রাজধানীতে কিছুটা কমলেও ঢাকার বাইরের ডায়রিয়া পরিস্থিতি আরও সংকটের দিকে যাচ্ছে। ফলে এর প্রভাব পড়তে শুরু করেছে রাষ্ট্রীয়ভাবেও। চলমান পরিস্থিতির যদি উন্নতি না হয় তাহলে এর প্রভাব পড়তে পারে আরব আমিরাতসহ বিভিন্ন দেশে জনশক্তি রপ্তানিতে।
আজ রোববার দুপুর রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরের সভাকক্ষে বিশ্ব ম্যালেরিয়া দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এই সতর্কবার্তার কথা জানান স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম।
স্বাস্থ্যের মহাপরিচালক বলেন, দেশে করোনা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। কিন্তু কিন্তু ডায়রিয়া মোকাবিলা করতে গিয়ে নাকাল হচ্ছি। কোভিড সামাল দিলেও ডায়রিয়া পারছি না। ঢাকার বাইরে এবার ফরিদপুরসহ আরও কয়েকটি জেলায় পরিস্থিতি খারাপ হচ্ছে।
খুরশীদ আলম বলেন, ডায়রিয়া বা কলেরা যদি আরও বেড়ে যায় তাহলে আরব আমিরাত, কুয়েত, দুবাইসহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ বাংলাদেশ থেকে জনশক্তি নেওয়া স্টপ (বন্ধ) করে দিতে পারে।
স্বাস্থ্য অধিদপ্তরের জাতীয় ম্যালেরিয়া নির্মূল ও এডিস মশাবাহিত রোগ নিয়ন্ত্রণ কর্মসূচির তথ্য বলছে, ২০১৯ সালের তুলনায় ২০২০ সালে ম্যালেরিয়া রোগী কমেছে দ্বিগুণ। তবে গত বছর আবারও ঊর্ধ্বমুখী রূপ নিয়েছে পরিস্থিতি। ২০২১ সালে দেশের ১৩ জেলায় ৭ হাজার ২৯৪ জন মানুষ ম্যালেরিয়ায় আক্রান্ত হয়েছেন। যা আগের বছরের তুলনায় ১ হাজার ১৬৪ জন বেশি।
এর মধ্যে মোট আক্রান্ত রোগীর ৭১ দশমিক ৭ শতাংশই পার্বত্য জেলা বান্দরবানের। এরপরই রয়েছে রাঙামাটি, খাগড়াছড়ি, কক্সবাজার, চট্টগ্রাম। অন্যদিকে গত তিন বছর ধরে মৃতের সংখ্যা ৯ জন রয়েছে। ফলে চলমান প্রক্রিয়ায় ২০৩০ সালের মধ্যে ম্যালেরিয়া শূন্যের কোটায় নামিয়ে আনা সম্ভব হবে কিনা তা নিয়ে শঙ্কা প্রকাশ করেন স্বাস্থ্যের মহাপরিচালক।
তিনি বলেন, সীমান্ত ও পাহাড়ি অঞ্চলগুলোর সঙ্গে ভারতে যাতায়াত রয়েছে। ফলে পুরোপুরি নির্মূল করা যাচ্ছে না। যেসব এলাকায় বেশি হচ্ছে সেগুলোকে টার্গেট করে কার্যক্রম চালাতে হবে। সীমান্তে বিশেষ করে বন্দরগুলোতে ম্যালেরিয়া পরীক্ষা চালানো যায় কিনা সেজন্য সংশ্লিষ্টদের কাজ করতে হবে।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী বলেন, প্রধানমন্ত্রী, তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং অন্যান্য সফরসঙ্গীকে নিয়ে তুর্কি এয়ারলাইনসের একটি ফ্লাইট সকাল ৬টা ৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেছেন।
২ ঘণ্টা আগে
কুমিল্লায় নিখোঁজের পরদিন গত শনিবার মরদেহ পাওয়া গেছে বিশ্ববিদ্যালয় শিক্ষকের ১৩ বছরের সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের। একই দিন সুনামগঞ্জে অচেতন বাবার পাশ থেকে তিন ভাই-বোনের মরদেহ এবং মানিকগঞ্জে মা-বাবার মরদেহের পাশ থেকে দেড় বছরের আলিজা নূরের নিথর দেহ উদ্ধার করা হয়েছে। ঘটনা পৃথক হলেও এই পাঁচ শিশুই হয়
৭ ঘণ্টা আগে
সুপ্রিম কোর্টে রাষ্ট্রের আইন কর্মকর্তা হিসেবে নিয়োগপ্রাপ্তদের কয়েকজনের বিরুদ্ধে আপত্তি জানিয়ে তাঁদের নিয়োগ বাতিলের দাবিতে আন্দোলন করছেন বিএনপি-সমর্থক আইনজীবীদের একটি অংশ। তাঁদের অভিযোগ, বিএনপির বাইরের কিছু আইনজীবী টাকার বিনিময়ে নিয়োগ পেয়েছেন।
৮ ঘণ্টা আগে
জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে দ্রুত সংবিধান সংশোধন বিল সংসদে আনার উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে গঠিত জাতীয় সংসদের বিশেষ কমিটি প্রতি সপ্তাহে বৈঠক করবে এবং ডিসেম্বরের মধ্যেই আলোচনা শেষ করে প্রতিবেদন সংসদে উপস্থাপনের চেষ্টা করবে বলে জানিয়েছেন বিশেষ কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ...
১৩ ঘণ্টা আগে