মার্কিন সাময়িকী ফোর্বস তাদের ‘অনূর্ধ্ব-৩০ এশিয়া’ তালিকার নবম সংস্করণ গত বুধবার রাতে প্রকাশ করেছে। এই তালিকায় এশিয়ার ৩০ বছরের নিচের ৩০০ জনের তালিকা প্রকাশ করা হয়েছে। এতে জায়গা করে নিয়েছেন ৯ বাংলাদেশি। যাঁদের কেউ তরুণ উদ্যোক্তা, সাংবাদিক, নেতা ও আবিষ্কারক।
তাঁরা এশিয়া প্যাসিফিক অঞ্চলে নিজেদের কাজের মাধ্যমে নতুনত্ব এবং পরিবর্তন এনেছেন। বিভিন্ন খাতে অবদান রাখায় যে ৯ বাংলাদেশি তালিকায় জায়গা পেয়েছেন, তাঁরা হলেন আনুশা আলমগীর, মেহেদি স্মরণ, রেদোয়ান আহমেদ, মো. শহিদুল ইসলাম, আব্দুল গাফফার সাদী, এম ডি তুষার, সুলতান মণি, মুমতাহিনা আনিকা ও ফাহাদ আহমেদ।
আনুশা আলমগীর: আনুশা আলমগীর আর্ট ক্যাটাগরিতে স্থান পেয়েছেন। লন্ডনের রয়্যাল কলেজ অব আর্ট থেকে স্থাপত্যে স্নাতকোত্তর ডিগ্রিধারী আনুশা ২০২৩ ভেনিস বিয়েনেলে ১৮তম আন্তর্জাতিক স্থাপত্য প্রদর্শনীতে একমাত্র নারী বাংলাদেশি ছিলেন। তার ‘পর্দা’ চলচ্চিত্রটি মুসলিমদের পর্দানশীলতার ওপর ভিত্তি করে নির্মিত হয় এবং এটি বেশ আলোচিত হয়।
মেহেদি স্মরণ (হ্যালো টাস্ক): হ্যালো টাস্কের সহপ্রতিষ্ঠাতা মেহেদি স্মরণ কনজিউমার টেকনোলজি ক্যাটাগরিতে স্থান পেয়েছেন। তিনি কাজ শুরু করেন ২০১৭ সালের সেপ্টেম্বরে। রোবট ডাকো নামে এটির যাত্রা হলেও এখন এটির নাম হ্যালো টাস্ক। প্রথমে অন ডিমান্ড ডেলিভারি দিয়ে শুরু করলেও ১৮ সালের ফেব্রুয়ারিতে গৃহকর্মী সেবা চালু করে হ্যালো টাস্ক অ্যাপ্লিকেশন। অ্যাপেই বাসার লোকেশন দিয়ে সকাল ৮টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত তার এই অ্যাপের মাধ্যমে গৃহকর্মী ডাকা যায়।
রেদোয়ান আহমেদ: রেদোয়ান একজন পুরস্কার বিজয়ী ফ্রিল্যান্স সাংবাদিক। তিনি মিডিয়া, মার্কেটিং ও বিজ্ঞাপন বিভাগে স্থান পেয়েছেন। তাঁর উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে রোহিঙ্গা সংকট এবং পোশাক কারখানার শ্রমিকদের শোষণ নিয়ে প্রতিবেদন। রোহিঙ্গা সংকট নিয়ে এজেন্সি ফ্রান্স-প্রেসে এবং বাংলাদেশি পোশাক কারখানার শ্রমিকদের শোষণ নিয়ে ব্রিটিশ নিউজ আউটলেট দ্য গার্ডিয়ানে প্রকাশিত প্রতিবেদনের জন্য তিনি ২২তম মানবাধিকার প্রেস অ্যাওয়ার্ড জিতেন। রিপোর্টিংয়ের বাইরে, স্থানীয় সাংবাদিকদের সুরক্ষার জন্য আন্তর্জাতিক মিডিয়াতে কর্মরত বাংলাদেশি সাংবাদিকদের সংগঠনের সহপ্রতিষ্ঠাতা রেদওয়ান। এ ছাড়া তিনি ২০২১ সালে রেহাম আল-ফাররা মেমোরিয়াল জার্নালিজম প্রোগ্রামে একজন ফেলো মনোনীত হন।
শহিদুল ইসলাম, আব্দুল গাফফার সাদী ও এম ডি তুষার (দ্রুত লোন) : ২০১৯ সালে এই তিন তরুণ প্রতিষ্ঠা করেন দ্রুতলোন নামের ফিনটেক প্ল্যাটফর্ম। এটি বেশ বড় পরিসরে বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে স্থানীয় ক্ষুদ্র ও অতিক্ষুদ্র ব্যবসাকে ঋণ দিয়ে থাকে। এটির লক্ষ্য হলো ঋণ পাওয়ার প্রক্রিয়াকে সহজ করে আনা। যাত্রা শুরুর পর থেকে এ পর্যন্ত ২০ লাখ ডলার ঋণ দিয়েছে। গত বছরের নভেম্বরে প্রতিষ্ঠানটি ১ লাখ ২৫ হাজার ডলার তহবিল পেয়েছে।
সুলতান মণি ও মুমতাহিনা আনিকা (জাতিক): ফাইন্যান্স অ্যান্ড ভেঞ্চার ক্যাপিটাল ক্যাটাগরিতে স্থান পেয়েছেন জাতিকের সহপ্রতিষ্ঠাতা সুলতান মণি ও মুমতাহিনা আনিকা। জাতিক অন্য কোম্পানিগুলোকে হিসাববিষয়ক সফটওয়্যার এবং হার্ডওয়্যার সেবা দিয়ে থাকে। কোম্পানিটি ই-কমার্স ওয়েবসাইট তৈরির জন্য ছোট ব্যবসার জন্য টুলও বানিয়ে থাকে।
ফাহাদ আহমেদ (উইন্ড অ্যাপ): ‘উইন্ড ডট অ্যাপ’-এর সহপ্রতিষ্ঠাতা ফাহাদ ফাইন্যান্স অ্যান্ড ভেঞ্চার ক্যাপিটাল ক্যাটাগরিতে ফোর্বসের এই তালিকায় জায়গা করে নিয়েছেন। ‘উইন্ড ডট অ্যাপ’ দ্রুত এবং খুবই কম খরচে ক্রস-বর্ডার রেমিট্যান্স সুবিধা দেয়। ২০২২ সালে প্রতিষ্ঠার পর ৩৮ লাখ ডলার তহবিল পেয়েছে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে স্নাতক সম্পন্ন করেছেন। এর আগে তিনি পাঠাওয়ের প্রতিষ্ঠাকালীন দলের সদস্য ও হেড অব প্রোডাক্ট ছিলেন।

ফেনসিডিলের চোরাচালান ঠেকাতে ভারত সীমান্তে নজরদারি বাড়িয়েছে বাংলাদেশ। চলছে নিয়মিত অভিযানও। তারপরও থেমে নেই মাদক চোরাচালান। ফেনসিডিলের বিকল্প হিসেবে এখন সীমান্ত দিয়ে দেশে ঢুকছে নতুন নতুন নামের ‘কাশির সিরাপ’।
৩ ঘণ্টা আগে
দেশের নদীবন্দর ও নৌপথ উন্নয়নে নেওয়া প্রকল্পগুলোতে বরাদ্দের বেশির ভাগ টাকা খরচ হচ্ছে ড্রেজিংয়ে। কিন্তু কোথায় কতটা ড্রেজিং প্রয়োজন, নৌযান ও পণ্য চলাচলের পরিমাণ এবং ভবিষ্যৎ চাহিদার নির্ভরযোগ্য তথ্য ছাড়া এত ব্যয়ের ড্রেজিং অপচয় বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
৩ ঘণ্টা আগে
উপকূলীয় ও প্রত্যন্ত দ্বীপ অঞ্চলের সাধারণ মানুষের দোরগোড়ায় উন্নত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এক যুগান্তকারী উদ্যোগ গ্রহণ করতে যাচ্ছে সরকার। নৌপরিবহন মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) অত্যাধুনিক ও বিলাসবহুল যাত্রীবাহী জাহাজ এমভি মধুমতি, এমভি রূপসা....
৯ ঘণ্টা আগে
আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, গণতান্ত্রিক সমাজে ভিন্নমত ও সমালোচনা গ্রহণ করার মানসিকতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো ব্যক্তি বা রাজনৈতিক দলের সব বক্তব্যের সঙ্গে একমত হওয়া জরুরি নয়।
১০ ঘণ্টা আগে