Ajker Patrika

বাংলাদেশ সফরে ভারতের ন্যাশনাল ডিফেন্স কলেজের ১৫ সদস্য

আজকের পত্রিকা ডেস্ক­
বাংলাদেশ সফরে ভারতের ন্যাশনাল ডিফেন্স কলেজের ১৫ সদস্য
ভারতীয় হাইকমিশনারের সঙ্গে ন্যাশনাল ডিফেন্স কলেজের ১৫ সদস্যের প্রতিনিধিদল। ছবি: ফেসবুক

‘স্ট্র্যাটেজিক নেইবারহুড স্টাডি ট্যুরের’ অংশ হিসেবে ভারতের ন্যাশনাল ডিফেন্স কলেজের ১৫ সদস্যের একটি প্রতিনিধিদল বাংলাদেশে এসেছেন। গত ৩০ আগস্ট ঢাকায় পৌঁছানো প্রতিনিধিদলটি বাংলাদেশ সশস্ত্র বাহিনীর আতিথেয়তায় বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার পাশাপাশি বাংলাদেশের ঊর্ধ্বতন বেসামরিক ও সামরিক কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবে।

বাংলাদেশে ভারতীয় হাইকমিশনের ভেরিফায়েড অফিশিয়াল ফেসবুক পেইজে এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, ‘ন্যাশনাল ডিফেন্স কলেজ, নয়াদিল্লি থেকে পনেরো সদস্যবিশিষ্ট একটি প্রতিনিধিদল তাঁদের স্ট্র‍্যাটেজিক নেইবারহুড স্টাডি ট্যুর-এর অংশ হিসেবে ৩০ আগস্ট ২০২৬-এ বাংলাদেশে এসে পৌঁছেছে।’

এতে আরও বলা হয়েছে, ‘এই প্রতিনিধিদলটিতে ভারতীয় সশস্ত্র বাহিনী, বেসামরিক খাত ও বন্ধুত্বপূর্ণ বিদেশি রাষ্ট্রসমূহের সশস্ত্র বাহিনীর ১৫ জন কর্মকর্তা ও সদস্য রয়েছেন। পৌঁছানোর পর, প্রতিনিধিদলটি ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার শ্রী দিনেশ ত্রিবেদীর সঙ্গে মতবিনিময় করে। প্রতিনিধিদলটি তাঁদের সফরের অংশ হিসেবে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর আতিথেয়তা লাভ করবে এবং বাংলাদেশের ঊর্ধ্বতন বেসামরিক ও সামরিক কর্মকর্তাগণের সঙ্গে মতবিনিময় করবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত