
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের গ্রেড ও পদোন্নতি জটিলতাসহ তিন দফা দাবি আদায়ে আমরণ অনশন কর্মসূচির তারিখ পরিবর্তন করা হয়েছে। নতুন ঘোষণা অনুযায়ী, ২৬ সেপ্টেম্বরের পরিবর্তে আগামী ১৭ অক্টোবর ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে এই কর্মসূচি অনুষ্ঠিত হবে।
আজ মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজ-এর সভাপতি মো. আনিসুর রহমান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৬ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া আমরণ অনশন কর্মসূচির তারিখ পরিবর্তন করা হয়েছে। সবার সম্মিলিত সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১৭ অক্টোবর থেকে ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে আমরণ অনশন কর্মসূচি অনুষ্ঠিত হবে।
সহকারী শিক্ষক পদকে এন্ট্রি পদ ধরে একাদশ গ্রেডে বেতন নির্ধারণ, চাকরির ১০ বছর ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড পাওয়ার জটিলতা নিরসন এবং প্রধান শিক্ষকের শতভাগ পদে সহকারী শিক্ষকদের পদোন্নতিসহ দ্রুত পদোন্নতি দেওয়ার দাবিতে গত ৩০ আগস্ট রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে মহাসমাবেশে অংশ নেন হাজারো শিক্ষক।
প্রাথমিকের সহকারী শিক্ষকদের সংগঠনগুলোর মোর্চা ‘প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের’ আয়োজিত মহাসমাবেশ থেকে আমরণ অনশন কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। সমাবেশে শিক্ষক নেতারা বলেন, শিক্ষকদের তিন দফা দাবি পূরণে পদক্ষেপ নিতে সরকারকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত সময় দেওয়া হলো। দাবি পূরণ না হলে ২৬ সেপ্টেম্বর থেকে আমরণ অনশন কর্মসূচি শুরু হবে।
এ তিন দাবিতে ২৬ মে থেকে পূর্ণদিবস কর্মবিরতি শুরু করেছিলেন শিক্ষকেরা। দাবি আদায়ে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকেরা ৫ থেকে ১৫ মে পর্যন্ত দিনে ১ ঘণ্টা, ১৬ থেকে ২০ মে পর্যন্ত ২ ঘণ্টা, ২১ থেকে ২৫ মে পর্যন্ত অর্ধদিবস কর্মবিরতি পালন করেন। পরে গত ২৯ মে সচিবালয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার শিক্ষক নেতাদের সঙ্গে বৈঠক করলে কর্মবিরতির কর্মসূচি ২৫ জুন পর্যন্ত স্থগিত করা হয়।
বর্তমানে সারা দেশে ৬৫ হাজারের বেশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পৌনে চার লাখের মতো শিক্ষক আছেন। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় গত ২৪ এপ্রিল ১১তম গ্রেডে বেতন পাওয়া প্রধান শিক্ষকদের বেতন ১০ম গ্রেডে এবং ১৩তম গ্রেডে বেতন পাওয়া শিক্ষকদের বেতন ১২তম গ্রেডে উন্নীত করার উদ্যোগ নিয়েছে।

রমজানের শেষ সপ্তাহ চলছে। বেশির ভাগ মানুষই সপরিবারে ঝুঁকেছে ঈদের কেনাকাটায়। বইমেলায় তাই তেমন ভিড় নেই। এই শেষ কদিনে যাঁরা আসছেন, তাঁদের মূল উদ্দেশ্য বই কেনা। স্টলগুলোর বিক্রয়কর্মীরা জানিয়েছেন, বিক্রি যতটা খারাপ হবে ভাবা হয়েছিল, ততটা নয়।
৪ ঘণ্টা আগে
পদ্মা সেতু উদ্বোধন হয় ২০২২ সালের মাঝামাঝি। এর মধ্য দিয়ে সারা দেশের সঙ্গে দক্ষিণাঞ্চলের যোগাযোগে বৈপ্লবিক পরিবর্তন ঘটে। নৌপথের পরিবর্তে সড়কপথই হয়ে ওঠে মুখ্য। তাই ঢাকার সঙ্গে দক্ষিণাঞ্চলের নৌপথে যাত্রী চলাচল উল্লেখযোগ্যভাবে কমে গেছে। তবে পবিত্র ঈদুল ফিতর সামনে রেখে বেড়েছে লঞ্চের কেবিনের চাহিদা।
৫ ঘণ্টা আগে
জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা হিসেবে জামায়াতের আমির শফিকুর রহমান ও উপনেতা হিসেবে দলটির নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরকে স্বীকৃতি দিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
৬ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যে সৃষ্ট নিরাপত্তা পরিস্থিতির কারণে একাধিক দেশের আকাশসীমা বন্ধ থাকায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গত দুই সপ্তাহে মোট ৪৪৭টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে। এতে মধ্যপ্রাচ্যগামী যাত্রীদের চরম ভোগান্তির পাশাপাশি আকাশপথে পণ্য পরিবহনেও বড় ধরনের প্রভাব পড়ছে।
৭ ঘণ্টা আগে