দেশে সুশাসন না থাকলে কোনো আলোচনা ফলপ্রসূ হয় না। দায়িত্ব ও অধিকারবোধের মধ্যে সমন্বয় জরুরি। এটির অভাব দেখা দিলে সমাজে ডেঙ্গুর মতো রোগবালাই থেকে রক্ষা পাওয়া যাবে না।
আজ শনিবার বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) উদ্যোগে ‘পরিবেশ ও ডেঙ্গু: স্বাস্থ্যগত দৃষ্টিকোণ’ শীর্ষক ভার্চ্যুয়াল আলোচনা সভায় এমন মন্তব্য করেন সংগঠনের সভাপতি সুলতানা কামাল।
জলবায়ু পরিবর্তন এবং জন সচেতনতার মধ্যে সমন্বয় না থাকলে ডেঙ্গু থেকে বাঁচা দুঃসাধ্য। দেশের পরিবেশ ঠিক না থাকার কারণে আজ বিভিন্ন রোগবালাই বেড়েই চলেছে বলে মন্তব্য করেন তিনি।
সুলতানা কামাল বলেন, গভর্নেন্স (সুশাসন) না থাকলে কোনো আলোচনা ফলপ্রসূ হয় না। দায়িত্ব ও অধিকারবোধের মধ্যে সমন্বয় আজ জরুরি। এটির অভাব দেখা দিলে সমাজে এ ধরনের রোগবালাই থেকে রক্ষা পাওয়া যাবে না।
বাপার সভাপতি বলেন, পরিবেশবাদীদের কথা সরকারের কাছে নিষ্ফল লম্ফঝম্ফ মনে হয়। এটা অত্যন্ত দুঃখজনক। আমরা দেশের স্বার্থে, সাধারণ জনগণের স্বার্থে পরিবেশ ধ্বংসের বিরুদ্ধে কথা বলি।
তিনি আরও বলেন, সিভিল সোসাইটি বলতে এখন আর কিছুই নেই, কারণ কথা বলতে গেলেই বিভিন্ন ধরনের হয়রানির শিকার হতে হচ্ছে। যারা এই ডেঙ্গু প্রতিরোধ কর্ম প্রক্রিয়ার সঙ্গে সম্পৃক্ত তাঁদের নিয়ে আমাদের কাজ করতে হবে। ওয়ার্ড কমিশনারদের নিয়ে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা করা জরুরি। একই সঙ্গে মেয়রদের সঙ্গে আলোচনা করতে হবে। কারণ মূল দায়িত্ব নীতি নির্ধারকদের, সে দায়িত্ব তাঁরা কখনো এড়িয়ে যেতে পারেন না। সামগ্রিক আঙ্গিকে কাজ না করলে সুফল পাওয়া দুষ্কর।
দেশের পুকুর, দিঘি এবং নদীর প্রশস্ততা হ্রাস পাচ্ছে। আগের পঞ্চবার্ষিকী পরিকল্পনার ধারাবাহিকতা এখন আর লক্ষ্য করা যাচ্ছে না। এখন পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রকল্প নির্ভর হয়ে যাচ্ছে। এমন মন্তব্য করে সুলতানা কামাল বলেন, নগরায়ণ করতে গিয়ে আমরা প্রকৃতিকে কতটা সমুন্নত রাখছি সেটি লক্ষণীয়। সাধারণ মানুষকে দেশের কল্যাণমূলক কাজে বেশি সম্পৃক্ত করতে হবে।
আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন-স্বাস্থ্য অধিদপ্তরের প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা ও রোগ নিয়ন্ত্রণের সাবেক পরিচালক ড. আবু মোহাম্মাদ জাকির হোসেন, বাপার কোষাধ্যক্ষ মহিদুল হক খান, পাবলিক হেলথ ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. আফতাব উদ্দিন।

নতুন সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি হিসেবে ৫০ লাখ পরিবারকে মাসে ২ হাজার থেকে ২ হাজার ৫০০ টাকা সহায়তায় ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি বাস্তবায়নে আর্থিক সীমাবদ্ধতাকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছে নাগরিক প্ল্যাটফর্ম। কার্ড নির্বাচনে আন্তর্জাতিক মানদণ্ড বিবেচনায় নিয়ে তাড়াহুড়ো না করারও পরামর্শ দেওয়া হয়েছে।
৫ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে নিরাপত্তাঝুঁকি বিবেচনায় দেওয়া আগ্নেয়াস্ত্রের লাইসেন্স ও গানম্যানের মেয়াদ বাড়াতে চান কয়েকজন রাজনীতিবিদ। স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি পর্যালোচনা শুরু করেছে। কাদের ক্ষেত্রে এই সুবিধা বহাল থাকবে সে বিষয়ে মন্ত্রণালয় চূড়ান্ত সিদ্ধান্ত নেবে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে...
৫ ঘণ্টা আগে
অন্তর্বর্তী সরকার দায়িত্ব ছাড়ার আগের দিন ১৬ ফেব্রুয়ারি ছয়টি অধ্যাদেশ জারি করেছে। দায়িত্ব পালনের দেড় বছরে এগুলোসহ মোট ১৩২টি অধ্যাদেশ জারি করেছে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার। এগুলোর মধ্যে সংস্কার কার্যক্রমের অংশ হিসেবে কিছু অধ্যাদেশও রয়েছে।
৬ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় পেয়ে বিএনপি সরকার গঠন করেছে ১৭ ফেব্রুয়ারি। তবে সদ্যবিদায়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এখন কোথায় আছেন? তিনি রাষ্ট্রীয় অতিথি ভবনে থাকলে সেখানে কতদিন থাকবেন?
৭ ঘণ্টা আগে