
প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়ায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। আজ মঙ্গলবার বিকেলে তিনি বিএনপি সরকারের মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন।
এর আগে, দুপুরে সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার পর নুরুল হক নুর সাংবাদিকদের বলেন, ‘আমি মন্ত্রিপরিষদ থেকে একটি ফোন পেয়েছি। প্রথমে আল্লাহর কাছে শুকরিয়া। জনাব তারেক রহমান আমার প্রতি আস্থা রেখেছেন, তাঁর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।’
এ সময় নুরুল হক বলেন, ‘১৬ বছর বাংলাদেশের মানুষ অত্যাচার-নির্যাতনের মধ্য দিয়ে গিয়েছে। জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের রক্তের ওপর দিয়ে তাঁদের জীবনের বিনিময়ে আজকে বাংলাদেশের এই ঐতিহাসিক সংসদে আমরা জনগণের প্রতিনিধি হিসেবে শপথ নিচ্ছি। আমরা আজকে দোয়া করছি, যারা মারা গিয়েছেন আল্লাহ তাঁদের বেহেশত নসিব করুক। যাঁরা আহত হয়েছেন, তাঁরা সুস্থ হয়ে ফিরুক। আমাদের জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে তাঁদের আকাঙ্ক্ষার বাংলাদেশ যেন আমরা গড়ে তুলতে পারি।’
পটুয়াখালী-৩ আসন থেকে নির্বাচিত এই সংসদ সদস্য নতুন সরকারের মন্ত্রিসভায় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন বলে জানা গেছে।

বিশ্ব পর্যটন দিবসের মূল আয়োজন হবে ৩ অক্টোবর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে। বিকেল সাড়ে ২টায় ১২টি থিমেটিক প্রদর্শনী স্টল উদ্বোধনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হবে।
১ ঘণ্টা আগে
ফ্যাসিবাদের শক্তিকে গোপনে তথ্য দিয়ে সহযোগিতা করলে রাষ্ট্রদ্রোহ আইনে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি আরও বলেন, ‘পুলিশের মাঠপর্যায়ের কিছু সদস্য দায়িত্ব পালনে অবহেলা করছেন, এমন তথ্য সরকারের কাছে রয়েছে। লোয়ার লেভেলে, মাঠপর্যায়ে দায়িত্ব পালন না করার, অবহেলা...
১ ঘণ্টা আগে
পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহারের লক্ষ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি সমঝোতা চুক্তি (এমওইউ) স্বাক্ষর করেছে বাংলাদেশ। নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ অধিবেশনের ফাঁকে উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় আলোচনার পর এই চুক্তিটি স্বাক্ষরিত হয়।
২ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী বলেন, বিশ্ব বাংলাদেশকে বড় উৎপাদন ও তৈরি পোশাকের কেন্দ্র হিসেবে চেনে। এটি বাংলাদেশের গুরুত্বপূর্ণ শক্তি এবং তা অব্যাহত থাকবে। তবে আজকের বাংলাদেশ এর চেয়েও অনেক বেশি সম্ভাবনা ধারণ করে।
২ ঘণ্টা আগে