
পুলিশ সুপার এস এম তানভীর আরাফাতকে সাময়িক দরখাস্ত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আজ রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, এস এম তানভীর আরাফাত, ডিআইজির কার্যালয়, সিলেট (সাবেক পুলিশ সুপার, কুষ্টিয়া জেলা)কে কুষ্টিয়া সদর থানার মামলায় গত বছরের ২৬ ডিসেম্বর গ্রেপ্তার করা হয়েছে। ওই দিন তাঁকে আমলি আদালতে হাজির করা হলে আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, এস এম তানভীর আরাফাতকে ২০১৮ সালের সরকারি চাকরি আইনের ৩৯ (২) ধারা অনুযায়ী ২৬ ডিসেম্বর সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো।
২০১৮ সালের চাকরি আইনের ৩৯-এর (২) উপধারায় বলা আছে, কোনো কর্মচারী দেনার দায়ে কারাগারে আটক থাকলে অথবা কোনো ফৌজদারি মামলায় গ্রেপ্তার হলে বা তাঁর বিরুদ্ধে অভিযোগপত্র গৃহীত হলে সরকার বা নিয়োগকারী কর্তৃপক্ষ এমন আটক, গ্রেপ্তার অভিযোগপত্র গ্রহণের দিন থেকে তাঁকে সাময়িক বরখাস্ত করতে পারবে।
প্রজ্ঞাপনে বলা হয়, কোনো সরকারি কর্মচারী তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ থেকে অব্যাহতি বা খালাসপ্রাপ্ত হলে তাঁর সাময়িক বরখাস্তের আদেশ প্রত্যাহার করতে হবে।
সাময়িক বরখাস্তকালীন তিনি সিলেট রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত থাকবেন এবং বিধি অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন।
উল্লেখ্য, কুষ্টিয়ায় বিএনপির কর্মী সুজন মালিথা হত্যা মামলার প্রধান আসামি তানভীর আরাফাত। ২০১৯ সালের ১৩ সেপ্টেম্বর মধ্যরাতে পুলিশের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ সুজন মালিথা নিহত হন। এর আগে সুজনকে তাঁর বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল।
জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় তানভীর বরিশাল মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের উপ-কমিশনার ছিলেন। আন্দোলনে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগও ছিল তাঁর বিরুদ্ধে।
এ ছাড়া ২০২০ সালের ২১ ডিসেম্বর কুষ্টিয়ায় ‘কুমারখালী নাগরিক পরিষদ’র ব্যানারে আয়োজিত এক সভায় অতিথি ছিলেন কুষ্টিয়ার তৎকালীন এসপি এস এম তানভীর আরাফাত। বক্তব্যে তিনি সরকারবিরোধীদের ‘তিনটি অপশন’ দেন। তানভীর আরাফাত বলেন, ‘যদি সংবিধান না মানেন তাহলে আপনাদের জন্য তিনটি অপশন, এক. উল্টাপাল্টা করবা হাত ভেঙে দেব, জেল খাটতে হবে। দুই. একেবারে চুপ করে থাকবেন, দেশের স্বাধীনতা ও বঙ্গবন্ধুর ইতিহাস নিয়ে কোনো প্রশ্ন করতে পারবেন না। তিন. আপনার যদি বাংলাদেশ পছন্দ না হয়, তাহলে ইউ আর ওয়েলকাম টু গো ইউর পেয়ারা পাকিস্তান।’
এই বক্তব্যের ভিডিও ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার মুখে পড়েন তানভীর আরাফাত।

আসন্ন ঈদুল ফিতর সামনে রেখে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কমপক্ষে ১৫টি পয়েন্টে যানজটের আশঙ্কা করা হচ্ছে। ঈদের আগে এসব পয়েন্ট যানজটমুক্ত করতে না পারলে ভোগান্তি বাড়বে ঘরমুখী যাত্রীদের। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানজটের অন্যতম কারণ অবৈধ স্থাপনা, ফুটপাত দখল ও বেপরোয়া গতিতে তিন চাকার...
৬ ঘণ্টা আগে
আজ রোববারই এবারের একুশে বইমেলার শেষ দিন। সন্ধ্যার কিছু পরেই আনুষ্ঠানিকভাবে ভাঙবে বই ঘিরে লেখক-পাঠকের এই বার্ষিক মিলনমেলা। বইপ্রেমীদের পদচারণে সোহরাওয়ার্দী উদ্যান আর বাংলা একাডেমি প্রাঙ্গণ মুখরিত হতে আবার এক বছরের অপেক্ষা। মাত্র ১৮ দিন চলা এবারের মেলায় লোকসমাগম তেমন হয়নি।
৭ ঘণ্টা আগে
জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ গঠন এবং এই পরিষদের অধিবেশন ডাকার দাবিতে ঈদের পর রাজপথে আসার আভাস মিলছে। গণভোটের ফলাফল ঘোষণার ৩০ দিনের মধ্যে এই পরিষদের অধিবেশন ডাকার সময়সীমা শেষ হচ্ছে আজ ১৫ মার্চ।
৮ ঘণ্টা আগে
ইরান ও যুক্তরাষ্ট্র–ইসরায়েলের পাল্টাপাল্টি হামলার জেরে মধ্যপ্রাচ্যে অস্থিরতা বিরাজ করছে। এমন পরিস্থিতিতে আন্তর্জাতিক ফ্লাইট অনিয়মিত হয়ে পড়েছে। এর ফলে ছুটিতে বেড়াতে আসা প্রবাসীদের অনেকে আটকা পড়েছেন। কারও কারও ভিসার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে, কারও শেষের দিকে।
১০ ঘণ্টা আগে