মাগুরায় শিশু ধর্ষণ ও হত্যা

মাগুরায় আট বছরের এক শিশুকে ধর্ষণের পর হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হিটু শেখের ডেথ রেফারেন্স (মৃত্যুদণ্ড অনুমোদন) মামলার পেপারবুক প্রস্তুত হয়েছে। বিজিপ্রেস থেকে পেপারবুক প্রস্তুত হয়ে আজ সোমবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় পৌঁছেছে। আলোচিত এই মামলায় নিম্ন আদালতের রায়ের ১৩ মাস পর ডেথ রেফারেন্সের পেপারবুক প্রস্তুত হলো।
ডেথ রেফারেন্স শাখার দায়িত্বপ্রাপ্ত সংশ্লিষ্ট কর্মকর্তা আজকের পত্রিকাকে বলেন, পেপারবুক পৌঁছেছে। এখন প্রধান বিচারপতি চাইলে এটি অগ্রাধিকার ভিত্তিতে নিষ্পত্তির জন্য বেঞ্চে পাঠাবেন।
অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল গতকাল রোববার সাংবাদিকদের বলেন, নারী ও শিশু নির্যাতন সংক্রান্ত মামলা শুনানির জন্য প্রধান বিচারপতি নির্দিষ্ট বেঞ্চ গঠন করে দেবেন। ওই বেঞ্চ আগামী রোববার (১৪ জুন) থেকে কার্যকর হবে।
গত বছরের ৫ মার্চ মাগুরার শ্রীপুরে একটি গ্রামে শিশুটি ধর্ষণের শিকার হয়। পরদিন ৬ মার্চ তাকে অচেতন অবস্থায় মাগুরা হাসপাতালে নেওয়া হয়। পরে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় গত বছরের ১৩ মার্চ শিশুটির মৃত্যু হয়। ওই ঘটনায় বিক্ষুব্ধ লোকজন অভিযুক্তদের বাড়িতে অগ্নিসংযোগ করে।
শিশুটির মা গত বছরের ৮ মার্চ চারজনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মাগুরা সদর থানায় ধর্ষণ ও হত্যাচেষ্টার মামলা করেন। ওই মামলায় দ্রুত বিচার শেষে ওই বছরের ১৭ মে রায় দেন মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। রায়ে হিটু শেখকে মৃত্যুদণ্ড দেওয়া হয়।
এরপর মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য মামলার রায়ের নথি পাঠানো হয় হাইকোর্টে। বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে ২৫ জুন হাইকোর্টে আপিল করেন হিটু শেখ।
গ্রহণযোগ্যতার শুনানি শেষে ১ জুলাই হাইকোর্ট আপিল শুনানির জন্য গ্রহণ করেন। পাশাপাশি বিচারিক আদালতের রায়ে তাঁকে দেওয়া অর্থদণ্ড স্থগিত করা হয়।
আরও পড়ুন:

পাবনার রূপপুরে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি সমৃদ্ধকরণ সম্পন্ন হয়েছে। চূড়ান্ত পারমাণবিক বিক্রিয়া শুরু করার আগমুহূর্তে বিদ্যুৎকেন্দ্রের আদ্যোপান্ত আরেকবার পরীক্ষা-নিরীক্ষা করছেন বিজ্ঞানীরা। এদিকে চুল্লিতে পারমাণবিক সক্রিয়তা শুরু করার আগে উৎপাদিত বিদ্যুতের...
২ মিনিট আগে
সম্প্রতি সরকারের ১০০ দিনে ৬০৫ খুন সংক্রান্ত একটি পরিসংখ্যান প্রকাশ করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। পরবর্তীতে টিআইবির ওই পরিসংখ্যানের ওপর ভিত্তি করে বাংলাদেশের বিভিন্ন সংবাদমাধ্যমে খবর প্রকাশ হয়। এরপর সেটা নিয়ে সংসদেও আলোচনায় গড়িয়েছে।
৫ মিনিট আগে
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, সৌদি আরবের পর বাংলাদেশি কর্মীদের দ্বিতীয় শ্রমবাজার হচ্ছে মালয়েশিয়া। মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত করার জন্য সরকার কাজ করছে। এ বছরের ৮-১১ এপ্রিল প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা এবং মন্ত্রী দেশটি সফর করেছেন।
৩৮ মিনিট আগে
উভয় দেশই দীর্ঘদিনের বন্ধুত্ব ও সহযোগিতার সুসম্পর্ক বজায় রেখে আসছে’ উল্লেখ করে রুশ পররাষ্ট্রমন্ত্রী আশা প্রকাশ করেন, আগামী বছরের জানুয়ারিতে দ্বিপক্ষীয় সম্পর্কের ৫৫তম বার্ষিকী বাণিজ্য, অর্থনীতি, সংস্কৃতি এবং সামরিক ও প্রযুক্তিগত সহযোগিতায় সুনির্দিষ্ট বিভিন্ন উদ্যোগের মাধ্যমে উদ্যাপিত হবে।
১ ঘণ্টা আগে