (১৬ জুলাই) দিবাগত রাত ২টা ৩০ মিনিটে দুবাই থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসার কথা ছিল বিজি-১৪৮ ফ্লাইটটি। তবে পার্কিংয়ের সময় উড়োজাহাজটির মূল চাকা (মেইন হুইল) ফেটে যাওয়ায় সেটিকে গ্রাউন্ডেড করে রাখা হয়।
ঢাকা থেকে নির্ধারিত সময়েই উড়োজাহাজটি নিরাপদে দুবাই পৌঁছালেও চাকা ফেটে যাওয়ার কারণে ফ্লাইট পরিচালনায় জটিলতা দেখা দেয়। স্থানীয়ভাবে অন্য কোনো এয়ারলাইনসের মাধ্যমে বিকল চাকা প্রতিস্থাপন সম্ভব না হওয়ায় বিমান কর্তৃপক্ষ বিপাকে পড়ে। এতে ২৭৫ জন যাত্রী (এর মধ্যে ৫৫ জন ঢাকার, বাকিরা চট্টগ্রামের) আটকা পড়েন। যাত্রীদের মধ্যে শিশু, প্রবীণ এবং অসুস্থ ব্যক্তিও ছিলেন।
পরিস্থিতি মোকাবিলায় বিমানের একটি ফিরতি ফ্লাইটে করে ঢাকা থেকে প্রয়োজনীয় যন্ত্রাংশ ও নতুন চাকা পাঠানো হয়। গতকাল বৃহস্পতিবার দিনভর সংস্কারকাজ শেষে আজ শুক্রবার ভোরে উড়োজাহাজটি পুনরায় উড্ডয়নের উপযোগী হয়। স্থানীয় সময় সকাল ৭টা ৩০ মিনিটে (বাংলাদেশ সময় ৯টা ৩০ মিনিট) ফ্লাইটটি দেশের উদ্দেশে রওনা দেয়। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর এটি চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে।
বিমানের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক এ বি এম রওশন কবির বলেন, ‘উড়োজাহাজের চাকা ফেটে যাওয়ার পরপরই আমাদের টেকনিক্যাল টিম পরিস্থিতি মোকাবিলায় পদক্ষেপ নেয়। ঢাকায় অতিরিক্ত ফ্লাইট পরিচালনার চেষ্টা করা হলেও উড়োজাহাজ স্বল্পতার কারণে তা সম্ভব হয়নি। পরে যাত্রীদের জন্য স্থানীয় হোটেলে থাকার ব্যবস্থা করা হয়।’

জন্মগত ঠোঁট ও তালু কাটা শিশুদের স্বাভাবিক জীবনে ফেরাতে সরকার অঙ্গীকারবদ্ধ বলে জানিয়েছেন, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম। তিনি আরও বলেছেন, এই শিশুদের সঠিক চিকিৎসা ও পুনর্বাসনের মাধ্যমে সমাজে তাদের স্বাভাবিক বিকাশ নিশ্চিত করতে সরকার সার্বিক সহযোগিতা দিয়ে যাচ্ছে...
৬ ঘণ্টা আগে
শোকবার্তায় তথ্য প্রতিমন্ত্রী বলেন, তৌফিক ইমরোজ খালিদী দেশের সাংবাদিকতা ও গণমাধ্যম জগতের একজন বিশিষ্ট ব্যক্তিত্ব ছিলেন। তাঁর নেতৃত্বে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম বাংলাদেশের অনলাইন সাংবাদিকতার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এবং সংবাদ পরিবেশনে ডিজিটাল মাধ্যমের নতুন দিগন্ত উন্মোচনে অবদান রেখেছে।
৮ ঘণ্টা আগে
গণতান্ত্রিক পরিবেশ ও স্থিতিশীলতা বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী আবদুল মঈন খান। তিনি বলেছেন, সরকার গঠনমূলক সমালোচনা শুনতে প্রস্তুত। সরকারি কাজে কোনো ভুল হলে তা তুলে ধরলে সরকার সংশোধনের উদ্যোগ নেবে।
৯ ঘণ্টা আগে
সুস্থ দেহ ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য। খেলাধুলা তরুণদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্ব ও দেশপ্রেমের বিকাশ ঘটায়। সুস্থ, সচেতন ও দায়িত্বশীল প্রজন্ম গড়ে তুলতে ক্রীড়াচর্চার কোনো বিকল্প নেই। মোহাম্মদপুর তায়কোয়ান্দো ক্লাব ও বাংলাদেশ তায়কোয়ান্দো ফেডারেশন আয়োজিত ‘ক্লাব কাপ ওপেন তায়কোয়ান্দো চ্যাম্পিয়নশিপ
১১ ঘণ্টা আগে