ঢাকা: কোভিড-১৯ মহামারিতে গত বছরের এপ্রিল থেকে অক্টোবর সময়কালে অর্থনৈতিক প্রতিবন্ধকতায় স্বল্প আয় ও অনানুষ্ঠানিক খাতে সম্পৃক্তরা চাকরি ও উপার্জনের সুযোগ হারিয়েছেন। এতে ৭৭ শতাংশ পরিবারের গড় মাসিক আয় কমেছে। পাশাপাশি ৩৪ শতাংশ পরিবারের কেউ না কেউ চাকরি বা আয়ের সক্ষমতা হারিয়েছেন। জাতিসংঘের ইউএন ওমেন, ব্র্যাক ও নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ের সেন্টার অন ইন্টারন্যাশনাল কো–অপারেশন যৌথভাবে এ জরিপ চালিয়েছে।
ভার্চ্যুয়াল প্রকাশিত জরিপে জানানো হয়, গত বছরের এপ্রিল থেকে অক্টোবর সময়কালে দৈনন্দিন খরচ মেটাতে পরিবারগুলো সঞ্চয় ও ধারদেনার ওপর নির্ভরশীল ছিল। পরিবারগুলোর মাসিক আয় ৬২ শতাংশ কমেছে। আর ঋণের পরিমাণ বেড়েছে ৩১ শতাংশ। এ ছাড়া গবেষণায় বিপরীতমুখী অভিবাসনের প্রভাবে বাংলাদেশের মধ্যম মানের শহর, উপজেলা ও গ্রামীণ অঞ্চলে জনমিতিক, অর্থনৈতিক ও সামাজিক পরিবেশের ওপর পরিবর্তনগুলো তুলে ধরা হয়।
জরিপে আরও বলা হয়, বিদেশ থেকে ফেরত আসা ২৫ শতাংশ প্রবাসী শ্রমিক অভিবাসন ঋণ পরিশোধ নিয়ে উদ্বিগ্ন। ৪৪ শতাংশ জানিয়েছেন যে তাঁরা কোনো উপার্জনমূলক কাজ পাননি। পরিবারের জমাকৃত অর্থ, বিভিন্ন সম্পদের ভাড়া এবং সম্পদ বন্ধক দিয়ে খরচ চালিয়ে যাচ্ছেন। পরিবারগুলোতে মহামারির সময়ে গড়ে মাসিক রেমিট্যান্স ৫৮ শতাংশ কমেছে।
এই সময়ে বাল্যবিবাহ বাংলাদেশে বেড়ে গেছে বলে জরিপে জানানো হয়। জরিপের তথ্য অনুযায়ী, এপ্রিল থেকে অক্টোবরের মধ্যে বিয়ে হওয়া ৭৭ শতাংশ কনের বয়স ১৮ বছরের নিচে। আর ৬১ শতাংশ কনের বয়স ১৬ বছরের নিচে।
চাকরি ও উপার্জন হারিয়ে গ্রাম ও মফস্বল শহরগুলোতে ফিরে আসা পরিবারগুলো বিদ্যমান স্থানীয় অপ্রতুল সম্পদ বিশেষত শিক্ষা ও স্বাস্থ্য খাতের ওপর চাপ সৃষ্টি করবে বলে জরিপে জানানো হয়। অভ্যন্তরীণ অভিবাসীদের মধ্যে ৪ দশমিক ৫৭ শতাংশ স্কুলের শিক্ষার্থী রয়েছে, যাদের বয়স ৫ থেকে ১৬ বছর। আবারও স্কুল খোলার পর যদি তারা পূর্ববর্তী শিক্ষাপ্রতিষ্ঠানে ফেরত না যেতে পারে, তবে স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানের ওপর চাপ সৃষ্টি হবে। আর অভ্যন্তরীণ অভিবাসীদের মধ্যে ১৩ দশমিক ৩৫ শতাংশ ৪০–এর ওপর আর ৪ দশমিক ৫৬ শতাংশের বয়স ৫০–এর ওপরে। এটি স্থানীয় স্বাস্থ্যসেবার ওপর বিশেষ করে অসংক্রামক রোগের ওপর মারাত্মক প্রভাব ফেলবে।

গণমাধ্যম, সামাজিক যোগাযোগমাধ্যম ও নাগরিক সমাজে বিভিন্নভাবে সক্রিয় ব্যক্তিরা এই মতবিনিময়ে অংশ নেন। সেখানে সংকট মোকাবিলায় সরকারের পাশাপাশি সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী। একই সঙ্গে সরকার ও দলের অবস্থান দেশবাসীর সামনে স্বচ্ছভাবে তুলে ধরারও তাগিদ দেন তিনি...
২ ঘণ্টা আগে
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ডেঙ্গুর প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় আগামীকাল শনিবার থেকে সারা দেশে শুরু হচ্ছে তিন মাসব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’। দেশব্যাপী এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
৪ ঘণ্টা আগে
নিজ সংসদীয় আসনের (ঢাকা-১৭) বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে আর্থিক অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মসজিদ ও মাদ্রাসার পাশাপাশি আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন মন্দিরেও এ অনুদান দেওয়া হয়।
৪ ঘণ্টা আগে
খসড়া সাইবার সুরক্ষা আইন অনুমোদনের আগে সংশ্লিষ্ট অংশীজন ও বিশেষজ্ঞদের মতামত নিয়ে প্রয়োজনীয় সংশোধন, সংযোজন ও বিয়োজনের মাধ্যমে আইনটি ঢেলে সাজানোর দাবি জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)...
৫ ঘণ্টা আগে