প্রকৌশল পেশায় বিএসসি ডিগ্রিধারী ও ডিপ্লোমাধারী ব্যক্তিদের সমস্যাগুলো চিহ্নিত করতে এবার ১৪ সদস্যের ওয়ার্কিং গ্রুপ গঠন করা হয়েছে। এই ওয়ার্কিং গ্রুপের প্রধান থাকবেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব নজরুল ইসলাম।
আজ বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকেলে সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খানের সভাপতিত্বে প্রকৌশল পেশায় বিএসসি ও ডিপ্লোমা ডিগ্রিধারীদের পেশাগত দাবিসমূহের যৌক্তিকতা পরীক্ষা-নিরীক্ষাপূর্বক সুপারিশ প্রণয়নে গঠিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। সভা শেষে ওয়ার্কিং গ্রুপ গঠনের কথা জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
এর আগে গতকাল প্রকৌশল পেশায় বিএসসি ডিগ্রিধারী ও ডিপ্লোমাধারী ব্যক্তিদের পেশাগত দাবির যৌক্তিকতা পরীক্ষা-নিরীক্ষা করে সুপারিশ প্রণয়নের জন্য আট সদস্যের কমিটি গঠন করে সরকার। কমিটি গঠনের বিষয়ে গতকাল বুধবারই প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। এ কমিটিতে উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানকে সভাপতি ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সওবা) কাজী মুহাম্মদ মোজাম্মেল হককে সদস্যসচিব করা হয়েছে।
কমিটির প্রথম সভায় রিজওয়ানা হাসান বলেন, বিএসসি ও ডিপ্লোমা ডিগ্রিধারী প্রকৌশলীদের সমস্যাগুলো চিহ্নিত করতে গণপূর্তসচিবকে প্রধান করে ১৪ জনের ওয়ার্কিং গ্রুপ গঠন করা হয়েছে। যেখানে বিএসসি ও ডিপ্লোমা ডিগ্রিধারীদের প্রতিনিধিসহ জনপ্রশাসন ও আইন মন্ত্রণালয়ের প্রতিনিধি থাকবেন। আজ থেকে তাঁরা কাজ শুরু করেছেন। সবার বক্তব্য তাঁরা শুনবেন। এ ছাড়া শিক্ষার্থীরা চাইলে উপদেষ্টাদের সমন্বয়ে গঠিত কমিটিও তাঁদের বক্তব্য শুনবে। এক মাসের মধ্যে সরকারকে সুপারিশ করা হবে।
উপদেষ্টা আরও বলেন, কমিটি কেমন করে কাজ করবে, সেটা ঠিক করা হয়েছে। যে সমস্যাগুলো এসেছে, সেগুলো বহুদিন আগের। তাই এগুলো সমাধান করতে হলে সবার সঙ্গে পরামর্শ করতে হবে। সে জন্য একটি ওয়ার্কিং গ্রুপ করা হয়েছে। সেই ওয়ার্কিং গ্রুপে মোট ১৪ জন প্রতিনিধি থাকবেন। যে সংস্থাগুলোতে ইঞ্জিনিয়ার রিক্রুট করা হয়, সেই সংস্থার প্রধানেরা এ কমিটিতে থাকবেন। একই সঙ্গে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের থেকেও চারজন প্রতিনিধি থাকবেন। মোট ১৪ জনের সমন্বয়ে এটা হবে। জনপ্রশাসন মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয়ের প্রতিনিধিত্ব থাকবে সেখানে।
পরিবেশ ও বন উপদেষ্টা বলেন, সবার কাছে একটি অনুরোধ থাকবে—যেহেতু এগুলো অনেক পুরোনো বিষয়, তাই আন্দোলন যাঁরা করছেন, তাঁরা যাতে জনদুর্ভোগ সৃষ্টি না করেন।
ওয়ার্কিং গ্রুপ কবে কাজ শুরু করবে—জানতে চাইলে উপদেষ্টা বলেন, ‘ওয়ার্কিং গ্রুপ কাজ শুরু করে দিয়েছে, হয়তো প্রথম মিটিংটা হবে প্রথম কর্মদিবস রোববার। তবে উনারা (আন্দোলনকারী) যখনই মনে করবেন আমাদের সঙ্গে কথা বলা দরকার, বলতে পারবেন।’
সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘আমাদের এক মাস সময় দেওয়া হয়েছে। এ সময়ের মধ্যে সমস্যাগুলো অনুধাবন করে আমাদের যা সুপারিশ, তা সরকার ও সংশ্লিষ্ট সবার কাছে পেশ করব।’

প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় ৭ অক্টোবর দিবাগত রাত ১২টা থেকে শুরু হচ্ছে ২২ দিনের নিষেধাজ্ঞা। তবে নদীতে জেলেদের মাছ ধরা ঠেকাতে এবার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে স্থানীয় রাজনৈতিক দল ও জনপ্রতিনিধিদের সহযোগিতা। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, প্রশাসনিক অভিযান যতই জোরদার হোক, স্থানীয় রাজনৈতিক সমর্থন না
৯ ঘণ্টা আগে
দুর্গাপূজায় নিরাপত্তায় কোনো ধরনের গাফিলতি বরদাশত করা হবে না বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেছেন, শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপন নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।
১২ ঘণ্টা আগে
বাংলাদেশ রেলওয়ের আয় বাড়াতে যাত্রীবাহী ক্যারেজের তুলনায় মালবাহী ক্যারেজের সংখ্যা বাড়ানো। একই সঙ্গে বাংলাদেশ থেকে কার্গো রপ্তানির মাধ্যমে রেলের আয় বাড়ানো এবং রেল খাতকে লোকসান থেকে লাভজনক খাতে উন্নীত করার সুপারিশ করেছে কমিটি...
১২ ঘণ্টা আগে
প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান বলেছেন, গণ-অভ্যুত্থানে স্বৈরাচারের পতন হলেও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত হয়নি। ১৯৬২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাকিস্তানের আইয়ুব খানের সামরিক শাসনের বিরুদ্ধে ছাত্র ধর্মঘটে অংশগ্রহণের প্রসঙ্গ টেনে তিনি জানান, ৬৪ বছর পরও তাঁকে সংবাদপত্রের স্বাধীনতার জন্য দাবি জানাতে হচ্ছে
১৩ ঘণ্টা আগে