
বুদ্ধপূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ সম্প্রদায়ের বিশিষ্ট ও গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এ সময় রাষ্ট্রপতি বিশ্বের বৌদ্ধধর্মাবলম্বীকে শুভেচ্ছা জানিয়ে বলেন, বিশ্বশান্তি প্রতিষ্ঠায় গৌতম বুদ্ধের মানবতা, সাম্য ও অহিংসার বাণী আজও প্রাসঙ্গিক।
আজ বিকেলে বঙ্গভবনে আয়োজিত শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার, বিভিন্ন রাষ্ট্রের রাষ্ট্রদূত, বৌদ্ধ সম্প্রদায়ের প্রধান আন্তর্জাতিক বৌদ্ধবিহারের প্রধান পুরোহিত ধর্মপ্রিয় মহাথের, বৌদ্ধ ধর্মের অন্যান্য সিনিয়র নেতা ও গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন।
রাষ্ট্রপতি বলেন, বর্তমান সরকার ‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’ মূলনীতির ভিত্তিতে প্রত্যেক নাগরিকের সমান অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করে যাচ্ছে। তিনি এ লক্ষ্য বাস্তবায়নে পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রেখে একটি সমতাভিত্তিক, অন্তর্ভুক্তিমূলক ও মানবিক রাষ্ট্র গঠনে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।
রাষ্ট্রপতি আরও বলেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রথম এ দেশের মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান, পাহাড়-সমতল প্রত্যেক নাগরিকের নিজস্ব সাংস্কৃতিক স্বাতন্ত্র্যকে সংহত করে সকলকে “বাংলাদেশি” পরিচয়ে ঐক্যবদ্ধ করেছিলেন। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া তা সমুন্নত রাখেন।’ তিনি আরও বলেন, জাতির যা কিছু সাফল্য, অর্জন তা ধর্ম-বর্ণনির্বিশেষে সকলের।
রাষ্ট্রপতি এ সময় বর্তমান বৈশ্বিক অস্থিতিশীল পরিস্থিতি ও যুদ্ধ-সংঘাতের প্রেক্ষাপটে সকলকে ধৈর্য, সংযম এবং জাতীয় ঐক্য বজায় রাখার উদাত্ত আহ্বান জানান।
পরে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও তাঁর সহধর্মিণী ড. রেবেকা সুলতানা আগত অতিথিদের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, মন্ত্রিপরিষদ সচিব, ধর্মসচিব ও রাষ্ট্রপতির কার্যালয়ের সচিবেরা উপস্থিত ছিলেন।

চলতি বছরের সেপ্টেম্বরে সংসদে পাস হওয়া তিনটি আইন বাংলাদেশে মানবাধিকার সুরক্ষা দুর্বল করেছে এবং এর মাধ্যমে ক্ষমতাসীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল–বিএনপি সংস্কারের প্রতিশ্রুতি থেকে সরে গেছে বলে মন্তব্য করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)।
১৩ মিনিট আগে
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশ নিতে নিউইয়র্কে অবস্থান করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে অধিবেশন উপলক্ষে বিশ্বনেতাদের সম্মানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তাঁর স্ত্রী মেলানিয়া ট্রাম্পের দেওয়া নৈশভোজে অংশ নিয়েছেন তিনি। সঙ্গে আছেন তাঁর সহধর্মিণী জুবাইদা রহমান।
১৮ মিনিট আগে
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে ভাষণ দেওয়ার পর জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের ব্যক্তিগত মতবিনিময় হয়েছে।
২ ঘণ্টা আগে
প্লাস্টিক নিজেই নিজের সাফল্যেরই ভুক্তভোগী। বাজারের পণ্য বহনের সময় এটি ছিঁড়ে যায় না এবং এই ব্যবহারিক সুবিধার কারণেই এটি এত জনপ্রিয়। কিন্তু সেই একই কারণেই আমাদের বাংলাদেশের মতো দেশগুলোর প্রবালপ্রাচীর, উপকূলরেখা ও সমুদ্রসৈকতে প্লাস্টিক গিয়ে জমা হচ্ছে। কারণ, সেগুলো মাটির সঙ্গে মিশে যেতে পারে না।
৩ ঘণ্টা আগে