একদিনে এক কোটি টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নিয়ে আজ শনিবার সারা দেশে চলছে বিশেষ গণটিকা ক্যাম্পেইন। কিন্তু চাহিদার তুলনায় কেন্দ্রগুলোতে টিকাদানের সক্ষমতা কম হওয়ায় ক্যাম্পেইনের সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। আরও দুদিন বাড়িয়ে আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই গণটিকা কার্যক্রম।
আজ শনিবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. মীরজাদি সেব্রিনা ফ্লোরা সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন।
ফ্লোরা বলেন, ‘যেহেতু জনগণের মধ্যে চাহিদা রয়েছে। তাই এটা আমরা আরও দুদিন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। মূলত যেসব জায়গায় ভিড় বেশি সেসব কেন্দ্রে সময় বাড়ানো হবে। তবে যে কেন্দ্রে প্রয়োজন সেখানেই সংশ্লিষ্টরা চাইলে বাড়াতে পারেন। যেখানে ভিড় বেশি সেখানকার মানুষ শঙ্কিত হয়ে পড়ছে যে, টিকা আবার শেষ হয়ে যায় কিনা, তাই আমরা সময় বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।’
স্বাস্থ্যের এই অতিরিক্ত মহাপরিচালক বলেন, ‘বিশ্ব স্বাস্থ্য সংস্থার মত ১২ কোটি টিকার দেওয়ার। কিন্তু আমরা চাই, যাদেরই টিকা নেওয়ার সক্ষমতা আছে, তাঁদের টিকা দেওয়া হবে। বেশি হলে বেশি। গণটিকার পাশাপাশি দ্বিতীয় ও বুস্টার ডোজের টিকাদানও চলবে।’
এদিকে কোথাও হুড়োহুড়ি, কোথাও হাতাহাতির ঘটনার ঘটেছে চলছে গণটিকার কর্মসূচি। টিকা প্রত্যাশীর তুলনায় বুথের সংখ্যা কম হওয়ায় ও খোলামেলা জায়গায় না হওয়ায় এই বিশৃঙ্খলার কারণ। রাজধানীর দুই সিটি করপোরেশনের বিভিন্ন এলাকা ঘুরে এমন চিত্র পাওয়া গেছে।
কোটি টিকা দিতে বিরতিহীনভাবে টিকা কার্যক্রম চালানোর কথা জানিয়েছে সরকার। যতক্ষণ মানুষ আছে, ততক্ষণ টিকা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আজ শনিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে টিকা কেন্দ্র পরিদর্শন শেষে এসব কথা বলেন স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়া।
সচিব বলেন, ‘প্রথম ডোজের জন্য যে টার্গেট নেওয়া হয়েছে তাতে সবাই রেসপন্স করছে। আশা করি, আমরা এক কোটির যে টার্গেট নিয়েছি, সেটা শেষ করে আরো বেশি দিতে পারবো।’

মন্ত্রণালয়ের বেশ কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, শুরুতে প্রধানমন্ত্রী তারেক রহমানের ২১ থেকে ২৯ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফর আয়োজনের পরিকল্পনা করা হয়েছিল। নিউইয়র্ক থেকে তাঁর সানফ্রান্সিসকো যাওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছিল।
১ ঘণ্টা আগে
আবেদনের ক্ষেত্রে শিক্ষার্থীকে পূর্ববর্তী শ্রেণিতে ন্যূনতম ৬০ শতাংশ নম্বর পেতে হবে। এসএসসি ও এইচএসসি বা সমমান পর্যায়ে জিপিএ-৫-এর ক্ষেত্রে ন্যূনতম ৩.৫০ এবং স্নাতক ও সমমান পর্যায়ে জিপিএ-৪-এর ক্ষেত্রে ন্যূনতম ৩.০০ প্রাপ্তির প্রমাণপত্র আপলোড করতে হবে।
৩ ঘণ্টা আগে
প্রায় দুই মাসের অচলাবস্থার পর সরবরাহ লাইনে চাপ বৃদ্ধি পাওয়ায় ঢাকার আশপাশের কলকারখানাগুলোর উৎপাদনব্যবস্থায় স্বস্তি ফিরেছে। তবে উৎপাদন পুরোপুরি স্বাভাবিক রাখতে গ্যাসের চাপ আরও বাড়ানোর দাবি জানিয়েছেন শিল্পমালিকেরা।
১০ ঘণ্টা আগে
আগামী নভেম্বরে ইউনিয়ন পরিষদ নির্বাচন শুরু করার প্রাথমিক পরিকল্পনা করেছিল নির্বাচন কমিশন (ইসি)। তবে সেই পরিকল্পনা অনুযায়ী ভোট শুরু হচ্ছে না। সরকারের তরফ থেকে ইসিকে জানানো হয়েছে, বিদ্যমান পরিস্থিতিতে চলতি বছর ইউপি নির্বাচন করার মতো প্রস্তুতি নেই।
১০ ঘণ্টা আগে