রাজধানীর নামীদামি বেসরকারি হাসপাতালগুলোতে রোগীর পরীক্ষা-নিরীক্ষায় মানা হচ্ছে না সরকারি নির্দেশনা। রোগীর শারীরিক অবস্থা পুরোপুরি না জেনেই করা হয় সিটি স্ক্যান, এমআরআই। হাসপাতালে আকস্মিক পরিদর্শনে গিয়ে গতকাল বৃহস্পতিবার এমন চিত্র দেখতে পান স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী ডা. সামন্ত লাল সেন।
পরে মন্ত্রী বলেন, ‘চিকিৎসায় কোনো অবহেলা আমি মেনে নেব না। মানুষের জীবন একটাই। চলে গেলে আর আসে না।’ ধানমন্ডির ল্যাবএইড হাসপাতাল পরিদর্শনে মন্ত্রীর সঙ্গে ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিকসমূহ) ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান। তিনি আজকের পত্রিকাকে বলেন, একজন চিকিৎসকের এক দিনে ৭০টি এন্ডোসকপি করানোর রেকর্ডও মিলেছে ল্যাবএইড হাসপাতালে। ল্যাবএইডের নথি বিশ্লেষণ করে দেখা গেছে, গত বছর অক্টোবরে এক দিনে ৭১টি এন্ডোসকপি করেছেন একজন চিকিৎসক। এ ছাড়া রোগীর শারীরিক অবস্থা সম্পর্কে পুরোপুরি না জেনেই করা হয় সিটি স্ক্যান।
অভিযানের সময় নিজেদের ভুল স্বীকার করেন ল্যাবএইড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ডা. এ এম শামীম। তিনি বলেন, ‘আমাদের কিছু ত্রুটি ছিল। সামনে এমন হবে না।’
এ সময় বেসরকারি হাসপাতালগুলোতে সেবার মান নিয়ে অসন্তোষ প্রকাশ করেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, সব হাসপাতালকে প্রটোকল মেনে চিকিৎসা দিতে হবে। না হলে এসব বিশৃঙ্খলা নিয়ন্ত্রণে কঠোর হচ্ছে সরকার। সরকারি হাসপাতালের পাশাপাশি বেসরকারি হাসপাতালে এমন অভিযান চলবে।
মন্ত্রী আরও বলেন, ‘ল্যাবএইডে যাঁরা চিকিৎসা দিচ্ছেন, তাঁদের সঙ্গে কথা বলেছি। যাঁরা চিকিৎসা নিচ্ছেন, তাঁদের সঙ্গেও কথা বলেছি। এ ক্ষেত্রে আমার পর্যবেক্ষণ, ওনাদের আরও যত্নশীল হতে হবে। রোগীর সংখ্যা না বাড়িয়ে চিকিৎসার গুণগত মানের দিকে নজর দিতে হবে। এন্ডোসকপি, আলট্রাসনোগ্রাফি—এসব একসঙ্গে ৭০টা না করে, সংখ্যায় কম হলেও মান নিশ্চিত করতে হবে।’
এরপর স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতাল পরিদর্শন করেন। সেখানে গ্যাস্ট্রোএন্টারোলজিসহ বিভিন্ন বিভাগ পরিদর্শন করে রোগী এবং চিকিৎসকদের সঙ্গে কথা বলেন তিনি। ডকুমেন্টশন পদ্ধতি ঠিকমতো মানা হচ্ছে কি না, তা দেখতে প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করেন। এ সময় তিনি বলেন, ‘এখানকার ডকুমেন্টশন ব্যবস্থা আমার কাছে ভালো মনে হয়নি। ওনাদের প্রতি আমার মেসেজ, রোগীর প্রতি আরও যত্নশীল হতে হবে, বিলটাও যাতে সহনীয় পর্যায়ে থাকে। আমার একটাই কথা—কোয়ালিটি চিকিৎসা চাই।’

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বোমা ও বিস্ফোরক উদ্ধারের ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে সতর্ক হয়েছে পুলিশ। হামলাকারীরা যাতে কোথাও বোমা বা বিস্ফোরক রাখার সুযোগ না পায়, সে জন্য মাঠপর্যায়ে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।
২৫ মিনিট আগে
দেশজুড়ে লোডশেডিংয়ের মধ্যে বিদ্যুতের ঘাটতি কমাতে বিদ্যুৎকেন্দ্রগুলোর জন্য গ্যাসের বরাদ্দ বাড়িয়েছে সরকার। এলএনজি সরবরাহ অনেক কমে যাওয়ায় যানবাহন, শিল্প ও বাসাবাড়ির জন্য গ্যাসের বরাদ্দ এমনিতেই কমে গেছে। বিদ্যুৎকেন্দ্রে গ্যাসের সরবরাহ বাড়ানোয় দৈনন্দিন জীবনের অন্যান্য খাতে গ্যাসের অভাব আরও বেড়েছে।
২ ঘণ্টা আগে
আল-কায়েদা ইন দি ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট (একিউআইএস) বাংলাদেশে সক্রিয় সেল বা নেটওয়ার্ক প্রতিষ্ঠার চেষ্টা করছে বলে উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। সংস্থাটির ইসলামিক স্টেট (আইএস) ও আল-কায়েদাসংক্রান্ত অ্যানালিটিক্যাল সাপোর্ট অ্যান্ড স্যাংশনস মনিটরিং টিমের ৩৮তম প্রতিবেদনে এই উদ্বেগের কথা তুলে ধরা
২ ঘণ্টা আগে
‘আপনারা অন্যায়ের কাছে মাথা নত না করে দেশের স্বার্থে ও জনগণের শান্তি প্রতিষ্ঠায় কাজ করবেন। তবে ইচ্ছাকৃত ভুল বা ব্যক্তিগত স্বার্থ হাসিলের চেষ্টা করলে তার দায় পুলিশ বাহিনী নেবে না এবং সে ক্ষেত্রে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। দেশপ্রেমে উজ্জীবিত হয়ে সাহসিকতার সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করতে হবে।’
৪ ঘণ্টা আগে