আবারও পিছিয়েছে অমর একুশে বইমেলা শুরুর তারিখ। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ২৫ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে এবারের বইমেলা। চলবে আগামী ১৫ মার্চ পর্যন্ত। এ ছাড়া প্রকাশনা প্রতিষ্ঠানগুলোর স্টল ভাড়া সম্পূর্ণ মওকুফ করারও সিদ্ধান্ত হয়েছে। বইমেলার আয়োজক প্রতিষ্ঠান বাংলা একাডেমি এই তথ্য জানিয়েছে।
বাংলা একাডেমির শহীদ মুনীর চৌধুরী সভাকক্ষে আজ বুধবার সন্ধ্যায় প্রকাশক এবং একাডেমি কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বৈঠকে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী এবং সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম উপস্থিত ছিলেন।
বাংলা একাডেমি জানিয়েছে, আসন্ন অমর একুশে বইমেলা আয়োজনের বিষয়ে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সেখানে সংস্কৃতিমন্ত্রী, প্রতিমন্ত্রী, সচিব এবং প্রকাশক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম বইমেলা সম্পর্কিত সর্বশেষ পরিস্থিতি সভায় উপস্থাপন করেন। এরপর প্রকাশকদের বিভিন্ন অংশের উত্থাপিত দাবি-দাওয়ার পরিপ্রেক্ষিতে বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়।
সিদ্ধান্তগুলোর মধ্যে রয়েছে, অমর একুশে বইমেলা ২৫ ফেব্রুয়ারি শুরু হবে, চলবে আগামী ১৫ মার্চ পর্যন্ত। এবারের বইমেলায় অংশগ্রহণকারী প্রকাশনা প্রতিষ্ঠানগুলোর স্টল ভাড়া সম্পূর্ণ মওকুফ করা হবে। অংশগ্রহণকারী যেসব প্রকাশক ইতিপূর্বে স্টল বরাদ্দ নেননি তারা আগামীকাল বৃহস্পতিবার বিকেল ৩টার মধ্যে আবেদন করতে পারবেন এবং সেই ভিত্তিতে একই দিন সন্ধ্যা ৬টায় স্টল বরাদ্দ করা হবে।
দেশের উদ্ভূত পরিস্থিতিতে এবার অমর একুশে বইমেলা ২০ ফেব্রুয়ারি শুরু হওয়ার কথা ছিল। সে অনুযায়ী বাংলা একাডেমি তাদের প্রস্তুতিও নিয়েছে। এরই মধ্যে প্রকাশকদের একটি অংশ মেলা পিছয়ে পবিত্র ঈদুল ফিতরের পর আয়োজনের দাবি জানায়। তারা পবিত্র রমজান মাসে মেলায় অংশ না নেওয়ার সিদ্ধান্ত নেয়। এই পরিপ্রেক্ষিতে নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীর তত্ত্বাবধানে বইমেলার নতুন তারিখ ঘোষণা হলো।

লোকসানকৃত চিনিকলগুলোতে চিনি উৎপাদনের পাশাপাশি বায়ো প্রোডাক্ট তৈরি করে কীভাবে প্রতিষ্ঠানগুলোকে লাভজনক করা যায়, সে বিষয়ে প্রতিবেদন চেয়েছে শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। একই সঙ্গে শিল্প মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন প্রতিষ্ঠানের শূন্য পদ ও নিয়োগ বিজ্ঞপ্তির তথ্যও আগামী বৈঠকে উপস্থাপনের নির্দেশ
২ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী টয়োটার বিনিয়োগ ও কার্যক্রম সম্প্রসারণের আগ্রহকে স্বাগত জানান। তিনি বলেন, দেশি-বিদেশি বিনিয়োগের জন্য স্থিতিশীল, প্রতিযোগিতামূলক ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে কাজ করছে সরকার। বিদেশি বিনিয়োগকারীদের জন্য প্রয়োজনীয় নীতিসহায়তা, অবকাঠামোগত সুবিধা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
৩ ঘণ্টা আগে
এমপিওভুক্ত মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, কলেজ-মাদ্রাসায় অধ্যক্ষ ও উপাধ্যক্ষ পদে সাড়ে ১৩ হাজার শিক্ষক নিয়োগের ক্ষেত্রে হাইকোর্টের রায় স্থগিত করেছেন চেম্বার আদালত। আজ মঙ্গলবার রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক এই আদেশ দেন। এর ফলে বিভিন্ন পদে সাড়ে ১৩ হ
৫ ঘণ্টা আগে
ইতালিতে পাঠানোর প্রলোভন দেখিয়ে টাকা নেওয়ার পর এক যুবককে লিবিয়ায় পাচার করে নির্যাতন ও মুক্তিপণ দাবির অভিযোগে মানব পাচার চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
৫ ঘণ্টা আগে