তৃতীয় ধাপে আবারও ১০টি কন্টেইনারে ২০০ টন তরল অক্সিজেন নিয়ে ভারত থেকে এসেছে 'অক্সিজেন এক্সপ্রেস' ট্রেন। ট্রেনটি আজ শুক্রবার দুপুর দেড়টায় যশোরের বেনাপোল বন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মো. শরিফুল আলম।
শরিফুল আলম বলেন, বৃহস্পতিবার রাতে ট্রেনটি ভারতের জামশেদপুরে টাটানগর থেকে বাংলাদেশ উদ্দেশ্য ছেড়ে আসে। এভাবে আরও তিনটি ট্রেনে ৬০০ টন তরল অক্সিজেন আগামী সপ্তাহের মধ্যে বাংলাদেশে আসবে। পরবর্তীকালে আমদানিকারক প্রতিষ্ঠানের চাহিদা অনুযায়ী পর্যায়ক্রমে ট্রেনের মাধ্যমে নিয়ে আসবে।
অক্সিজেনবাহী ট্রেনটি বেনাপোল থেকে সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতুর পশ্চিম রেল স্টেশনে চলে যাবে। তারপর সিরাজগঞ্জে পৌঁছানোর পরে ট্রেন থেকে এই অক্সিজেন খালাস করা হবে।
এর আগে, প্রথম ধাপে গত শনিবার ২৪ জুলাই রাতে প্রথম ধাপে ১০টি কন্টেইনারে ২০০ টন তরল অক্সিজেন ভারত থেকে বাংলাদেশে এসেছিল। এরপর দ্বিতীয় ধাপে ২৭ জুলাই ১০টি কন্টেইনার ২০৮ টন অক্সিজেন ভারত থেকে বাংলাদেশ এসেছে এবং আজ আসলো আর ২০০ টন। এখন পর্যন্ত মোট ৬০৮ টন অক্সিজেন দেশে এসেছে।
এদিকে ভারত থেকে লিন্ডে বাংলাদেশ এই অক্সিজেন আমদানি করছে। প্রতিবছর লিন্ডে বাংলাদেশ ভারত থেকে একটি নির্দিষ্ট পরিমাণ অক্সিজেন আমদানি করত। এবার সেই আমদানি সড়ক পথে না হয়ে রেলপথে আনা হচ্ছে।

প্রাথমিক শিক্ষাব্যবস্থায় পড়া ও লেখার প্রথাগত অনুশীলনে সীমাবদ্ধ না থেকে শিক্ষার্থীদের ভাষা শেখার চারটি মৌলিক দক্ষতার ওপর সমান জোর দেওয়া হবে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
৩৫ মিনিট আগে
চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে, ফিল্ড ফায়ারিং অনুশীলন চলাকালে একটি ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় আকস্মিক দুর্ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনীর ২ জন সৈনিক নিহত এবং ১ জন কর্মকর্তা গুরুতরভাবে আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে
সিইসি বলেন, নির্বাচন কমিশনের ওপর মানুষের যে আস্থা নষ্ট হয়ে গিয়েছিল, তা অনেকটাই পুনরুদ্ধার হয়েছে। একইভাবে বেসামরিক প্রশাসন, পুলিশসহ সব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর মানুষের যে আস্থার সংকট তৈরি হয়েছিল, সেটিও পুনরুদ্ধার হয়েছে।
১ ঘণ্টা আগে
জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। শপথ গ্রহণের পরপরই তিনি সাধারণ পরিষদের নতুন এই অধিবেশনের কার্যক্রম উদ্বোধন করেন।
২ ঘণ্টা আগে