Ajker Patrika

সৌদিকে বাংলাদেশ থেকে কৃষি শ্রমিক নেওয়ার আহ্বান

কূটনৈতিক প্রতিবেদক
সৌদিকে বাংলাদেশ থেকে কৃষি শ্রমিক নেওয়ার আহ্বান

ঢাকা: সৌদি আরব ২০৩০ সালের মধ্যে ১ হাজার কোটি গাছ রোপণের যে কর্মসূচি গ্রহণ করেছে তা বাস্তবায়ন করতে বাংলাদেশ থেকে কৃষি শ্রমিক নেওয়ার আহ্বান জানিয়েছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। রাষ্ট্রদূত আজ রোববার আল কাসিম প্রদেশের গভর্নর প্রিন্স ফয়সাল বিন মিশাল বিন সউদ বিন আবদুল আজিজের সঙ্গে সাক্ষাৎকালে এ আহ্বান জানান। রিয়াদে বাংলাদেশ দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাষ্ট্রদূত মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেন, আল কাসিম প্রদেশ নানা রকম ফল, সবজি ও খেজুর উৎপাদনে অত্যন্ত প্রসিদ্ধ। এখানের বিভিন্ন কৃষি খামারে অনেক বাংলাদেশি শ্রমিক কাজ করছে। বাংলাদেশও সবজি উৎপাদনে পৃথিবীতে তৃতীয় স্থানে রয়েছে। সবজি উৎপাদন ও কৃষি কাজে দক্ষ জনশক্তি বাংলাদেশের রয়েছে। রাষ্ট্রদূত আল কাসিম প্রদেশের কৃষি খামারে বাংলাদেশ থেকে প্রয়োজনে আরও কৃষি শ্রমিক নিয়োগের আহ্বান জানান।

এ সময় প্রদেশটির গভর্নর জানান, বাংলাদেশ থেকে ব্যবসায়ীরা এসে আল কাসিমে কৃষি পণ্য উৎপাদন এবং বাণিজ্যিকীকরণ নিয়ে সম্ভাব্য আলোচনার জন্য সেখানকার চেম্বার অব কমার্সের সঙ্গে আলোচনা করতে পারে এবং এ ক্ষেত্রে তাঁর অফিসের সহযোগিতার আশ্বাস দেন।

আল কাসিম প্রদেশ পর্যটন ও সাংস্কৃতিক উৎসবের জন্য বিখ্যাত। রাষ্ট্রদূত বাংলাদেশের পর্যটন সুবিধা ও কক্সবাজারের সমুদ্র সৈকত, সিলেটের চা বাগান এবং সুন্দরবনের ম্যানগ্রোভ ফরেস্টের কথা উল্লেখ করে দুই দেশের মধ্যে পর্যটন বৃদ্ধির আহ্বান জানান। রাষ্ট্রদূত বলেন, এতে ভ্রাতৃপ্রতিম দুই দেশের মানুষের মধ্যে যোগাযোগ ও বন্ধন আরও দৃঢ় হবে।

রাষ্ট্রদূত আল কাসিমের বিভিন্ন মর্গে থাকা বাংলাদেশিদের মরদেহ দ্রুত দেশে ফেরত পাঠানোর ক্ষেত্রে সহায়তা চাইলে গভর্নর তাৎক্ষণিকভাবে তাঁর অফিসকে সংশ্লিষ্ট কফিলদের সঙ্গে যোগাযোগ করে এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

আল কাসিম জেলে প্রায় ৩০ জন বাংলাদেশি বিভিন্ন অপরাধে বন্দী রয়েছেন উল্লেখ করে রাষ্ট্রদূত মোহাম্মদ জাবেদ পাটোয়ারী যাদের অপরাধ গুরুতর নয় জানিয়ে সাধারণ ক্ষমার অনুরোধ জানান। এ সময় গভর্নর গুরুত্বের সঙ্গে বিষয়টি বিবেচনা করে দেখবেন বলে জানান। এ ছাড়া গভর্নর বাংলাদেশ সরকারের নানাবিধ উন্নয়নমূলক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন এবং ভ্রাতৃপ্রতিম বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদারের প্রতি গুরুত্বারোপ করেন।

এর আগে রাষ্ট্রদূত সকালে আল কাসিম প্রদেশের পুলিশ প্রধান মেজর জেনারেল আলী বিন হাসান বিন মারদি এর সঙ্গে বৈঠক করেন। এ সময় রাষ্ট্রদূত বাংলাদেশি কোনো গৃহকর্মী নির্যাতনের শিকার হয়ে পুলিশের সহায়তা চাইলে তাঁকে দ্রুত সেবা প্রদানের অনুরোধ জানালে পুলিশ প্রধান সহায়তার আশ্বাস দেন। এ সময় পুলিশ প্রধান আল কাসিমে অবস্থিত বাংলাদেশিদের প্রশংসা করেন এবং তাদের যেকোনো সমস্যা জানানো হলে সহায়তার আশ্বাস দেন।

রাষ্ট্রদূত মোহাম্মদ জাবেদ পাটোয়ারী শনিবার রাতে আল কাসিম শহরে বসবাসরত বিভিন্ন পেশার অভিবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি অভিবাসীদের বিভিন্ন সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন ও দ্রুত সমাধানের আশ্বাস দেন। রাষ্ট্রদূত অভিবাসীদের সৌদি আরবে দেশের ভাবমূর্তি বৃদ্ধি করার আহ্বান জানান।

উল্লেখ্য, আল কাসিম বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে প্রায় ৩০ জন বাংলাদেশি শিক্ষার্থী বৃত্তি নিয়ে পড়াশোনা করছে। এ ছাড়া এখানে বিশ্ববিদ্যালয়ে কয়েকজন বাংলাদেশি শিক্ষক ও বিভিন্ন হাসপাতালে কিছু চিকিৎসক কর্মরত রয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এখন টিভির ঘটনা সমঝোতার চেষ্টা করবেন তথ্যমন্ত্রী

ড. ইউনূস এখন কোথায় আছেন, নতুন প্রধানমন্ত্রী উঠবেন কোথায়?

২৬ ফেব্রুয়ারি বসতে পারে সংসদের প্রথম অধিবেশন, সভাপতিত্ব করবেন কে

ঈদের আগেই ফ্যামিলি কার্ড বিতরণ শুরু করবে সরকার, হবে সর্বজনীন

বৈধ সুবিধাকে অস্বীকার করে জনগণের সামনে সাধু সাজা হচ্ছে: নাহিদ ইসলাম

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত