
সাংবাদিকদের সমস্যার সমাধান না করে গণমাধ্যমের সমস্যার সমাধান করা যাবে না বলে মন্তব্য করেছেন নবনিযুক্ত তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। সাংবাদিকদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেছেন, ‘আমি সব সময় সাংবাদিকদের সঙ্গে আছি, থাকব।’ আজ বুধবার সচিবালয়ে নিজের মন্ত্রণালয়ে যাওয়ার আগে জাতীয় প্রেসক্লাবে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
নিজেকে ‘সৌভাগ্যবান’ দাবি করে তথ্যমন্ত্রী বলেন, ‘আপনারা সবাই পরিচিত। একজন রাজনৈতিক কর্মী হিসেবে এই প্রেসক্লাব আমার ছাত্রজীবন থেকে সেকেন্ড হোম। ডালপুরি খেয়ে হরতালের কর্মসূচি বাস্তবায়ন করতাম। দুর্ভাগ্য কি সৌভাগ্য আমি জানি না, দায়িত্ব নিয়ে আমাকে আসতে হবে বা আপনাদের সঙ্গে কাজ করতে হবে। এখন একটা দায়দায়িত্বের মধ্যে আমি যুক্ত হয়েছি।’
নবনিযুক্ত এই মন্ত্রী বলেন, ‘আমি খুব ভালো করেই জানি যে সাংবাদিক সমাজের সমস্যার সমাধান না হলে গণমাধ্যমের সমস্যার সমাধান করা যাবে না। সেই সমস্যার সমাধানটি এই মন্ত্রণালয়ের এবং আমাদের নেতা তারেক রহমানের যে পরিকল্পনা, তার মধ্যে যে গণমাধ্যমের স্বাধীনতার কথা আছে, সেই আলোকে আমাদের কর্মকৌশল, কর্মপরিকল্পনা আপনাদের সামনে হাজির করব।’
সাংবাদিকসহ অংশীজনদের সঙ্গে এ বিষয়ে মতবিনিময়ের আশ্বাস দেন মন্ত্রী। এ সময় তাঁর সঙ্গে ছিলেন তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।
নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীকে স্বাগত জানান জাতীয় প্রেসক্লাবের সভাপতি হাসান হাফিজ। উপস্থিত ছিলেন বিএফইউজের মহাসচিব কাদের গণি চৌধুরী, সহসভাপতি কে এম মহসিন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহিদুল ইসলাম, সহসভাপতি বাছির জামাল, জাতীয় প্রেসক্লাবের সদস্য কাজী রওনাক হোসেন, বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান প্রমুখ।

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা (উপসচিব) মো. নোমান হোসেনকে ঝিনাইদহের জেলা প্রশাসক (ডিসি) পদে নিয়োগ দিয়েছে সরকার। এই কর্মকর্তাকে ডিসি নিয়োগ দিয়ে আজ মঙ্গলবার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
২৩ মিনিট আগে
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূস লন্ডনে গিয়ে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে জুলাই-আগস্ট আন্দোলনের ট্রফি দিয়ে নির্বাচনের তারিখ নিয়ে এসেছেন বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। আজ মঙ্গলবার জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনায় অংশ নিয়ে এ কথা...
৩০ মিনিট আগে
যে প্রক্রিয়ায় শেখ হাসিনা স্বৈরাচারী হয়ে উঠেছিলেন, সেই একই ব্যবস্থা বহাল থাকলে দেশের পরিণতি আবারও ভয়াবহ হতে পারে বলে সতর্ক করেছেন সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার।
১ ঘণ্টা আগে
বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে বিদেশি বিমান সংস্থাগুলোর জন্য এভিয়েশন সিকিউরিটি এভসেক (AVSEC) সংক্রান্ত রেগুলেটরি প্রয়োজনীয়তা ও তদারকি বিষয়ে সম্যক ধারণা দিতে তিন দিনব্যাপী কর্মশালা আয়োজন করেছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
২ ঘণ্টা আগে