
নৌপরিবহন মন্ত্রণালয়ের পাঁচটি প্রকল্প থেকে প্রায় আড়াই হাজার কোটি টাকা সাশ্রয় হয়েছে বলে জানিয়েছেন নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। আজ সোমবার নৌপরিবহন মন্ত্রণালয়ের গত এক বছরের অর্জন নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন এ তথ্য জানান।
উপদেষ্টা বলেন, গত এক বছরে মোংলা বন্দরের সম্প্রসারণ প্রকল্প থেকে ২১৪ কোটি টাকা, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) মিঠামইন প্রকল্প থেকে ২৭০ কোটি টাকা, বিআইডব্লিউটিএর ৩৫ ড্রেজার প্রকল্প থেকে ১ হাজার ৩০০ কোটি টাকা, মেরিন একাডেমির সিমুলেটর প্রকল্প থেকে ১৩৩ কোটি টাকা এবং পায়রা বন্দরের রামনাবাদ চ্যানেল ড্রেজিং প্রকল্প থেকে ৫৬৩ কোটি টাকা সাশ্রয় হয়েছে। নদী-পরিবেশদূষণকারী হোটেলকে শুধু জরিমানা নয়, বন্ধও করে দেওয়া উচিত।
মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পর্যায়ের কর্মকর্তা ও সংশ্লিষ্ট কারিগরি কর্মকর্তাদের সমন্বয়ে আলাদা আলাদা কমিটির মাধ্যমে প্রকল্পগুলো যাচাই-বাছাই করে যৌক্তিকতা নিরূপণপূর্বক অর্থ সাশ্রয় করা সম্ভব হয়েছে।
মিঠামইন প্রকল্পসহ বেশ কিছু ইউসলেস প্রকল্প নেওয়া হয়েছিল৷ এমন উদাহরণ সব মন্ত্রণালয়ে রয়েছে৷ কোনো ফিজিবিলিটি স্টাডি না হয়েই কিছু প্রকল্প নেওয়া হয়েছে৷ ধরুন কেউ ওপরের চেয়ারে বসে আছেন, তাঁর ইচ্ছায় বাড়ির কাছে বড় প্রকল্প নেওয়া হয়েছে৷ এটা ’কুন ওয়া ফাওয়াকুন’ টাইপ।
চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে ছেড়ে দেওয়ার বিষয়ে প্রশ্ন করা হলে উপদেষ্টা বলেন, ‘চট্টগ্রাম বন্দরকে বিদেশি প্রতিষ্ঠানকে অপারেটর হিসেবে নেওয়া হলে আমাদের আয় বাড়বে৷ পোর্ট বিদেশিদের হাতে যাচ্ছে না। যদি বিদেশি প্রতিষ্ঠানকে এটা অপারেট করতে দেওয়া হয়, তাহলে তাদের ইকুইপমেন্টসহ যাবতীয় সাপোর্ট পাওয়া যাবে৷ এটি হবে আন্তর্জাতিক মানের বন্দর।’
নৌপরিবহন মন্ত্রণালয়ের বিভিন্ন কাজের কথা উল্লেখ করে উপদেষ্টা বলেন, ‘অনেক বিষয় নিয়ে কাজ শুরু করেছি আমরা। পরবর্তী যে সরকার আসবে, তারা আরও ভালো এ ব্যাপারে পদক্ষেপ নেবে।’
অনিয়মের সঙ্গে জড়িত কোনো কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে কি না, এ বিষয়ে জানতে চাইলে উপদেষ্টা বলেন, ‘আমরা অনেক কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম নিয়ে কাজ করছি৷ তাদের বিরুদ্ধে ডিপি হচ্ছে৷ অনেকে এখনো পাইপলাইনে আছে৷ যারাই অনিয়ম করেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে৷’

প্রভাবশালী একটি গ্রুপের হুমকির কারণে মতিঝিলে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) দপ্তরে সার পরিবহনের দরপত্রে কেউ অংশ নেয়নি বলে অভিযোগ পাওয়া গেছে। গত মঙ্গলবার দেশের অভ্যন্তরে ৭৫ হাজার টন এমওপি সার পরিবহনের জন্য দরপত্র আহ্বান করা হয়েছিল।
৭ ঘণ্টা আগে
বুধবার (৩০ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। এ বিসিএসের চূড়ান্ত ফলে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৬৬৮ জনকে নিয়োগের জন্য সাময়িকভাবে মনোনয়ন দিয়েছিল। তবে যাচাই-বাছাই ও অন্যান্য প্রক্রিয়া শেষে প্রজ্ঞাপনে ৬১১ জনের নিয়োগ প্রকাশ করা হয়েছে।
৯ ঘণ্টা আগে
ছাত্রলীগের (বর্তমানে নিষিদ্ধঘোষিত) হামলায় আহত ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী তন্নীর রক্তাক্ত ছবি ফেসবুকে দেখে মাহামুদুর রহমান সৈকত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যোগ দিয়েছিলেন বলে জানিয়েছেন তাঁর বোন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ আজ বুধবার জবানবন্দিতে তিনি বলেন, তাঁর ভাই আন্দোলনে অংশ...
১০ ঘণ্টা আগে
মান্ধাতার আমলের যন্ত্রপাতি থেকে বেরিয়ে এসে বাংলাদেশ সশস্ত্র বাহিনীকে আধুনিক প্রতিরক্ষা সরঞ্জামে সজ্জিত করার সুপারিশ করেছে প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। একই সঙ্গে সশস্ত্র বাহিনীতে মেধা, দক্ষতা ও যোগ্যতার ভিত্তিতে পদায়ন নিশ্চিত করারও সুপারিশ করা হয়েছে...
১১ ঘণ্টা আগে