
রাজধানীর সিদ্ধেশ্বরী এলাকা থেকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এক নারী কর্মকর্তাকে অপহরণ ও নির্যাতনের ঘটনায় গ্রেপ্তার তিনজনকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। আজ শনিবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আফনান সুমি তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তিনজন হলেন অটোরিকশাচালক সাইফুল ইসলাম, শিক্ষার্থী ইয়াসিন আরাফাত রাজু ও আবু বক্কর সিদ্দিক সাব্বির।
আদালতে রমনা থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা নিজাম উদ্দিন ফকির বিষয়টি নিশ্চিত করেছেন।
রিমান্ড শেষে বিকেলে তাঁদের আদালতে হাজির করা হয়। এ সময় তাঁদের কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক মো. সহিদুল ওসমান মাসুম। শুনানি শেষে আদালত তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে বৃহস্পতিবার তাঁদের এক দিনের রিমান্ডে নেওয়া হয়। অপহরণ করে নারীকে আটক রাখার স্থান থেকে এই তিনজনকে গ্রেপ্তার করা হয়।
মামলার অভিযোগ সূত্রে জানা যায়, ১৭ আগস্ট রাত ৮টার দিকে রাজধানীর সিদ্ধেশ্বরী এলাকার ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ৯ নম্বর ফটক থেকে অপহরণের শিকার হন ৪৮ বছর বয়সী ওই নারী কর্মকর্তা। তখন তিনি মাইক্রোবাসে করে মগবাজার থেকে সিদ্ধেশ্বরীর বাসায় ফিরছিলেন। এ সময় কয়েক ব্যক্তি মাইক্রোবাস থামিয়ে চালককে মারধর শুরু করেন। একপর্যায়ে গাড়ি থেকে চালককে নামিয়ে মাইক্রোবাসসহ ওই নারীকে অপহরণ করেন তাঁরা।
জনাকীর্ণ এলাকা থেকে প্রকাশ্যে একজন সরকারি কর্মকর্তাকে অপহরণের ১৮ ঘণ্টা পর্যন্ত কোনো খোঁজ ছিল না। পরদিন বেলা ২টার দিকে ওই নারী কৌশলে গাড়ি থেকে নেমে চিৎকার শুরু করলে স্থানীয় লোকজন ঢাকার সবুজবাগ এলাকার একটি গ্যারেজ থেকে তাঁকে উদ্ধার করেন। পাশাপাশি তিন অপহরণকারীকে আটকও করেন।
যখন ওই নারী কর্মকর্তাকে উদ্ধার করা হয়, তখন তাঁর বাঁ পা ভাঙা, চোখে ও মাথায় মারাত্মক আঘাতের চিহ্ন ছিল। রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা শেষে গত বৃহস্পতিবার সন্ধ্যায় বাসায় ফেরেন তিনি।
এ ঘটনায় তিনি ঢাকার রমনা থানায় চারজনের নাম উল্লেখ করে অপহরণ মামলা করেন। মামলার প্রধান আসামি করা হয়েছে মো. মাসুদ নামে এক ব্যক্তিকে। তিনি গত জুলাই মাসে ওই নারীর ব্যক্তিগত গাড়ির চালক ছিলেন। ১ আগস্ট তাঁকে চাকরিচ্যুত করা হয়।

প্রথমে বাবা-মা বিশ্বাসই করতে চান না। এরপর শুরু হয় লুকোচুরি। আত্মীয়-স্বজন, প্রতিবেশী কিংবা পরিচিতজন কী বলবে- এই চিন্তায় সন্তানের মাদকাসক্তির বিষয়টি গোপন রাখার চেষ্টা করেন তাঁরা। কিন্তু তত দিনে মাদক আরও বেশি গ্রাস করে ফেলে সন্তানকে। চিকিৎসার সুযোগ থাকলেও লোকলজ্জা ও ভয়ের কারণে অনেক...
৩১ মিনিট আগে
সরকার নিজের দলের নেতা-কর্মীদেরই নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য রফিকুল ইসলাম খান। তাঁর প্রশ্ন, যে সরকারের কাছে নিজ দলের লোকেরাই নিরাপদ নয়, সেই সরকারের কাছে দেশের সাধারণ মানুষ কীভাবে নিরাপত্তা আশা করবে?
১ ঘণ্টা আগে
জাতীয় সংসদে বাজেট আলোচনায় অংশ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য রফিকুল ইসলাম খান। তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী সব মন্ত্রণালয়ে ‘প্রক্সি’ দিলেও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সফল হননি। দেশে খুন, ধর্ষণ ও মাদকের বিস্তার...
১ ঘণ্টা আগে
জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় নির্ধারিত সময়ের মধ্যে বক্তব্য শেষ করার নির্দেশ দিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। বাজেট আলোচনায় বাড়তি সময় চেয়ে কয়েকজন সংসদ সদস্য অনুরোধ জানালেও তাতে সাড়া দেননি তিনি। সদস্যদের উদ্দেশে বলেন, ‘সময় চাহিয়া লজ্জা দিবেন না।’
২ ঘণ্টা আগে