১৫ ফেব্রুয়ারি পর্যন্ত সারা দেশে সাধারণভাবে ড্রোন উড্ডয়ন নিষিদ্ধ ঘোষণা করেছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ও আকাশপথের নিরাপত্তা বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার বেবিচকের সহকারী পরিচালক (জনসংযোগ) মুহাম্মাদ কাউছার মাহমুদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এ নিষেধাজ্ঞা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রতিরক্ষা বাহিনীর ক্ষেত্রে প্রযোজ্য হবে না। পাশাপাশি সরকারি ও বেসরকারি ব্যক্তি বা সংস্থার পরিচালিত গবেষণা, জরিপ, কৃষিকাজ ও পরিবীক্ষণ কার্যক্রম এবং সরকারি সংস্থার আয়োজিত বিভিন্ন ইভেন্টের সম্প্রচারের প্রয়োজনে ড্রোন উড্ডয়নের প্রয়োজন হলে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে অনুমতি নেওয়া যাবে।
এ ক্ষেত্রে সংশ্লিষ্টদের বেবিচক বরাবর আবেদন করে সংশ্লিষ্ট সব এজেন্সির ছাড়পত্র নিতে হবে। ছাড়পত্র প্রাপ্তির পরই নির্ধারিত কার্যক্রমের জন্য ড্রোন উড্ডয়নের অনুমতি দেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
বেবিচক আরও জানায়, নিষেধাজ্ঞা অমান্য করে কেউ ড্রোন উড্ডয়ন করলে তা বেসামরিক বিমান চলাচল আইন, ২০১৭-এর ২৪ ধারার অধীনে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে।
কর্তৃপক্ষ জানিয়েছে, জননিরাপত্তা ও আকাশপথের শৃঙ্খলা নিশ্চিত করতে সবাইকে এ নির্দেশনা কঠোরভাবে মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে জুয়াসংক্রান্ত অপরাধের যুক্তিসংগত সন্দেহ থাকলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি গোয়েন্দা সংস্থাগুলোও পরোয়ানা ছাড়াই তল্লাশি, জব্দ ও গ্রেপ্তারের ক্ষমতা পেতে যাচ্ছে।
১ ঘণ্টা আগে
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাটে যাত্রীবাহী বাস পদ্মা নদীতে পড়ে যাওয়ার ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে নৌপরিবহন মন্ত্রণালয়। দুর্ঘটনার কারণ অনুসন্ধান করে আগামী তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে কমিটিকে নির্দেশ দেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে
ভুয়া মুক্তিযোদ্ধা সনদ ব্যবহার করে চাকরি ও আর্থিক লেনদেনের মাধ্যমে পদোন্নতির অভিযোগে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) তত্ত্বাবধায়ক প্রকৌশলী (সিভিল) মো. শরিফুল ইসলাম এখন ত্রিমুখী তদন্তের মুখে পড়েছেন...
৪ ঘণ্টা আগে
১৪ জুন প্রধানমন্ত্রী তারেক রহমান দুই দিনের সফরে কক্সবাজার যাচ্ছেন। তিনি কক্সবাজারের পেকুয়া ও চকরিয়া উপজেলায় একাধিক উন্নয়ন কর্মসূচিতে অংশ নেবেন...
৫ ঘণ্টা আগে