
প্রধান উপদেষ্টার দেওয়া সময়সীমার ভেতর জাতীয় নির্বাচনের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনের (ইসি) জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ। আজ মঙ্গলবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে জাতিসংঘের উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের কাছে এমন মন্তব্য করেন তিনি।
আগামী জুনের মধ্যে প্রধান উপদেষ্টার কাছে নির্বাচনের দাবি-সংক্রান্ত বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, ‘ধারাবাহিকভাবে আমাদের নির্বাচন কমিশনাররা এবং প্রধান নির্বাচন কমিশনার বলেছেন, প্রধান উপদেষ্টা আমাদের একটা উইন্ডো (সময়সীমা) দিয়েছেন, আমরা তার ভেতর কাজ করছি।’
সম্প্রতি প্রধান উপদেষ্টা বলেছেন, আগামী চলতি বছরের ডিসেম্বর অথবা আগামী বছর জুনের মধ্যে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে প্রধান উপদেষ্টার দপ্তর জানিয়েছে, সংস্কার সীমিত আকারের করা হলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে।
জাতীয় নির্বাচনে প্রযুক্তি ও কারিগরি সহায়তা দেবে ইউএনডিপি
বৈঠকের বিষয়ে সচিব বলেন, ‘জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি-ইউএনডিপি আগামী জাতীয় নির্বাচনে প্রযুক্তিগত ও কারিগরি সহায়তা দেবে। আমরা ইউএনডিপির কাছে নির্বাচনী প্রক্রিয়ায় সহায়তা চেয়েছি। হার্ডওয়্যার, সফটওয়্যার ইত্যাদি বিষয়ে। তাঁরা এ বিষয়টি পর্যালোচনার জন্য এসেছিলেন। আমাদের সঙ্গে কথা বললেন, এখন অংশীজনের সঙ্গে কথা বলে আবার ১০ দিনের ভেতরে একটা প্রস্তাবনা নিয়ে আসবেন। মূলত আজকে কাজের পরিধি ঠিক করে নেওয়ার বৈঠক ছিল। ১০ দিনের মাথায় আবার বসব।’
তিনি বলেন, ‘এখন আমাদের এখানে একটা অফিসে তাঁরা করছে, এটা কেন? এখন ঘরে ঢুকতে না দিলে ঘরের কাজ করাব কী করে। তাঁদের বসার তো একটা জায়গা দিতে হবে।’
এক প্রশ্নের জবাবে ইসি সচিব আরও বলেন, ‘ভোটার তালিকা হালনাগাদের পর ভোটার তালিকা সাধারণীকরণ করার প্রক্রিয়ায় সহায়তা করব। এ ছাড়া হালনাগাদ কার্যক্রমে আমাদের কিছু উপকরণের ঘাটতি আছে, সেগুলো দেওয়ার জন্য বলেছি। তারা ঘরে ঘরে তো গিয়ে তো তথ্য আনবে না। সে তথ্য আমরা আনার পর কাস্টমাইজেশনে তাঁরা সহায়তা করবে। সহায়তাটা হচ্ছে কারিগরি সহায়তা। হার্ডওয়্যার, সফটওয়্যার, প্রশিক্ষণ, দক্ষতা উন্নয়ন, যোগাযোগ, এসডিজির কিছু গোল আছে সেগুলোতে তারা সহায়তা করবে। আজকে শুরু হলো।’
তিনি বলেন, ‘প্রযুক্তিগত বিষয়টি হচ্ছে সফটওয়্যারের কোনো উন্নয়ন যদি করা যায়। তবে ইভিএম নিয়ে কোনো সহায়তা নিয়ে আলোচনা হয়নি। কারিগরি সাপোর্ট, প্রশিক্ষণ সচেতনতা বৃদ্ধিতে সাপোর্ট চেয়েছি। আরও মাইক্রো লেভেলে ভবিষ্যতে জানতে চাইবে। অর্থনৈতিক কোনো সহায়তা চাওয়া হয়নি।’
বৈঠক শেষে গোয়েন লুইস সাংবাদিকদের বলেন, ‘নির্বাচনে সহায়তা দেওয়ার জন্য জাতিসংঘে একটি চিঠি দিয়েছিল নির্বাচন কমিশন। তার পরিপ্রেক্ষিতে আমরা এসেছি। এ জন্য আমাদের এখন প্রয়োজনীয় মূল্যায়ন করতে হবে। এ ক্ষেত্রে মূল্যায়ন শেষ করার আগেই অংশীজন, সুশীল সমাজ, বিশেষজ্ঞ, রাজনৈতিক দলের সঙ্গে কথা বলব। এসবের পর ইউএনডিপি কী সহায়তা করতে পারে, সে সুপারিশ করা হবে।’
এর আগে ইউএনডিপির আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইসের নেতৃত্বে পাঁচ সদস্যেদের প্রতিনিধি প্রধান নির্বাচন কমিশনারসহ অন্য নির্বাচন কমিশনার ও ইসি সচিবের সঙ্গে বৈঠক করেন।

জ্বালানি তেল ডিজেলের দাম বৃদ্ধির পরিপ্রেক্ষিতে গণপরিবহনের ভাড়া সমন্বয়ের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। এ লক্ষ্যে আজ রোববার বিকেল বা সন্ধ্যায় রাজধানীর বনানীতে বিআরটিএ কার্যালয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হতে পারে।
৩ মিনিট আগে
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেছেন, দেশের বিভিন্ন স্থানে একশ্রেণির অসাধু ব্যবসায়ী অবৈধভাবে জ্বালানি তেলের মজুত ও কালোবাজারি করছেন। ফলে পাম্প গুলিতে কৃত্রিম তেল সংকট তৈরি হচ্ছে। আজ রোববার জাতীয় সংসদে বিরোধী দলীয় সংসদ সদস্য মাছুম মোস্তফার প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
২০ মিনিট আগে
অ্যামোনিয়া গ্যাস সংকটের কারণে চট্টগ্রামের আনোয়ারায় দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত ডাই-অ্যামোনিয়াম ফসফেট (ডিএপি) সার কারখানার উৎপাদন কার্যক্রম বন্ধ হয়ে গেছে। গতকাল শনিবার (১৮ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কারখানায় মজুত অ্যামোনিয়া শেষ হয়ে গেলে উৎপাদন বন্ধ করতে বাধ্য হয় কর্তৃপক্ষ।
৪ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার, বর্তমান মন্ত্রিসভার সদস্যসহ ভিআইপিদের নিরাপত্তায় দেহরক্ষী (বডিগার্ড) হিসেবে নিযুক্ত পুলিশ সদস্যদের নিয়ে বিব্রতকর পরিস্থিতি তৈরি হয়েছে। অভিযোগ উঠেছে, এই দেহরক্ষীদের বেশির ভাগ ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক সুপারিশে নিয়োগপ্রাপ্ত।
১৫ ঘণ্টা আগে